সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতরোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষমিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞাতাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান

হিজরী পঞ্চম শতকের মহান মুজাদ্দিদ, হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)

জামীল আল-মাদানী প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, সকাল ৮:০৫
হিজরী পঞ্চম শতকের মহান মুজাদ্দিদ, হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)

হুজ্জাতুল ইসলাম, ইসলামী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ হলেন ইমাম আবু হামিদ মুহম্মদ ইবনে মুহম্মদ গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি।

নাম মুবারক ও পরিচিতি: উনার মূল নাম মুবারক ‘মুহম্মদ’।

উপনাম: আবু হামিদ।

লকব বা উপাধি: হুজ্জাতুল ইসলাম। এছাড়াও আরো অনেক লকব রয়েছে। যাইনুদ্দীন, ইমাম, ফকীহ, মুতাকাল্লিম, মুফাক্কির ও মহান মুর্শিদ বিশেষভাবে উল্লেখ্য।

বিলাদত শরীফ: ৪৫০ হিজরী, ২৪শে শাওয়াল শরীফ, ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ।

বিলাদত শরীফের স্থান: ইরানের অন্তর্গত খোরাসান প্রদেশের তূস নগরে তিনি বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।

পিতার নাম: হযরত মুহম্মদ গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন একজন বিশিষ্ট আলিম ও ছূফী। তিনিও অত্যন্ত পরহেজগার মুত্তাকী দুনিয়া বিরাগী একজন আল্লাহওয়ালা ব্যক্তিত্ব।

দাদার নাম: হযরত আহমদ রহমতুল্লাহি আলাইহি। তিনিও ছিলেন শ্রেষ্ট ব্যক্তিত্ব।

মাতার নাম: মাতার নাম সম্পর্কে নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি।

মাযহাব: হুজ্জাতুল ইসলাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন শাফিয়ী মাযহাবের অনুসারী।

শায়েখ উনার নাম: হযরত আবূ আলী ফারমুদী রহমতুল্লাহি আলাইহি। যিনি সম্মানিত নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীকার বিশিষ্ট বুযূর্গ।

ভাইয়ের নাম: হযরত আহমদ গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। তিনিও ছিলেন বিশিষ্ট ছূফী, ফকীহ। যুগ শ্রেষ্ট ওলীআল্লাহ।

মুজাদ্দিদ: তিনি ছিলেন ৫ম হিজরী শতকের মহান মুজাদ্দিদ।

বিছাল শরীফ: ৫০৫ হিজরী সনের ১৪ই জুমাদাল ঊখরা শরীফ। ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) সকালে তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন। সে সময় উনার বয়স মুবারক হয়েছিলো ৫৫ বছর।


শৈশবকাল:

হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার বাবা ছিলেন একজন বিশিষ্ট কাপড় বিক্রেতা। তিনি পশমী কাপড় বিক্রি করতেন। দুই ছেলেকে ছোট রেখে তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন। ইন্তিকালের সময় উনার একজন বন্ধুকে ওছীয়ত করে বলে গেলেন, ‘আমার অর্থ-সম্পদ যা আছে আপনার হাতে দিয়ে গেলাম। ছেলে দুজনকে হস্তলিপি শিক্ষা দিবেন। আমার স্বপ্ন ছিলো হস্তলিপি শেখার। কিন্তু তা তো আর হলো না। ছেলেদের দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করাতে চাই।’

বাবার ইন্তিকালের পর সেই বন্ধুই ছেলেদের তত্ত্বাবধান করেন। সেই বন্ধু ছিলেন খুবই গরিব, তবে অত্যন্ত পরহেজগার মুত্তাকী আল্লাহওয়ালা। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার বাবার রেখে যাওয়া সম্পদ ফুরিয়ে গেলে সেই বন্ধু বললেন, “জানেন তো আমি সম্পদহীন মানুষ। আপনাদের জন্য বরাদ্দ অর্থগুলো শেষ হলো। এখন কী করা যায়? ভাবছি, আপনারা কোনো মাদরাসায় চলে যান। ইলম শিখে ওলীআল্লাহ হবেন। তাতে আপনাদের খাবারের ব্যবস্থাও হয়ে যাবে।”

উনার কথামত দুই ভাই চলে গেলেন মাদরাসায়। এখান থেকেই শুরু হলো উনাদের নতুন জীবন। খুলে গেলো সৌভাগ্যের প্রশস্ত দরজা। (তাবাকাতুশ শাফিইয়্যাতিল কুবরা-৬/১৯৩, সিয়ারু আ’লামিন নুবালা- ১৪/৩২৮)


হাতে খড়ি:

হুজ্জাতুল ইসলাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি ছোটবেলায় তূস নগরেই পড়াশোনা শুরু করেন। তিনি ফিকাহের পাঠ গ্রহণ করেন ইমাম আহমদ আর রাযাকানী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে। তারপর উচ্চ শিক্ষার জন্য জুরযান সফর করেন। সেখানে ইমাম আবু নসর আল ইসমাঈলী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে পড়েন। উনার কাছ থেকে অনেক বিষয় নোট করেন। এরপর ফিরে আসেন তূস নগরে। পথিমধ্যে ঘটে উনার জীবনের সেই অবিস্মরণীয় ঘটনাটি।

হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘ডাকাতদল আমাদের উপর হামলা করলো। তারা আমার কাছে যা ছিলো সব নিয়ে গেলো। আমি তাদের পিছু নিলাম। ডাকাত সর্দার আমাকে ধমকে বললো, “হতভাগা! পিছু হটো; নয়তো মারা পড়বে।”

আমি অনুনয় বিনয় করে বললাম, “দোহাই মহান আল্লাহ পাক উনার! শুধু আমার নোট খাতাগুলো ফিরিয়ে দাও। তা তোমাদের কোনোই কাজে আসবে না।”

ডাকাত সর্দার বললো, “খাতা আবার কী”?

আমি বললাম, ঐ যে থলির মধ্যে আছে। ওগুলোর ইলম হাছিল করার জন্যই এই দীর্ঘ সফর। ডাকাত সর্দার হেসে উঠলো। সে বললো, “এই খাতা নিয়ে গেলে যদি তোমার ইলম চলে যায় তাহলে কী ইলম হাছিল করলে? ইলিম কী বস্তায় থাকে? ইলিম থাকবে সীনায়। আর তুমি রেখেছো বস্তায়।”

ডাকাত সর্দার খাতা ফেরত দেওয়ার আদেশ দিলো।

এই ঘটনার পর হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি আমাকে ইলমের পথে দিক-নির্দেশনা দেয়ার জন্যই ডাকাতের মুখোমুখি করেছেন। ফলে তূস নগরে ফিরে টানা তিন বছর মগ্ন হয়ে পড়াশোনা করলাম। খাতাগুলো সব মুখস্থ করে ফেললাম। তখন মনে হলো ডাকাতরা এবার সব নিয়ে গেলেও ইলম নিতে পারবে না। সুবহানাল্লাহ! (তাবাকাতুশ শাফিইয়্যাতিল কুবরা- ৬/১৯৫) (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (৪র্থ পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ ছবি: গোপন কালো চুক্তির স্ক্যান কপি। ইহুদীদের সাথে গোপন চুক্তির মাধ্যমে… ১ দিন আগে বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৯) বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৯) ১ দিন আগে কেমন ছিলো অতীতের স্বর্ণালী ও সমৃদ্ধশালী মক্তবের শিক্ষাব্যবস্থা কেমন ছিলো অতীতের স্বর্ণালী ও সমৃদ্ধশালী মক্তবের শিক্ষাব্যবস্থা ২ দিন আগে হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (৪) হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (৪) ২ দিন আগে বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৮ম পর্ব) তাই إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ পবিত্র আয়াত শরীফটি দ্বারা- فَخَرَجَ أَبُوْ بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ، إِ… ২ দিন আগে হযরত আছিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত আত্মত্যাগ হযরত আছিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত আত্মত্যাগ ৫ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের বিষয়টিই কেবল জাতি-দ্বীন নির্বিশেষে সার্বজনীন বলে বিবেচিত হতে পারে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের বিষয়টিই কেবল জাতি-দ্বীন নির্বিশেষে সার্বজনীন বলে বিবেচিত হতে পারে ৫ দিন আগে ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (৩য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজআজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে?সউদী রাজ পরিবারের পূর্বপ… ১৫ নভেম্বর, ২০২৬ বাংলার বিশ্বাসঘাতক গণেশের মুসলিম নির্যাতনের করুণ ইতিহাস বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সময় গনেশ নামে এক আমলা ছিলো যে সুলতানের রাজস্ব ও শাসন বিভাগের দায়িত্বে ছ… ১১ নভেম্বর, ২০২৬ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক ১০ নভেম্বর, ২০২৬ ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার… ৮ নভেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) ৭ নভেম্বর, ২০২৬