ওজন কতটুকু কমানো উচিত
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ রবি, ১৩৯৪ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
উচ্চতা অনুযায়ী প্রত্যেক সুস্থ মানুষেরই স্বাভাবিক ওজনের একটা সীমা আছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ হিসাবকে বলা হয় বডি মাস ইনডেক্স বা বিএমআই। স্বাভাবিক বিএমআই হচ্ছে ১৮ দশমিক ৫ থেকে ২৪ দশমিক ৯। নিচের মাত্রার চেয়ে কম হলে তাকে বলে আন্ডারওয়েট বা ভগ্নস্বাস্থ্য। আবার ওপরের মাত্রার চেয়ে বেশি হলে ওভারওয়েট বা ওজনাধিক্য। এর কোনোটিই ভালো নয়।
কতটুকু ওজন কমাবেন
কতটুকু ওজন কমলে দুশ্চিন্তা করা দরকার? ছয় মাস থেকে এক বছরের মধ্যে কারও ওজন যদি পাঁচ কেজি কমে যায়, তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সেটাকে বলে ‘সিগনিফিকেন্ট ওয়েট লস’ (উল্লেখযোগ্য ওজন হ্রাস)। এ রকম হলে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যদি দেখা যায় কারও শারীরিক ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন সেটা অবশ্যই চিন্তার বিষয়। ভগ্নস্বাস্থ্য বা আন্ডারওয়েট হওয়াটাও সুস্থতার লক্ষণ নয়। স্বাভাবিক খাদ্যাভ্যাস ও জীবনযাপন বজায় থাকা অবস্থায়ও যদি আপনার ওজন কমতে থাকে, তবে অবশ্যই এর কারণ খুঁজে বের করতে হবে।
হঠাৎ ওজন কমার কারণ
বিভিন্ন রোগের কারণে হঠাৎ ওজন হ্রাস পেতে পারে। কেবল শারীরিক রোগে নয়, মানসিক রোগের কারণেও কিন্তু ওজন কমতে পারে।
হরমোন ও বিপাকজনিত সমস্যা যেমন ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, অ্যাডিসনস ডিজিজ ও প্যান হাইপো পিটুইটারিজম ইত্যাদি রোগে ওজন কমে যায়।
দীর্ঘমেয়াদি কিছু সংক্রমণ যেমন যক্ষা, কালাজ্বর, লিভার অ্যাবসেস এবং এইডস-জাতীয় রোগ হলে অল্প সময়ে ওজন কমে যাবে।
ওজন কমে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্যানসার। শরীরের নানা জায়গায় ক্যানসার হতে পারে, যেমন খাদ্যনালি, পাকস্থলী, কোলন, লিভার, মস্তিষ্ক, থাইরয়েড, ফুসফুস, কিডনি, মূত্রথলি, রক্ত ইত্যাদির ক্যানসার। বেশির ভাগ ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হচ্ছে ওজন হ্রাস বা স্বাস্থ্যহানি।
করণীয়
ওজন কমে যেতে থাকলে তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, যেকোনো রোগই প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসায় নিরাময়ের সম্ভাবনা অনেক বেশি থাকে, এমনকি সেটা যদি ক্যানসারও হয়।
যাঁরা ওজন কমাতে চেষ্টা করছেন, ডায়েট বা শরীরচর্চা করছেন, তাঁরাও স্বাস্থ্যকর সঠিক পদ্ধতি অবলম্বন করবেন যেন স্বাস্থ্য ভেঙে না যায়, অপুষ্টি দেখা না দেয়। পুষ্টিবিদ ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












