সমুদ্রসৈকতের রক্ষক বিষাক্ত ‘ম্যানচিনিল’ গাছ
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
পৃথিবীর অন্যতম বিষাক্ত গাছ হিসেবে পরিচিত ম্যানচিনিল। এই গাছের বৈজ্ঞানিক নাম ‘হিপোম্যানি ম্যান্সিনেলা’। দেখতে নিরীহ ও সাধারণ হলেও এর প্রতিটি অংশ-পাতা, ফল, ছাল এমনকি রসও-মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক।
ম্যানচিনিল গাছের ফল দেখতে অনেকটা ছোট আপেলের মতো। তাই অনেকে একে ‘মৃত্যুর আপেল’ বলেও ডাকেন। গাছটি মূলত ফ্লোরিডা, মেক্সিকো, ক্যারিবিয়ান অঞ্চল, মধ্য আমেরিকা এবং উত্তর দক্ষিণ আমেরিকার উপকূলীয় এলাকায় জন্মে। লোনা পানিভূমি ও ম্যানগ্রোভ বনের আশপাশে এদের বেশি দেখা যায়। এই গাছ প্রায় ৪৯ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এর ফুল ছোট এবং সবুজাভ-হলুদ রঙের।
এই গাছের বরাসায়নিক উপাদান ত্বকে লাগলে মারাত্মক অ্যালার্জি ও ফোসকা সৃষ্টি করে। এমনকি বৃষ্টির সময় গাছের নিচে দাঁড়ালেও বৃষ্টির পানির সঙ্গে মিশে থাকা রস শরীরে ক্ষত তৈরি করতে পারে। চোখে এ রস লাগলে অন্ধত্বের আশঙ্কাও রয়েছে।
শুধু তাই নয়, ম্যানচিনিল গাছ পোড়ালে এর ধোঁয়াও অত্যন্ত ক্ষতিকর। সেই ধোঁয়া চোখ ও শ্বাসতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। অনেকের দাবি- এর ফল খেলে মৃত্যুও ঘটতে পারে।
এ কারণে যেসব এলাকায় এই গাছ রয়েছে, সেখানে মানুষকে সতর্ক করতে সরকারি সতর্কবার্তা ঝুলিয়ে রাখা হয়। অধিকাংশ পাখি ও প্রাণীও স্বাভাবিকভাবেই এই গাছ এড়িয়ে চলে।
তবে ভয়ংকর এই গাছেরও রয়েছে প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ অবদান। উপকূলীয় অঞ্চলে এর শক্ত শিকড় মাটি আঁকড়ে ধরে রাখে। ফলে সমুদ্রের ঢেউ ও পানিচ্ছ্বাসে সৈকতের ক্ষয় অনেকটা কমে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












