মন্তব্য কলাম
৯৮ শতাংশ মুসলমানের দেশে এ কেমন ধৃষ্টতা? কুড়িগ্রামে মুসলমান যখন নিজ ভূমে পরবাসী!
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মন্তব্য কলাম
ইতিহাসের এক বীভৎস পরিহাস আর চরম ধৃষ্টতার সাক্ষী হয়ে রইল কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন। যেখানে ২০২১ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২নং ওয়ার্ডের (ডাকনীরপাঠ এলাকা) মোট জনসংখ্যার ৯৭.২২ শতাংশই মুসলমান, আর হিন্দু ধর্মাবলম্বী মাত্র ২.৭৬ শতাংশ-সেখানে দীর্ঘদিন ধরে এক অদ্ভুত ও নজিরবিহীন সাম্প্রদায়িক আধিপত্যের মহড়া চলছিলো! ভাবা যায়, মাত্র ৭৫ জন হিন্দুর জন্য ২৬৪১ জন মুসলমানের দ্বীনি অধিকার আর জীবনযাত্রাকে বলি দেয়া হচ্ছে?
খবরটি কেবল চাঞ্চল্যকর নয়, বরং প্রতিটি রিসালতী জনতার কলিজায় আঘাত করার মতো। জানা গেছে, ডাকনীরপাঠ বাজারের মুসলমান মালিকানাধীন জমিতে এবং নিজেদের মার্কেটে গরুর গোশত বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কারণ কী? কারণ ১ কিলোমিটার দূরে নাকি এক ‘ইসকন’ মন্দির অবস্থিত! আরও লজ্জ্বাজনক বিষয় হলো, এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে একটি রাজনৈতিক দল বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করে। যারা নিজেদের জাতীয়তাবাদী দাবি করে, তাদের ছত্রছায়ায় বসে মাত্র ৬০-৭০ জন সংখ্যালঘু ব্যক্তি হাজার হাজার মুসলমানের এলাকায় এসে উনাদের খাদ্যাভ্যাস আর পৈতৃক সম্পত্তির অধিকার কেড়ে নেবে-এ কোন্ ধরনের গণতন্ত্র? এ কোন্ ধরনের সহাবস্থান?
এটি কেবল একটি সাধারণ নিষেধাজ্ঞা নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব আর দ্বীনি সত্তার মূলে কুঠারাঘাত। যেখানে প্রতিবেশী দেশ ভারতে তথাকথিত ধর্মনিরপেক্ষতার আড়ালে মুসলমানদের পিটিয়ে মারা হয়, সেখানে বাংলাদেশে কি হিন্দুরা ভারতের চেয়েও কট্টর এক ‘হিন্দুরাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চাইছে? ৯৮ শতাংশ মুসলমানের এলাকায় তাদেরই নিজেদের জমিতে গরুর গোশত বিক্রি বন্ধ করে দেওয়া কেবল ধৃষ্টতাই নয়, বরং সংখ্যাগুরু মুসলমানদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়ার এক পরিকল্পিত উসকানি। ইসকন নামক একটি বিতর্কিত সংগঠনের মন্দিরের দোহাই দিয়ে মুসলমানদের হালাল জীবিকা আর খাদ্যে বাধা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি মানে সংখ্যাগুরুদের অধিকার বিসর্জন দিয়ে সংখ্যালঘুদের একতরফা তুষ্টি নয়। যারা মাত্র কয়েক ডজন মানুষ হয়ে হাজার হাজার মুসলমানকে তাদের নিজস্ব অধিকার থেকে বঞ্চিত করার দুঃসাহস দেখায়, তাদের পেছনে কোন্ অপশক্তি কাজ করছে, তা খতিয়ে দেখার সময় এসেছে। এদেশের মাঠ-ঘাট আর জনপদ মুসলমানদের ত্যাগের ফসল। নিজেদের জমিতে, নিজেদের মার্কেটে কী বিক্রি হবে আর কী হবে না- সেটি নির্ধারণের অধিকার কেবল মালিকেরই রয়েছে; কোনো ইসকন বা তাদের দোসরদের নয়।
কুড়িগ্রামের এই ঘটনা আজ পুরো জাতির সামনে একটি সতর্কবাণী। যদি আজ এই স্পর্ধাকে রুখে দেয়া না যায়, তবে আগামী দিনে আমাদের আকিদা, সংস্কৃতি আর অস্তিত্ব বিপন্ন হবে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা মুসলমানদের দ্বীনি আবেগকে বিকিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। এদেশের প্রতিটি ইঞ্চি মাটি সাক্ষী- এখানে মুসলমানদের অধিকার হরণ করে কোনো বিজাতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ডাকনীরপাঠ বাজারে অবিলম্বে গরুর গোশত বিক্রির ওপর থেকে এই বেআইনি ও সাম্প্রদায়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অন্যথায়, রিসালতী জনতা তাদের অধিকার ছিনিয়ে নিতে রাজপথে নামতে বাধ্য হবে।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব ৬)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশের প্রয়োজনীয় ৫০ লক্ষ সেনাবাহিনীর অপ্রতিরোধ্যকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির বিবরণ (পর্ব- ৫)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
“বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০টির বেশি দেশে”- গত পরশু (৮ই জুন) এই বিবৃতি দেয়া স্বাস্থ্যমন্ত্রী কী ভেবে দেখবেন মার্কিনীদের সাথে করা গোলামী চুক্তিতে তার এই উচ্ছাস পুরোটাই গভীর এবং চরম-পরম উৎকণ্ঠায় পর্যবসিত হয়েছে মার্কিন বাণিজ্যচুক্তি বাংলাদেশের ওষুধশিল্পের জন্যও মহা ধ্বংস প্রক্রিয়া বাংলাদেশের ৫১ কোটি নাগরিকের নিরাপত্তা নির্মূলীকরণ প্রক্রিয়া। মহা আত্মঘাতী, সর্বনাশী, দেশের সার্বভৌমত্ব বিক্রিকারী এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে (২য় পর্ব)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশের মহাকাশ প্রতিরক্ষা কৌশল: ৫০ লক্ষাধিক বহরের সমন্বিত বাহিনীর জন্য কৃত্রিম উপগ্রহ প্রযুক্তির রূপরেখা (পর্ব-৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১১)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বর্তমান জ্বালানী সংকটে অনেক দেশই এখন কয়লার দিকে ঝুকছে। কয়লার উপর নির্ভরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশে বিপুল পরিমাণ কয়লার মজুদ থাকার পরও রহস্যজনকভাবে তা উত্তোলনে আগ্রহ নেই সরকারের। ৭ হাজার ৮০০ মিলিয়ন টন কয়লা মজুদের দেশে কয়লার ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ কেন?
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা: ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১০)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৯)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি, পুষ্টিগুণেও ভরপুর
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০টির বেশি দেশে”- গত পরশু (৮ই জুন) এই বিবৃতি দেয়া স্বাস্থ্যমন্ত্রী কী ভেবে দেখবেন মার্কিনীদের সাথে করা গোলামী চুক্তিতে তার এই উচ্ছাস পুরোটাই গভীর এবং চরম-পরম উৎকণ্ঠায় পর্যবসিত হয়েছে মার্কিন বাণিজ্যচুক্তি বাংলাদেশের ওষুধশিল্পের জন্যও মহা ধ্বংস প্রক্রিয়া বাংলাদেশের ৫১ কোটি নাগরিকের নিরাপত্তা নির্মূলীকরণ প্রক্রিয়া। মহা আত্মঘাতী, সর্বনাশী, দেশের সার্বভৌমত্ব বিক্রিকারী এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে (১ম পর্ব)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শুধু একটি মৃত্যুর খবর, নাকি একটি সমাজের ভবিষ্যৎ?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সস্তা জনপ্রিয়তার বিপরীতে সস্তা জনরোষের পথেই কী হাটতে চায় সরকার? মাত্র ১০/১৫ হাজার কোটি টাকার জন্য ওয়াদা খেলাফ করে বিদ্যুতের দাম আবার বাড়িয়ে মূল্যস্ফীতির আগুনে আরো ঘি ঢালছে সরকার। জনভোগান্তির জুলুম থেকে সরে আসতে হবে সরকারকে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












