পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
‘ম্যাটেরিও’ নামের এ অ্যাপ পাটভিত্তিক পরিবেশবান্ধব কম্পোজিট উপকরণ তৈরির নকশা, উপাদানের অনুপাত এবং প্রক্রিয়াকরণের তথ্য মাত্র কয়েক সেকেন্ডে নির্ধারণ করতে সক্ষম। যেখানে প্রচলিত পদ্ধতিতে এসব তথ্য নির্ধারণে দীর্ঘ সময় ধরে ল্যাবভিত্তিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়, সেখানে ইনভার্স এআই প্রযুক্তি ব্যবহার করে অ্যাপটি সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।
ব্যবহারকারী কাক্সিক্ষত উপকরণের বৈশিষ্ট্য ইনপুট দিলে অ্যাপটি প্রয়োজনীয় পাটের তন্তুর পরিমাণ, তন্তুর দৈর্ঘ্য, উপকরণের নকশা এবং প্রক্রিয়াকরণের নির্দেশনা তাৎক্ষণিকভাবে প্রদান করে। অ্যাপটির আরেকটি বিশেষত্ব হলো এটি সাধারণ স্মার্টফোনেই অফলাইনে ব্যবহার করা যায়, ফলে মাঠপর্যায়েও সহজেই এর সুবিধা পাওয়া সম্ভব।
উদ্ভাবক আব্দুল মালেক বলেন, ‘আমরা চেয়েছি পাটের প্রচলিত ব্যবহার ছাড়িয়ে এটিকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প-উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করতে। এ অ্যাপ ল্যাবভিত্তিক গবেষণার সময় ও খরচ অনেক কমিয়ে আনবে। একজন প্রকৌশলী মাঠে বসেই মোবাইল ফোনের মাধ্যমে প্রয়োজনীয় উপাদানের সঠিক অনুপাত ও নকশা নির্ধারণ করতে পারবেন।’
সহ-উদ্ভাবক আল ইমরান বলেন, ‘দীর্ঘদিনের গবেষণা ও পরিশ্রমের ফল এ অ্যাপ। এর ওপর আমরা একটি আন্তর্জাতিক মানের গবেষণাপত্রও প্রস্তুত করেছি। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে এটি বাংলাদেশের গ্রিন টেকনোলজি, অটোমোবাইল ও কম্পোজিট শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’
উদ্ভাবকদের মতে, পাটভিত্তিক গবেষণা ও শিল্পোৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে ‘ম্যাটেরিও’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী পাটকে আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক ও মূল্য সংযোজিত শিল্প-উপাদান হিসেবে প্রতিষ্ঠায় অ্যাপটি কার্যকর অবদান রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিদিন প্যাকেটজাত খাবার খেলে শরীরে কী ঘটে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কায় তৃতীয় হিজরির একটি বিরল কুরআন শরীফের পান্ডুলিপি প্রদর্শন
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গবেষণা : ব্যায়ামে আকার বাড়ে মস্তিষ্কের
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯৯ শতাংশ জিনের গঠন একরকম, তারপরও কেন মানুষকে দেখতে আলাদা লাগে?
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চন্দ্র মিশনে নামছে পাকিস্তান
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মশা নিধনে এলো এবার লেজার কামান
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুষ্টি নিয়ে প্রচলিত ভুল ধারণা
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৮ আগস্ট ঢেকে যাবে চাঁদ, দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাথাব্যথায় চা-কফি কতটা উপকারী?
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩০ বছরে কাঁধে নিয়েছেন দুই হাজার মরদেহ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












