সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?

নাফে’ প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ১১:০০
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
একটি প্রচলিত ধারণা রয়েছে, বাদামি ডিম বেশি পুষ্টিকর। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাদেও সেরা। অন্যদিকে অনেকের মতে, সাদা ডিম বেশি পরিচ্ছন্ন ও তুলনামূলক সুস্বাদু। তবে বিজ্ঞান ও পুষ্টিবিদদের মতে, এই ধারণাগুলোর অধিকাংশই ভুল অনুমানের ওপর ভিত্তি করে তৈরি।
ডিমের খোসার রঙের নেপথ্যে আসল কারণ:
ডিমের খোসার রং কী হবে, তা মূলত নির্ধারিত হয় মুরগির জাত বা বংশগতির ওপর। হোয়াইট লেগহর্ন, হোয়াইট রক ও কর্নিশ জাতের মুরগি সাধারণত সাদা ডিম পাড়ে। আর প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার এবং রোড আইল্যান্ড রেড জাতের মুরগি থেকে বাদামি ডিম পাওয়া যায়। আবার দক্ষিণ আমেরিকার অ্যারোকানা, আমেরিকানা, ডংক্সিয়াং এবং লুসি জাতের মুরগি নীল বা নীলচে-সবুজ রঙের ডিম পাড়ে।
মুরগির শরীরে উৎপন্ন নিজস্ব রঞ্জক পদার্থের কারণে ডিমের রঙের এই ভিন্নতা তৈরি হয়। বাদামি ডিমের প্রধান রঞ্জক হলো- প্রোটোপোরফাইরিন নাইন। এটি রক্তের লাল উপাদানের হিম থেকে তৈরি হয়। আর নীল ডিমের ক্ষেত্রে প্রধান রঞ্জক হলো বিলিভার্ডিন। ২০১৫ সালের একটি গবেষণা নিবন্ধে দেখা গেছে, একই জাতের মুরগি হওয়া সত্ত্বেও সেগুলোর বয়স, রোগ, মুক্ত পরিবেশ এবং ভয়ের ওপর নির্ভর করে বাদামি ডিমের রং কিছুটা হালকা বা গাঢ় হতে পারে।
তথ্যসূত্র অনুযায়ী, ডিমের খোসার রং যাই হোক, মূল পুষ্টিগুণে কোনো পার্থক্য থাকে না। অনেক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, খোসার রং ডিমের গুণগত মানকে প্রভাবিত করে না। একটি মাঝারি আকৃতির ডিমে প্রায় ৬০ ক্যালরি ও ৬ গ্রাম প্রোটিন থাকে এবং একটি জাম্বো আকারের ডিমে ৯০ ক্যালরি ও ৮ গ্রাম প্রোটিন থাকে।
এ ছাড়া নীল ডিমের ক্ষেত্রে কোলেস্টেরল কম থাকার যে দাবি করা হয়, তার পক্ষেও কোনো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। স্বাদের ক্ষেত্রেও রং কোনো ভূমিকা রাখে না। ডিমের স্বাদ নির্ভর করে ডিমের সতেজতা, মুরগির খাদ্যতালিকা এবং রান্নার পদ্ধতির ওপর।
পুষ্টি কিসে নির্ভর করে?
ডিমের পুষ্টিগুণ মূলত নির্ভর করে মুরগির খাদ্য এবং তার বসবাসের পরিবেশের ওপর। একটি গবেষণায় দেখা গেছে, যেসব মুরগি উন্মুক্ত প্রাঙ্গণে সূর্যালোক এবং খোলা বাতাসে ঘুরে বেড়ায়, সেই ডিমে প্রচলিতভাবে খাঁচায় লালিত মুরগির ডিমের তুলনায় ৩ থেকে ৪ গুণ বেশি ভিটামিন ডি থাকে। মুরগিকে যদি ওমেগা-৩ সমৃদ্ধ খাবার (যেমন ফ্ল্যাক্সসিড বা ওমেগা-৩ যুক্ত বিশেষ ফিড) বা ভিটামিনসমৃদ্ধ খাবার দেওয়া হয়, তবে সেই ডিমের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিনের পরিমাণ বহু গুণে বেড়ে যায়। ওমেগা-৩ সমৃদ্ধ ডিম নিয়মিত খেলে রক্তে ট্রাইগ্লিসারাইড ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
বাদামি ডিমের দাম বেশীর নেপথ্য কারণ?
অতীতে বাদামি ডিম পাড়া মুরগিগুলো আকারে বড় হতো, তারা সাদা মুরগির তুলনায় বেশি খাবার খেতো এবং অপেক্ষাকৃত কম ডিম দিতো। ফলে উৎপাদন খরচ তোলার জন্য খামারিরা বাদামি ডিমের দাম বেশি রাখতো।
বর্তমানে উৎপাদন খরচ প্রায় সমান হলেও সাধারণ মানুষের ‘বাদামি ডিম মানেই বেশি পুষ্টিকর’ এমন ধারণা কাজে লাগিয়ে এবং অর্গানিক বা ফ্রি-রেঞ্জ ডিমগুলো সাধারণত বাদামি হওয়ায় বাজারে এর দাম বেশি রাখা হয়।
* সব সময় রেফ্রিজারেটরে সংরক্ষিত এবং পরিষ্কার, ভাঙাহীন খোসার ডিম কিনুন।
* অর্গানিক: যে মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক বা হরমোন ছাড়া সম্পূর্ণ অরগানিক খাবার দেওয়া হয় এবং বাইরে ঘোরার সুযোগ দেওয়া হয়।
* ফ্রি-রেঞ্জ ও কেজ-ফ্রি: উন্মুক্ত স্থানে ঘুরে বেড়ানো মুরগির ডিম ভিটামিন ডি-তে সমৃদ্ধ হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৩ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৫ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬