ইতিহাস
মাদরাসা প্রতিষ্ঠা নিয়ে ইতিহাসের আলোকে কিছু সংক্ষিপ্ত তথ্য
, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রথম সমৃদ্ধ শিক্ষাকেন্দ্র ছিলেন পবিত্র মসজিদে নববী শরীফকেন্দ্রিক ‘আস সুফফা’। যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশনা মুবারকেই তৈরি করা হয়েছিলো। এই শিক্ষাকেন্দ্র উনাকে ভিত্তি করেই গড়ে উঠেছিলো মাদরাসা শিক্ষা ব্যবস্থা।
হিজরী চতুর্থ শতাব্দী পর্যন্ত শিক্ষার কার্যক্রম সম্মানিত মসজিদ উনাকে কেন্দ্র করেই সম্পাদিত হয়ে আসছিলো। সে যুগে এমন কোনো মসজিদ পাওয়া কঠিন ছিলো, যাকে কেন্দ্র করে কোনো মাদরাসা বা মক্তব গড়ে উঠেনি।
পরবর্তীতে মসজিদ উনার পাশাপাশি স্বতন্ত্রভাবেও মাদরাসা কার্যক্রম গড়ে ওঠে। হিজরী ৪৫৯ সনে বাগদাদে হযরত আবু হাফস বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি ইতিহাসের বিখ্যাত মাদরাসায়ে নিজামিয়ার কার্যক্রম শুরু করেন। আর এই মাদরাসা প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষক এবং সার্বিক পৃষ্ঠপোষকতা করেছিলেন তৎকালীন সেলজুক উজির নিজামুল মুলক আত তুসী রহমতুল্লাহি আলাইহি তিনি। যার মাধ্যমে তিনি ইতিহাসে ব্যাপকভাবে স্বরণীয় হয়ে আছেন।
তবে মাদরাসায়ে নিজামিয়া প্রতিষ্ঠার আগেও বিশ্বখ্যাত অনেকগুলো মাদরাসা প্রতিষ্ঠিত ছিলো। যার মধ্যে- মাদরাসাতুল ইমাম আবু হানিফা (যা মাদরাসায়ে নিজামিয়ার পাঁচ মাস আগে প্রতিষ্ঠিত), নিসাপুরের মাদরাসাতু আবি বকর আল বুসতি (৪২৯ হিজরীর আগে), আল মাদরাসাতুল বায়হাকিয়্যাহ ‘(যা নিজামুল মুলক তুসি রহমতুল্লাহি আলাইহি উনার যমীনে তাশরীফ গ্রহণের আগে প্রতিষ্ঠিত) ‘আল মাদরাসাতুস সদিরিয়্যাহ’ (যা আমির সদির ইবনে আব্দুল্লাহ ৩৯১ হিজরীতে দামেশকে প্রতিষ্ঠা করেন), ‘মাদরাসাতু মুহম্মদ বিন আব্দুল্লাহ’ (যা ৩৮৮ হিজরীর আগে প্রতিষ্ঠিত), ‘মাদরাসাতু আবিল ওয়ালিদ’ (এই মাদরাসাটি ৩৪৯ হিজরীর আগে প্রতিষ্ঠিত) ও ৩০৫ হিজরীর দিকে প্রতিষ্ঠিত ‘মাদরাসাতু ইবনি হায়্যান’ ইত্যাদি।
নিজামিয়া মাদরাসার মতোই উপমহাদেশের বিখ্যাত একটি মাদরাসা হলো আমির শিহাবুদ্দিন মুহম্মদ ঘুরি কর্তৃক পবিত্র আজমীর শরীফে প্রতিষ্ঠিত মাদরাসা। যা তিনি আজমীর শরীফ বিজয়ের পর প্রতিষ্ঠা করেছিলেন।
বাংলাদেশে আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহি উনার ১২৭৭ সালের দিকে প্রতিষ্ঠিত মাদরাসাকে প্রথম মাদরাসা হিসাবে অনেকে মত প্রকাশ করলেও বাংলার প্রথম মুসলিম শাসক ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি উনার মাদরাসাই এ দেশের প্রথম মাদরাসা হওয়ার সম্ভাবনা প্রবল। তিনি ১২০৬ সালের দিকে গৌড়ে একটি মসজিদ ও মাদরাসা নির্মাণ করেছিলেন। প্রাচীন গৌড়ের যে অংশটুকু আমাদের দেশের চাপাইনবাবগঞ্জ জেলার অন্তর্ভুক্ত, সে অঞ্চলের পুরনো স্থান ও স্থাপত্যের ইতিহাসে ইখতিয়ার উদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনার কর্তৃক নির্মিত মসজিদের কথাও পাওয়া যায়।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, রাজধানী ঢাকায় প্রথম মাদরাসা প্রতিষ্ঠা করেন আমিরুল উমারা খ্যাত বাংলার সুবাদার শায়েস্তা খান, যা বর্তমানে মির্টফোড হাসপাতাল এলাকায় ‘শায়েস্তা খাঁর মসজিদ’ নামে পরিচিত। মগবাজারের প্রসিদ্ধ বুযূর্গ হযরত শাহ নূরী রহমতুল্লাহি আলাইহি তিনি হিজরী ১১২০ সালের দিকে পায়ে হেঁটে এ মাদরাসাতেই পড়তে আসতেন।
সম্পাদনায়- মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সংক্রান্ত ঐতিহাসিক একটি ঘটনা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধূর্ত রোমান শাসককে আব্বাসীয় সালতানাতের দাতভাঙ্গা জবাব
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিন ও রাত্রই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় ঈদের দিন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












