শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
সম্প্রতি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করেছে। প্রকৃতির কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে গবেষকরা ফাইটানট্রিয়ল নামক এক বিশেষ স্বচ্ছ লিপিড স্তরের মাঝে মাত্র কয়েক অণু পুরু বা এক মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগের কম অতি ক্ষুদ্র পরিমাণ পানি আটকে ফেলে। এর ফলে তাপমাত্রা কমলেও পানি ক্রিস্টাল বা বরফে পরিণত হতে পারেনি, যা গবেষকদের এর তরল থেকে কাচে রূপান্তরের প্রক্রিয়াটি বিস্তারিতভাবে ট্র্যাক করতে সহায়তা করে।
সুইজারল্যান্ডে এক দল পদার্থবিদ এবং অস্ট্রেলিয়ান নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্গানাইজেশনের (এএনএসটিও) বিজ্ঞানীরা সাব-ন্যানোমিটার স্কেলে পানির আচরণ পর্যবেক্ষণে উন্নত পরমাণু প্রোবিং কৌশল ও কম্পিউটেশনাল মডেল ব্যবহার করে। তারা দেখতে পায়, আবদ্ধ পানির গতিশীলতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াটি -৬৩ থেকে -২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একটি বিশাল তাপমাত্রার পরিসরে ঘটে থাকে।
বিশেষ করে, -৩৫ থেকে -২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পানির অণুগুলোর গতি শ্লথ হয়ে যাওয়ার কারণে আণবিক গতিবিদ্যায় নাটকীয় পরিবর্তন ঘটে। অন্যদিকে তাপমাত্রা -৭৪ থেকে -৬৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছালে পানি একটি কঠিন অবস্থায় লক হয়ে যায় এবং এর স্ট্যাটিক গ্লাস স্ট্রাকচারাল রূপান্তর ঘটে।
দৈনন্দিন জীবনের অত্যন্ত পরিচিত অথচ রহস্যময় এই পদার্থের গতিপ্রকৃতি উদ্ঘাটনের পাশাপাশি এই গবেষণা ক্রায়োপ্রিজারভেশন বা জৈব উপাদান সংরক্ষণ এবং খাদ্য গভীর হিমাঙ্কের মতো ক্রায়োজেনিক ন্যানোকনফাইন্ড পানির সঙ্গে জড়িত সমস্ত ভৌত ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিদিন প্যাকেটজাত খাবার খেলে শরীরে কী ঘটে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












