ইতিহাস
মুসলিম নির্যাতনের প্রতিশোধ হিসেবে বাংলার সুলতান যেভাবে নেপাল বিজয় করেছিলেন
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ আশির, ১৩৯৩ শামসী সন , ০৫ মার্চ, ২০২৬ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ইতিহাস
নেপালও একসময় মুসলিম শাসনের অধীনেই ছিলো। আর এ বিজয়টি করেছিলো সুলতানে বাঙ্গালাহ এবং স্বাধীন বাংলার নির্মাতা শামসউদ্দিন ইলিয়াস শাহ্ বাঙ্গালাহ্। পূর্বে কেউই সম্পূর্ণ নেপাল বিজয় করতে পারেনি। এর কারণ ছিলো- প্রতিকূল আবহাওয়া এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়া।
নেপালের ক্ষমতায় তখন মল্ল শাসকরা। নেপালের বিস্তৃতি তখন বর্তমান ভারতের উত্তরাখন্ড প্রদেশেও ছিলো। দ্বাদশ শতকে মল্ল শাসকরা ত্রিহুতও শাসন করতো। ত্রিহুতে নেপালি মল্ল শাসনের অবসান ঘটিয়েছিলেন গৌড়ের সুলতান গিয়াস উদ্দীন ইয়াজ শাহ খিলজী।
১৩৫০ খ্রি:। গৌড়ের সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ্। তখনো তিনি সমগ্র বাংলার অধিপতি হননি। গৌড় ও রাঢ় বিজয় করলেও বঙ্গে তখনো চলছে মুবারক শাহী শাসন, সোনারগাঁয়ের সিংহাসনে আসীন সুলতান ইখতিয়ার-উদ্দিন গাজী শাহ। ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র। গত ১২ বছরে এই বীরের কাছে একে একে পদানত হয়েছে সপ্তগ্রাম, লখনৌতি, বিহার, গোরক্ষপুর, চম্পারণ, কারাহ-প্রায়াগ, ত্রিহুত, উড়িষ্যা, মুবারাকাবাদ।
পারগানাহ-ই-হাভেলীর বিখ্যাত ওলীআল্লাহ হযরত শায়খ হুসাইন যোক্কুরপেশ রহমতুল্লাহি আলাইহি উনার প্রচারণার ফলে নেপালের সীমান্ত অঞ্চলের মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করে। এতে ক্ষিপ্ত হয়ে কট্টরপন্থী বিধর্মীরা সেই নওমুসলিমদের ধরে পশুপতিনাথ নামক দেবতার সামনে বলি দেয়। মুসলিম শহীদের এই কথা গৌড়ের সুলতান ইলিয়াস শাহের কানে গেলে তিনি এর প্রতিশোধ গ্রহণের জন্য নেপাল অভিযানের ঘোষণা দেন। সৈন্যশিবিরে সৈন্যদের হুঙ্কার দিয়ে জানান দেন নেপাল অভিযানের প্রস্তুতি গ্রহণ করতে।
১৩৫০ সালের ২৭ নভেম্বর ফিরোজাবাদ থেকে কাঠমুন্ডু অভিমুখে যাত্রা করেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ্।
তিনি নেপাল অভিযানে এক চমকপ্রদ যুদ্ধকৌশল অবলম্বন করলেন। ফিরোজাবাদ থেকে সৈন্যবাহিনীর একটি দলকে তিনি নিজে দুধকোশী নদীর তীর ধরে নেতৃত্ব দিতে থাকলেন এবং অন্য একটি সৈন্যদল বাগমতী নদীর তীর ধরে চললো সেনাপতি খান মুখলিস খানের নেতৃত্বে। ফলে দুই দিক থেকে আক্রান্ত হলো কাঠমুন্ডু। শাসকের পুত্র জয়ৎসীরাজ যুদ্ধ করেও শেষ পর্যন্ত পরাজিত হয়ে পলায়ন করলো। ভীরু-কাপুরুষ জয়রাজ পুরনো রাজধানী পাটানে পালিয়েছিলো শুরুতেই। ফলে কাঠমুন্ডু বাংলার মুসলমানদের পদানত হলো। এরপর যেখানে মুসলমানদের নিয়ে বলি দেয়া হতো সেই স্থানকে ধ্বংস করে জ¦ালিয়ে দেয়ার নির্দেশ দিলেন সেনাবাহিনীকে। এরপর তিনি মহান আল্লাহ পাক এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করলেন।
মুসলিম নির্যাতনের উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করেছিলেন বাংলার সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ। ১৩৫০ সালের ২৭ নভেম্বর সুলতান ইলিয়াস শাহ্ কাঠমুন্ডুর পতন ঘটিয়ে নেপাল বিজয় করেন এবং সমগ্র নেপাল ইলিয়াস শাহী সালতানাতের অন্তর্ভুক্ত হয়। অতঃপর ১৩৫২ সালে ইখতিয়ারউদ্দিন গাজী শাহ কে পরাজিত করে বঙ্গ বিজয়ের মাধ্যমে তিনি ইতিহাসবিখ্যাত বাঙ্গালাহ সালতানাত প্রতিষ্ঠা করেন। ১৪১৩ খ্রি: পর্যন্ত ৬৩ বছর সমগ্র নেপালে চলেছে মুসলিম শাসন ।
ইলিয়াস শাহের নেপাল অভিযানের কথা বর্ণিত রয়েছে নেপাল প্রাসাদের শিলালিপি, পাটান লিপি ও প্রাচীন পুঁথিতেও।
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সংক্রান্ত ঐতিহাসিক একটি ঘটনা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধূর্ত রোমান শাসককে আব্বাসীয় সালতানাতের দাতভাঙ্গা জবাব
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিন ও রাত্রই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় ঈদের দিন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












