সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতরোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষমিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞাতাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান

রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া

মেসুত প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৫৯

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায় বাস্তবায়নে আন্তর্জাতিক পরিসরে তৎপর হচ্ছে মালয়েশিয়া। এ রায় নিয়ে জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে আলোচনা করবে দেশটি।

একইসঙ্গে রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের সংকটের টেকসই সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, রোববার (২২ নভেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে—আইসিজের দেয়া এই রায়কে সম্মান জানায় কুয়ালালামপুর।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবে মালয়েশিয়া।

এর আগে গত বৃহস্পতিবার আইসিজে রায় দেন যে ২০১৭ সালে রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালানোর সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।

আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে ১০ লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসেন।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসিজের এই পর্যবেক্ষণ ঝুঁকির মুখে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষায় দেশটির দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিবৃতিতে মালয়েশীয় এই মন্ত্রণালয় আরও বলেছে, ‘এই দীর্ঘস্থায়ী সংকটের একটি পূর্ণাঙ্গ ও টেকসই সমাধানের জন্য মালয়েশিয়া কাজ করে যাবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাবে দেশটি। পাশাপাশি মালয়েশিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের জন্য কাজ করবে।’

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত হয়েছেন।

এছাড়া গত অক্টোবর পর্যন্ত দেশটির অভিবাসন বিভাগের বিভিন্ন আটককেন্দ্রে ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গা বন্দি ছিলেন। ইউএনএইচসিআরের পরিসংখ্যানে আরও বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমারের প্রায় ১৬ লাখ ৪০ হাজার নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।

২০২১ সালে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটির সামরিক নেতাদের আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেয়া থেকে বিরত রেখেছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর এই জোটটি।

গত বুধবার মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বলেছেন, আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। তবে জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

গত সপ্তাহের শুরুতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান নেতাদের বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে নেতারা বলেছেন, মিয়ানমার যদি সংকট সমাধানে জোটের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি দেখাতে পারে, তাহলে দেশটির পূর্ণাঙ্গ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে ফিরিয়ে দেয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১০… ৬ মিনিট আগে ৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষ আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি (৩১ দশমিক ১০৩৫ গ্রাম) ৪ হাজার ডলারের সীমা ভেঙে নিচে নেমেছে স্বর্ণের দাম। দরপতনের… ১০ মিনিট আগে মিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩ এর আগে শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ম… ১১ মিনিট আগে মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ জানায়, রাতে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের শাখা লক্ষ্য করে দুটি… ১১ মিনিট আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপ… ১৩ মিনিট আগে ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবা এ প্রকল্প বাস্তবায়িত হলে অনলাইনে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বিভিন্ন কার্যক্রমও স… ১২ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর বিশ্বব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং যুক্তরাষ্ট্র আর আগের মতো অন্য… ১২ ঘণ্টা আগে শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ ১২ ঘণ্টা আগে থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে ৮ রোহিঙ্গা উদ্ধার শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কক্সবাজারের টে… ১২ ঘণ্টা আগে সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার ২২ ঘণ্টা আগে গাজীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ২, অস্ত্র উদ্ধার ফরহাদ আলম: গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের অন্তর্গত কর্ণবপুর সাকিনস্থ নরসিংদী-মাওনাগামী আঞ্চলি… ২২ ঘণ্টা আগে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি ২২ ঘণ্টা আগে