৩ হাসপাতালে ৮১ জুলাই যোদ্ধা, প্রয়োজন ছাড়া অনেকে আছেন মাসের পর মাস
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২১ জুন, ২০২৫ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে অন্তর্র্বতী সরকার। আহতদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতেও প্রতিশ্রুতিবদ্ধ তারা। তবুও টানাপোড়েন কাটছে না হাসপাতালগুলোতে। চিকিৎসকরা ভর্তি থাকার দরকার নেই, মর্মে বিবৃতি দিলেও মানছেন না আহত হিসেবে ভর্তিরা।
দিনের পর দিন কেবিন ও ওয়ার্ড ধরে রাখছেন তারা। বলছেন, প্রয়োজনীয় সেবা না পাওয়ায় হাসপাতাল ছাড়ছেন না। বিপরীতে অভিযোগ উঠছে, শুধু বাড়তি সুবিধার আশায় এমনটি করছেন মুষ্টিমেয় কয়েক জন।
সম্প্রতি, রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থপেডিক হাসপাতালে গিয়ে দেখা যায় লিফট, সিড়ি ও করিডোরের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অনেক গুরুতর রোগীও আছে তাদের মধ্যে।
তবে, ভিন্ন চিত্র ভবনের তিন ও চার তলার দুটি ওয়ার্ডে। খালি পড়ে আছে ৬৭টি বেড। সেখানেই চিকিৎসা দেয়া হয় জুলাই আন্দোলনে আহতদের। ভর্তি আছেন ২৯ জন।
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক অধ্যাপক আবুল কেনান বলেছেন, তাদের সকলের অবস্থা স্থিতিশীল। তাদের যে ফলোআপ চিকিৎসা, এটির জন্য আসলে হাসপাতালে থাকা জরুরি নয়। তারা ইচ্ছা করলে বাড়ি থেকে এসে বা তাদের নিকটস্থ আত্মীয়-স্বাজনের বাসা থেকে এসে তারা ফলোআপে পরবর্তী পরামর্শ নিতে পারে।
আহত হিসেবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪ জন। তারা বলছেন, বিদেশে না পাঠালে ছাড়বেন না হাসপাতাল।
জুলাই আন্দোলনে আহত নুর আলম বললেন, আমাকে দিয়ে পাসপোর্ট বানানো হয়েছে, আমাকে রেফার করে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক, এটাই আমার চাওয়া।
এই হাসপাতালে ইমরান থাকছেন ভর্তি ছাড়াই। সরকারিভাবে সিঙ্গাপুরেও চিকিৎসা নিয়েছেন তিনি। জুলাই আন্দোলনে আহত এই তরুণের দাবি, সিঙ্গাপুরে ভালো ট্রিটমেন্ট নেই।
জুলাই যোদ্ধাদের অনেকে ভর্তি আছেন ১০ মাস ধরে। কারও কারও উন্নতির সম্ভাবনা কম। তারপরও সুস্থতার আশায় থাকছেন তারা। অনেকে মানসিকভাবেও বিপর্যস্ত।
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উপ-পরিচালক ডা. বদিউজ্জামান বললেন, ওরা মনে করে যে এখান থেকে যদি চলে যায় তাহলে তো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবো। এখান থেকে যত সুবিধা নেয়া যায় এটা, এমন একটি বিষয় ওদের মধ্যে কাজ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)