পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
গত ৮ সেপ্টেম্বর সায়েন্টিফিক আমেরিকা জানায়, গবেষণাটি চালানো হয় নেদারল্যান্ডসের আভিফনা বার্ড পার্কে। বছরের কয়েক মাস প্রতিদিন নির্দিষ্ট সময়ে পাখিদের খাঁচা থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হয়। দরজা খোলার পর পাখিরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারতো- খোলা আকাশে উড়ে যাবে, নাকি খাঁচাতেই থাকবে। উড়ে বের হলে কোনো পুরস্কার কিংবা না বের হলে কোনো শাস্তির ব্যবস্থা ছিল না।
গবেষণায় থাকা ১৭টি গোলাপি-ধূসর গালাহ কাকাতুয়ার প্রায় প্রতিটি ২০ মিনিটের উড্ডয়ন-সুযোগেই খাঁচা ছেড়ে আকাশে উড়ে যায়। বন্য পরিবেশে এই পাখিরা খাবারের সন্ধানে দীর্ঘ দূরত্ব পাড়ি দেয়। গবেষকদের মতে, নিয়মিত উড়তে চাওয়ার প্রবণতা ইঙ্গিত দেয়, উড্ডয়ন তাদের কাছে আনন্দদায়ক বা পুরস্কারস্বরূপ।
গবেষণায় আরও দেখা যায়, উড়াল শেষে পাখিগুলো বেশি খাবার খুঁজেছে, শরীর আঁচড়েছে ও মাথার ঝুঁটি উঁচু করেছে। গবেষকরা এসব আচরণকে ইতিবাচক উত্তেজনা বা ভালো লাগার সম্ভাব্য লক্ষণ হিসেবে বিবেচনা করেছে।
পাখিদের ‘আশাবাদ’ পরিমাপ করেও আকর্ষণীয় ফল পাওয়া যায়। কয়েক দিন মুক্তভাবে উড়তে পারার পর গালাহ কাকাতুয়াগুলো তাদের প্রিয় খাবার আখরোট পাওয়ার ব্যাপারে বেশি আশাবাদী আচরণ করেছে। বিপরীতে, কয়েক দিন উড়তে না দিলে তাদের আচরণে হতাশাবাদী প্রবণতা দেখা গেছে।
তবে ওড়ার পর পাখিদের স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রায় প্রত্যাশিত পরিবর্তন পাওয়া যায়নি। গবেষকদের ধারণা, শারীরিক পরিশ্রমের কারণে হরমোন বাড়ার প্রভাব সম্ভাব্য চাপ কমার প্রভাবকে আড়াল করে থাকতে পারে।
গবেষকদের মতে, শুধু আচরণ দেখে পাখি ‘সুখী’ কি না নিশ্চিতভাবে বলা কঠিন। তবে প্রাণীদের সচেতন অনুভূতি থাকার সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। তথ্য-প্রমাণ যদি তা সমর্থন করে, তাহলে এই গবেষণার ফল থেকে বলা যায়-গালাহ কাকাতুয়াদের কাছে উড়ে বেড়ানো সত্যিই আনন্দের অভিজ্ঞতা হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিদিন প্যাকেটজাত খাবার খেলে শরীরে কী ঘটে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












