হযরত বাদশাহ নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কিত কিছু ঐতিহাসিক তথ্য
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ইতিহাস
কুরাঈশ কাফিরদের অত্যাচার যখন চরমে, তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে আবিসিনিয়ায় হিজরত মুবারক করার অনুমতি মুবারক প্রদান করেন। ১১ জন পুুরুষ ও ৪ জন মহিলা- এই পনের জন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের একটি কাফেলা আবিসিনিয়ায় প্রথম গমন করেন। এটা সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রথম হিজরত। জিদ্দা থেকে মাথা পিছু তখনকার আট আনা ভাড়ায় নৌকা যোগে উনারা আবিসিনিয়ায় পৌঁছেন।
উক্ত দলে বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আছ ছানীয়া আলাইহাস সালাম এবং সাইয়্যিদুনা হযরত যূন নূরাইন আলাইহিস সালাম তিনি অন্তর্ভূক্ত ছিলেন। সে সময় আবিসিনিয়ার শাসনকর্তা ছিলেন হযরত বাদশাহ নাজ্জাশী রহমাতুল্লাহি আলাইহি তিনি। কুরাঈশরা প্রচুর উপঢৌকন হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার দরবারে পাঠিয়ে মুসলমান উনাদেরকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করে। কিন্তু হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি এই অনুরোধ প্রত্যাখ্যান করেন। মুসলমান উনাদের এই হিজরত উনার মধ্য দিয়ে সম্মানিত দ্বীন ইসলাম উনার আন্তর্জাতিক বিজয় সূচিত হয়। পরবর্তীতে আরো ৮৩ জন সম্মানিত পুরুষ ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ও ১৮ জন সম্মানিতা মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুন্না উনারা সর্বমোট ১০১ জন আবিসিনিয়ায় হিজরত মুবারক করেন। এটা ছিলো দ্বিতীয় হিজরত। এই হিজরত মুবারকে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ আশার আলাইহাস সালাম তিনিও অংশগ্রহণ মুবারক করেছিলেন। সুবহানাল্লাহ!
দীর্ঘদিন আবিসিনিয়ায় অবস্থান মুবারক করার পর ৭ম হিজরী সনে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সরাসরি পবিত্র মদীনা শরীফে গিয়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মিলিত হন। আবিসিনিয়ায় মুসলমান উনাদের অবস্থান সেদেশে পবিত্র দ্বীন ইসলাম প্রচারে সহায়ক হয়েছিলো। ইথোপিয়া বা হাবসা বর্তমানে স্বায়ত্বশাসন লাভ করেছে। মুসলমান উনাদের আদব আখলাক্ব দেখে বাদশাহ হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি সম্মানিত দ্বীন ইসলাম উনার দিকে ঝুঁকে পড়েন। ৭ম হিজরী সনে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি রোম, পারস্য, মিশর, বাহরাইন ও আবিসিনিয়ার বাদশাহদের নিকট সম্মানিত দ্বীন ইসলাম উনার দাওয়াত সম্বলিত পত্র মুবারক প্রেরণ করেছিলেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পত্র মুবারক পাঠ করে হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। বিদেশের একজন বাদশাহ সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করায় খ্রিস্টান জগতে হৈচৈ পড়ে যায়। বিনা যুদ্ধে, বিনা তলোয়ারে একজন মহাসম্মানিত ব্যক্তিত্ব মুবারকের মাধ্যমে এভাবে সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রচার হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












