এলপিজিতে আমদানি জটিলতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক নৌপথে জাহাজের ভাড়া বৃদ্ধি আর আমদানিতে নানা জটিলতার জেরে দেশে এলপি গ্যাসের বাজারে অস্থিরতা কাটছেই না। সরকার-নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডারপ্রতি কয়েকশ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। আমদানিকারকরা বলছেন, বিইআরসির নির্ধারিত মূল্যে ভর্তুকির চাপে ডিলার পর্যায়ে কমিশন কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে, ভ্যাট প্রত্যাহার আর ‘রমজানে স্বাভাবিক হবে’ এমন আশ^াসের পরেও এ খাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি কর্তৃপক্ষ।
এলপি গ্যাসের সংকট কাটাতে অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক করে বেশ কিছু সমাধানের পথ নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে তখন দাবি করা হয়েছিল, দেশে এলপি গ্যাসের কোনো প্রকৃত সংকট নেই। অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকটের কারণে দাম বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আশ^াস দিয়েছিল, ডিসেম্বরের মাঝামাঝি শুরু হওয়া এই অস্থিরতা রমজানের মধ্যে কেটে যাাবে।
তবে রমজান শুরু হলেও বাজারের চিত্র এখনো আগের মতো। সিলিন্ডারের মজুত ও সরবরাহ বাড়লেও দাম কমার কোনো লক্ষণ নেই। রাজধানীর বিভিন্ন স্থানে সরকার-নির্ধারিত ১৩৪১ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকায়। কোনো কোনো ক্ষেত্রে ১৮০০ বা ২ হাজার টাকায়ও বিক্রি হচ্ছে।
খাত সংশ্লিষ্টদের মতে, আমদানি জাহাজের ভাড়া বৃদ্ধি এবং বিইআরসির মূল্য নির্ধারণ প্রক্রিয়ার অসামঞ্জস্যতার কারণে কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত ভর্তুকির চাপ পড়ছে। এর ফলে ডিস্ট্রিবিউশন পর্যায়ে নির্ধারিত কমিশন দেওয়া সম্ভব হচ্ছে না। যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে খুচরা বাজারে এবং ভোক্তাদের ওপর।
মোহাম্মদপুরের সিলিন্ডার বিক্রেতা ‘বিসমিল্লাহ ট্রেডার্স’-এর মালিক রুবেল আহমেদ বলেন, বাজারে এখনো সরবরাহ স্বাভাবিক হয়নি। অল্প কয়েকটা কোম্পানি গ্যাস দিচ্ছে, তবে দাম বাড়তি রাখছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)