মন্তব্য কলাম
৭০০ কিলোমিটারের মরণব্যাধি ও আমাদের আকাশ প্রতিরক্ষা : বেগম পাড়ার বিলাসিতা কি সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক?
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্তব্য কলাম
একটি রাষ্ট্র তখনই আযাদ থাকে, যখন তার প্রতিরক্ষা ঢাল হয় অভেদ্য। কিন্তু আফসোস! ৯৮ ভাগ মুসলিমের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক চরম নিরাপত্তা ঝুঁকির দ্বারপ্রান্তে। প্রতিবেশী দেশ মিয়ানমার যখন উত্তর কোরিয়ার গোপন প্রযুক্তিতে নিজেদের মিসাইল রেঞ্জকে ৭০০ কিলোমিটারে নিয়ে গেছে, তখন স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম করেও আমাদের সর্বোচ্চ দৌড় মাত্র ২৮০ কিলোমিটার! এই শোচনীয় বৈষম্য দেখেও যদি নীতিনির্ধারকদের ‘নিদ্রা’ না ভাঙে, তবে বুঝতে হবে-এই স্বাধীন ভূখ-ে তাদের জাগবার আর কোনো নৈতিক অধিকার অবশিষ্ট নেই।
তাত্ত্বিক ও কারিগরি বিশ্লেষণে দেখা যায়, ফিলিস্তিনের হামাস কিংবা লেবাননের হিজবুল্লাহর মতো সংগঠনগুলো- যাদের কোনো স্বীকৃত রাষ্ট্র নেই, যারা বিশ^জুড়ে নিষিদ্ধ ও সম্পদহীন- তারাও আজ অনায়াসে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার পাল্লার মিসাইল দিয়ে পরগাছা ইসরায়েলের বুক কাঁপিয়ে দিচ্ছে। অথচ একটি সার্বভৌম রাষ্ট্রের বিশাল সামরিক বাজেট থাকা সত্ত্বেও আমাদের মিসাইলগুলো শত্রুর সীমানার গভীরে তো দূরের কথা, নিজেদের সীমান্ত পার হয়ে ঠিকমতো লক্ষ্যভেদে সক্ষম কি না, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে কান পাতলে কেবল দীর্ঘশ^াস শোনা যায়।
আমরা কি কোনো ‘কাল্পনিক জগতে’ বাস করছি? মিয়ানমারের ৭০০ কিলোমিটার পাল্লার কোনো মিসাইল যদি আমাদের আকাশসীমায় ধেয়ে আসে, তবে তাকে মাঝ আকাশে তুলাধুনো করার মতো ‘অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ বা ‘গ্রাউন্ড বেইজড এয়ার ডিফেন্স সিস্টেম’ আমাদের কোথায়? নাকি আমরা এখনো সেই পুরনো ধ্যানধারণায় বিশ^াসী যে- কেউ আমাদের আক্রমণ করবে না? এই আত্মতুষ্টি মূলত বিজাতীয় শক্তির নীল নকশারই অংশ।
অত্যন্ত পরিতাপের বিষয় হলো, যখন প্রতিরক্ষা গবেষণাগারে নতুন প্রযুক্তি উদ্ভাবনের কথা ছিল, তখন এক শ্রেণির আমলা ও শাসকগোষ্ঠী লিপ্ত ছিল বিদেশের ‘বেগম পাড়ায়’ রাজপ্রাসাদ গড়ার প্রতিযোগিতায়। জাতীয় নিরাপত্তা বিসর্জন দিয়ে ব্যক্তিগত বিলাসিতার এই নির্লজ্জ প্রদর্শন আমাদের বহির্বিশে^ হাসির পাত্রে পরিণত করেছে। মীরজাফরদের এই আস্ফালন কি চিরকাল চলতেই থাকবে?
তাত্ত্বিক গবেষণার আলোকে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি- সার্বভৌমত্ব কোনো দান করা বস্তু নয়, এটি অর্জন করতে হয় সামরিক শ্রেষ্ঠত্ব দিয়ে।
পবিত্র কুরআন শরীফ উনাতে ইরশাদ মুবারক হয়েছেন: “আর তোমরা তাদের (শত্রুদের) মোকাবিলা করার জন্য যথাসম্ভব শক্তি ও অশ^ারোহী বাহিনী প্রস্তুত রাখো, যার মাধ্যমে তোমরা মহান আল্লাহ পাক উনার শত্রু ও তোমাদের শত্রুদের ভীত-সন্ত্রস্ত করবে।” (পবিত্র সূরা আনফাল : ৬০ নং আয়াত শরীফ)।
এই অমোঘ নির্দেশনার বিপরীতে যারা জাতীয় প্রতিরক্ষাকে পঙ্গু করে রাখছে, তারা মূলত দেশ ও মিল্লাতের শত্রু।
এখনো সময় আছে! মনে রাখবেন, শত্রুর কামানের গোলার সামনে ‘বেগম পাড়ার’ বিলাসবহুল অট্টালিকা বাতাসের সাথেই উড়ে যাবে; তাই জগৎশেঠমার্কা বিলাসিতা ছেড়ে যদি দেশীয় প্রযুক্তির ‘আকাশ ঢাল’ তৈরি করতে না পারে, তবে কুফরী শক্তির হাতে সপরিবারে নিশ্চিহ্ন হওয়ার জন্য আগাম কাফন কিনে রাখাটাই হবে খিয়ানতকারীদের জন্য সবচেয়ে দূরদর্শী সিদ্ধান্ত!
-মুহম্মদ কুররাতুল আইন হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক কৌশল বাড়ানো উচিত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপির নেতা কর্মী বর্তমান উপদেষ্টা মন্ত্রীরা-এমপিরাও, সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১২৬ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আম্রিকা, চীন, ভারত, রাশিয়া সবার নজর বাংলাদেশের দিকে।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন নতুন উন্নয়ন প্রকল্পের অজুহাতে চলছে শোষণ প্রকল্প।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর দ্বীনদার ব্যক্তির জন্য দ্বীন ইসলামই সবচেয়ে বড়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীরাই আমেরিকায় প্রেসিডেন্ট বানায়, নামায় তথা আমেরিকা চালায়।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ছবি’ ও ‘বেপর্দা’- বর্তমানে সমস্ত পাপ কাজের মূল উৎস
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল আমদানিতে আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, এতে আমাদের রিজার্ভে চাপ পড়ে। সমস্যা কৃষকের সক্ষমতায় নয়, বরং নীতিগত অগ্রাধিকার ও বিনিয়োগের ঘাটতিতে।
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান থেকে বেরিয়ে ভারতীয় খপ্পরে বাংলাদেশ!
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












