কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক:
এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত হওয়া এই কোটি কোটি মানুষ এখন কেবল বেঁচে থাকার লড়াই করছে। অসুস্থতা বা যেকোনো একটি বিপদ এলেই তারা আবার নিঃস্ব হয়ে পথে বসছে।
গত ৯ বছরে ভারতে জিনিসপত্রের দাম অন্তত ৫১ শতাংশ বেড়েছে। বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ নাগরিক।
এদিকে, সামান্য কিংবা বড় ধরণের অসুস্থ হলে যারা প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসা নিত, তারাও এখন খরচ বাঁচাতে সরকারি হাসপাতাল পানে ছুটছে। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে আগের তুলনায় বেশি চাপ লক্ষ্য করা গেছে। প্রচ- ভিড় আর দীর্ঘ লাইন থাকায় অনেকে বাধ্য হয়ে আবার বেসরকারি ক্লিনিকে ছুটছে।
ভারত সরকার গত এক দশকের বেশি সময় ধরে দারিদ্রের কোনো সরকারি হিসাব প্রকাশ করেনি। অর্থনীতিবিদদের একটি বড় অংশ এ নিয়ে প্রশ্ন তুলেছে। হিন্দুত্ববাদী মোদি সরকার কেন নিজেরা দারিদ্রের জরিপ করছে না, তা নিয়ে সমালোচনাও রয়েছে। কিন্তু বিশ্বব্যাংকের মতে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে চরম দারিদ্র্য ২৭ শতাংশ থেকে কমে মাত্র আড়াই শতাংশে নেমে এসেছে।
উন্নয়ন অর্থনীতিবিদ মেহরোত্রা জানায়, গ্রাম ও শহরের খরচের হিসাব আলাদা না করে বিশ্বব্যাংক যে দারিদ্র্যসীমা ঠিক করেছে, তা মোটেও বাস্তবসম্মত নয়। তার মতে, ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অর্থনৈতিক মন্দা -এমন যেকোনো একটি ধাক্কাই এই কোটি পরিবারগুলোকে চরম দারিদ্রের অন্ধকারে ঠেলে দিতে পারে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার -শিক্ষামন্ত্রী
বরিশালনিজস্ব প্রতিবেদক: শিক্ষার মান উন্নয়নে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।