ইতিহাস
সম্মানিত দ্বীন ইসলাম উনার স্বর্ণালী যুগের নিরাপত্তা বিভাগের ইতিহাস (৩)
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
নিরাপত্তা বিভাগ ইসলামী সালতানাতের গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে গণ্য করা হয়। নিরাপত্তা প্রশাসনের প্রধান দায়িত্ব হলো- সকল পর্যায়ে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা। আর এ কাজের দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ হবেন এমন সুশৃঙ্খল বাহিনী, যারা ব্যক্তি ও সমাজের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করবেন।
মুসলমান সালতানাতগুলোতে নিরাপত্তা প্রধানের নানাবিধ দায়িত্ব ছিলো। বিজিত সকল অঞ্চলগুলোতে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, চোর, ডাকাত, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের গ্রেফতার করা; সামাজিক বিধিনিষেধ রক্ষা করার জন্য উনারা নানা কৌশল ও পদ্ধতি অবলম্বন করতেন। মিশরের গভর্নর মুজাহিম ইবনে খাকান ২৫৩ হিজরীতে নিরাপত্তা প্রধান আযজুর আত তুর্কির উদ্দেশ্যে কিছু নির্দেশ দেন। উক্ত নির্দেশে নারীদেরকে বেপর্দায় চলাফেলা এবং কবরস্থান জিয়ারত থেকে নিষেধ করতে বলা হয়। কোথাও যাতে কোনো গান-বাদ্য এবং মদপান না করা হয় এ ব্যাপারে শক্ত নির্দেশনা এবং নিষেধাজ্ঞা জারি করেন।
এ ছাড়াও সালতানাতের বিভিন্ন নগরীতে কর্মরত নিরাপত্তা প্রধানদের মধ্যে কেউ দায়িত্ব পালনে অলসতা করলে শাসকগণ প্রতিকারস্বরূপ দ্রুত ভুল সংশোধনের জন্য তাদের বাধ্য করতেন। কারণ আইন শৃঙ্খলা বাহিনী নিজেই যদি আইন ভঙ্গ করে তাহলে এর ক্ষতিকর প্রভাব সাধারণদের মধ্যে ছড়িয়ে পড়ে।
আব্বাসীয় শাসকের অধীনে থাকা এক নিরাপত্তা প্রধানের বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে মুসলমান ইতিহাসবিদরা একটি ঘটনা বর্ণনা করেছেন- একবার আব্বাসীয় শাসক মুকতাফি বিল্লাহর আমলে একদল চোর বিপুল অঙ্কের অর্থ চুরি করে নিয়ে যায়। যে করেই হোক চোরদের গ্রেফতার করতে হবে অথবা ক্ষতিপূরণ আদায় করতে হবে। এজন্য নিরাপত্তা প্রধানকে দায়িত্ব দিলেন শাসক। নির্দেশমতো জড়িতদের ধরার জন্য তিনি একা তদন্তে বের হলেন। রাতদিন নগরীর অলিতে গলিতে একা বাহনে চড়ে অনুসন্ধান করতে লাগলেন।
একদিন শহরতলির একটি নির্জন গলির পাশ দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক কিছু একটা দেখতে পেয়ে গলিতে ঢুকলেন। দেখলেন সেখানে একটি বাড়ির সামনে বড় বড় মাছের অনেক কাটা ও পিঠের হাড্ডি স্তুপ হয়ে পড়ে আছে। তা দেখে স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এখানে যে পরিমাণ মাছের কাটা ও হাড় দেখা যায়, সেই পরিমাণ মাছের মূল্য কত হতে পারে? উত্তরে লোকটি বললো, প্রায় এক দিনার। তা শুনে তদন্তকারী নিরাপত্তা প্রধান বললেন, মরুভূমির পাশে অবস্থিত এই ছোট্ট শহরতলির বাসিন্দারা এত পরিমাণ মাছ কেনার সামর্থ্য রাখেন না। তা ছাড়া গলিটিও মরুভূমির সাথে লাগোয়া, তাই কারও কাছে মূল্যবান কিছু থাকলে অথবা এমন বড় ধরনের খরচের মতো অর্থ থাকলে সে এখানে থাকতে পারে না। স্বাভাবিকভাবেই এটি তার জন্য হুমকি স্বরূপ। বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। তদন্ত করা দরকার।
তখন নিরাপত্তা প্রধান যে বাড়ির সামনে মাছের কাটা ছিলো সেই বাড়ির পাশের বাড়ির এক পুরুষকে জিজ্ঞাসা করলেন যে, ওই বাড়িতে কে থাকে? তখন সেই ব্যক্তি বললেন, পাঁচজন শক্তিশালী যুবক থাকে ওই বাড়িতে। তারা দিনের বেলা বের হয় না। বের হলেও খাদ্যপণ্য কিনে দ্রুত ঘরে ঢুকে যায়। খায়-দায় আর ঘুমায়। তাদের চোরের মতো স্বভাব। নিরাপত্তা প্রধান তিনি বিষয়টি বুঝতে পারলেন এবং দশজন নিরাপত্তারক্ষীকে ডাকলেন। নিরাপত্তা বাহিনী এসে দরজায় ধাক্কা দিতেই সেই দরজা ওই যুবকদের একজন খুলে দিলো। তখন নিরাপত্তা রক্ষীরা সেই পাঁচজন যুবককেই ঘর থেকে গ্রেফতার করলো এবং জিজ্ঞাসাবাদে জানা গেলো, তারাই সেই কুখ্যাত চোর।
বাগদাদের নিরাপত্তা প্রধানের কি পরিমাণ বুদ্ধিমত্তা ও সৎসাহস ছিলো এবং তাৎক্ষনিকভাবে সালতানাতের শাসকের নির্দেশ পালনে উনাদের কি পরিমাণ আন্তরিকতা ছিলো তা এ ঘটনা থেকেই প্রমাণ পাওয়া যায়। (অসমাপ্ত)
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












