তাতারস্তানে সম্মানিত দ্বীন ইসলাম এবং মুসলমানদের স্বর্ণালী ইতিহাস
, ১লা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ইতিহাস
বর্তমান রুশ ফেডারেশনের স্বায়ত্তশাসিত অঞ্চল ‘তাতারস্তান’-এর পূর্ব নাম বুলগার বা ভলগা বুলগেরিয়া। খ্রিস্টাব্দ সপ্তম শতকে ভলগা ও কামা নদীর অববাহিকা বুলগার রাষ্ট্রের সৃষ্টি হয়। তবে রাষ্ট্রটি গঠন হওয়ার পরই ইহুদী কাজারদের সঙ্গে অবিরাম সংঘাতসহ দীর্ঘ সংকট ও যুদ্ধের ভেতর দিয়ে যায় রাষ্ট্রটি। অবশেষে খ্রিস্টাব্দ ৯২২ সালে আব্বাসীয় শাসক মুকতাদিরের সাহায্যে দেশটির অবস্থা স্থিতিশীল হয় এবং এ সময় দেশটির জনসাধারণও দ্বীন ইসলাম গ্রহণ করেন। বুলগাররা মূলত তুর্কি বংশোদ্ভূত। তবে তারা নিজেদের বুলগার বলতেই পছন্দ করে।
ভলগাপারে সম্মানিত দ্বীন ইসলাম উনার আগমন ঘটে হিজরী ৩য় শতক মোতাবেক খ্রিস্টাব্দ নবম শতকে। তবে এর আগেই অত্র অঞ্চলের কাজার শাসকদের সঙ্গে মুসলিম বাহিনীর যুদ্ধ হয়। ১২০ হিজরীতে উমাইয়া শাসক হিশাম ইবনে আবদুল মালিক এবং ১৮৩ হিজরীতে আব্বাসীয় শাসক হারুনুর রশিদ বেশ কয়েকটি যুদ্ধে কাজারদের পরাজিত করেন। এ সময়েই কাজার, ভলগা বুলগেরিয়াসহ ভলগা নদীর তীরবর্তী অঞ্চলে সম্মানিত দ্বীন ইসলাম উনার আগমন ঘটে।
এর চার বছর পর একজন কাজার শাসক সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন এবং তার সঙ্গে বিপুলসংখ্যক মানুষও মুসলমান হয়।
অবশ্য অত্র অঞ্চলের বুলগাররা কাজারদের আগেই দ্বীন ইসলাম গ্রহণ করে। ৩০৯ হিজরীতে ভলগা বুলগেরিয়ার শাসক আলমাস, যিনি ৮৯৫ থেকে ৯২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন এবং সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করে জাফর ইবনে আবদুল্লাহ নাম গ্রহণ করেন তিনি বাগদাদে আব্বাসীয় শাসক মুকতাদির বিল্লাহর কাছে তার প্রতিনিধি পাঠিয়ে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা কামনা করেন। মুকতাদির বিল্লাহ তার আহ্বানে সাড়া দেন এবং প্রখ্যাত ফকিহ (আইনজ্ঞ) আহমদ ইবনে ফাদলানকে প্রধান করে একটি প্রতিনিধি দল প্রেরণ করেন। ইবনে ফাদলান ও তার প্রতিনিধিদলের হাতে শাসক পরিবার ও দেশটির সাধারণ জনগণ দ্বীন ইসলাম গ্রহণ করেন। ৩২০ হিজরীতে আব্বাসীয় শাসক মুকতাদির বিল্লাহর সঙ্গে বুলগার শাসক পরিবারের সদস্যরা পবিত্র হজ্জ পালন করেন।
ঐতিহাসিকরা বলেন, ভলগা বুলগেরিয়া শাসক আলমাস (জাফর) মুকতাদিরের কাছে মূলত তিনটি বিষয়ে সহায়তা চেয়েছিলেন। তা হলো বিচার ও প্রশাসন, চিকিৎসা ও ওষুধ, দ্বীন ইসলাম উনার শিক্ষা দান। মুকতাদির তার আহ্বানে সাড়া দিয়ে যে প্রতিনিধিদল প্রেরণ করেন, তাতে উল্লিখিত তিনটি বিষয় ছাড়াও সমর, কৃষি, অর্থনীতি, নির্মাণ ও শিল্পকলায় পারদর্শীদের প্রেরণ করেন। যারা বুলগারের উন্নয়নে অসামান্য অবদান রাখেন। ঐতিহাসিকরা লেখেন, আব্বাসীয় শাসকের সহায়তায় ভলগা বুলগার রাষ্ট্র, যা পূর্ব থেকেই তার ভৌগোলিক অবস্থানের কারণে কৃষি ও অর্থনীতিতে সমৃদ্ধ ছিলো তার সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর হয়।
১৩ শতকের পর বুলগার ও কাজান মুসলিমরা ক্রমেই শক্তিহীন হয়ে পড়ে। ক্রমাগত রুশ আগ্রাসনের মুখে ভলগা বুলগেরিয়ার দ্রুত পতন হলেও আরো প্রায় দুই শতাব্দীকাল টিকে থাকে কাজাররা। ১৫৫২ সালে রুশদের কাছে পরাধীন হয় তারা।
সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার পর ভলগাপারের মুসলিমরা স্বাধীনতার জন্য নতুন সংগ্রাম শুরু করে। সোভিয়েত সরকার মুসলিমদের আন্দোলন দমনের নানামুখী নির্যাতনমূলক চেষ্টায় লিপ্ত হয়। এ সময় বহু মুসলিম শহীদ ও দেশান্তরের শিকার হয় এবং মুসলমানদের রেখে যাওয়া ভূমিগুলোতে অমুসলিমদের পুনর্বাসন করা হয়। মুসলমানের অবিরাম সংগ্রামের মুখে শেষ পর্যন্ত তারা স্বায়ত্তশাসন প্রদানে সম্মত হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ১৯৯৪ সালে তাতারস্তানের মুসলিমরা স্বাধীনতার পক্ষে ভোট দেয়। কিন্তু তাতার নেতারা ১৯৯৪ সালে সম্পাদিত এক চুক্তির অধীনে রুশ ফেডারেশনে যোগ করেন।
বর্তমান তাতারস্তানের আয়তন ৬৮ হাজার বর্গ কিলোমিটার। রাজধানী শহর কাজান। জনসংখ্যার ৫৩.৮% মুসলিম (প্রকৃতপক্ষে এ সংখ্যা আরো অনেক বেশি)।
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (১)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উসমানীয় গেরিলা বাহিনী ‘দেলিলার’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৩তম পর্ব)
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফ্রিকান মুসলমান ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিজরী চর্তুদশ শতকের মহান মুজাদ্দিদ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা আবিষ্কারের যে সঠিক তথ্যটি আড়াল করা হয়েছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (২য় পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১১ম পর্ব)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৫)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












