প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এবং জাপানের জেএএক্সএ-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই মিশনের নাম ‘বেপিকোলম্বো’। ২০১৮ সালের অক্টোবরে ফ্রেঞ্চ গায়ানার স্পেসপোর্ট থেকে এটি যাত্রা শুরু করেছিলো। গত প্রায় ৮ বছরে যানটি পাড়ি দিয়েছে ৬০০ কোটিরও বেশি মাইল পথ!
সরাসরি গেলে বুধে আরও দ্রুত পৌঁছানো সম্ভব হতো। কিন্তু যানটিকে বুধের কক্ষপথে নিখুঁতভাবে স্থাপন করতে এর গতিকে গ্রহের গতির সাথে মেলাতে হয়েছে, যা বেশ সময়সাপেক্ষ ও কঠিন। এছাড়া সূর্যের এত কাছে থাকায় গ্রহটির তাপমাত্রা দিনের বেলায় প্রায় ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এই চরম প্রতিকূল ও উত্তপ্ত পরিবেশ মোকাবিলা করেই যানটিকে টিকে থাকতে হচ্ছে।
বৃহস্পতিবার মিশনটির একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও রোমাঞ্চকর ধাপ সম্পন্ন হতে যাচ্ছে। এদিন মূল যান থেকে ‘ট্রান্সফার মডিউল’ আলাদা হয়ে যাবে। এরপর আগামী ২১ নভেম্বর ইএসএ-এর ‘এমপিও’ এবং জাপানের ‘এমআইও’ নামের অরবিটার দুটি বুধের মহাকর্ষীয় টানে গ্রহটির কক্ষপথে প্রবেশ করবে।
সব ঠিক থাকলে আগামী এপ্রিলে অরবিটার দুটি সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের বৈজ্ঞানিক কাজ শুরু করবে। এদের সাহায্যে গ্রহটির গঠন, পৃষ্ঠের অদ্ভুত গহ্বর বা ‘হলোজ’ এবং আকারে ছোট হওয়া সত্ত্বেও বুধ গ্রহ কেন এত বেশি ঘন-বিজ্ঞানীরা প্রথমবারের মতো সেসব প্রাচীন রহস্যের সুস্পষ্ট উত্তর খুঁজবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












