ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৩০)
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
একবারের ঘটনা, একটা কিতাবে বর্ণিত রয়েছে যে, তিনি যেহেতু কোন কাজ করতেন না। সারাদিন সেখানে পড়ে থাকতেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করতেন। ইলিম অর্জন করতেন। এমন অবস্থা হলো ২৪ ঘণ্টা উনার মাথা ঘুরাতো। তিনি দাঁড়াতে পারতেন না, বসতে পারতেন না, শুয়ে থাকতে হত ক্ষুধার কারণে। তখন তিনি প্রথম আফদ্বালুন নাস হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম, হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম, আরো কয়েকজন ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম। আসলে উনাদেরকে ইশারা করলেন কাছে আসার জন্য। উনারা বুঝতে পারলেন যে, উনি ক্ষুধার কারণে এই অবস্থা হয়েছে। উনাদের কাছে তেমন খাদ্য ছিল না যে, উনারা দিবেন। উনারা চলে গেলেন। লোকেরা বলাবলি করতে লাগল যে, হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে জিনে ধরেছে। নাউযুবিল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আসলেন। এসে বুঝতে পারলেন। বললেন, হে আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! এদিকে আসুন। তিনি আসলেন। বসালেন। কিছুক্ষণ পর দেখা গেল, এক পেয়ালা দুধ আসল। এক পেয়ালা দুধ যখন আসল। হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে কাছে ডাকলেন। কাছে আসুন। তিনি বলেন, তিনি নিজে বর্ণনা করেছেন যে, আমি মনে মনে চিন্তা করলাম, ঠিক আছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন আমাকে ডেকেছেন, এই পেয়ালা দুধ পান করলে হয়ত আমার শরীরটা সুস্থ হয়ে যাবে। কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি বললেন? হে আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! এক কাজ করুন, দেখুন ত বাইরে কতজন রয়েছেন, উনাদের সবাইকে ডাকুন।
হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নিজে বলতেছেন যে, আমি তখন মনে মনে চিন্তা করলাম, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একটা সুন্নত মুবারক রয়েছে সেটা হচ্ছে যিনি বণ্টন করেন তিনি শেষে খান। এখনতো আমাকে বণ্টন করতে দেয়া হবে। বাইরে কত লোক রয়েছে? গুনে দেখা গেল, ৮০ জন লোক রয়েছে। ৮০ জন। সবাইকে ডাকা হলো হুজরা শরীফে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হে হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তাহলে সবাইকে দিন। উনি বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, যাও একটা খাওয়ার ব্যবস্থা হয়েছিল, এখন দেখা যাচ্ছে, হয়ত আমি আর কিছুই পাবনা। কারণ, ৮০ জনকে এক পেয়ালা দুধ খাওয়ালে কি থাকতে পারে? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হে হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! দিতে থাকুন। মহান আল্লাহ পাক উনার উপর তাওয়াক্কুল করে দিতে থাকুন। মহান আল্লাহ পাক তিনি রিযিকের মালিক, বরকতের মালিক।
তিনি একে একে একজন একজন করে ৮০ জনকে পান করালেন। দুধ যেমন ছিল তেমনই রয়ে গেল। সুবহানাল্লা!
এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হে হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি পান করুন। একবার, দুবার, তিনবার। আরো পান করুন, আরো পান করুন। তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার পেট ভরে গেছে। আর পান করা আমার পক্ষে সম্ভব নয়। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুচকি হাসলেন। কেননা তিনি মনে করেছিলেন যে, এক পেয়ালা দিয়ে আর কতজনকে খাওয়ানো যাবে? তাই উনাকে তৃপ্তি সহকারে পান করানো হলো। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (৫)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোট, নির্বাচন, পদপ্রার্থী হওয়া ইত্যাদি কোনটিই জায়িয নেই
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দিতে কাফিরগুলো সবসময় চেষ্টা করে থাকে
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৮তম পর্ব)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












