পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৯০)
পবিত্র আয়াত শরীফ নম্বর-১৭
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّه مَا تَوَلّى وَنُصْلِه جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا.
অর্থ: যে ব্যক্তি হিদায়েত (সত্যপথ) প্রকাশিত হওয়ার পরও তার যিনি রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধাচরণ (খিলাফ) করে এবং ঈমানদারগণের পথ ব্যতীত অন্য পথের ইত্তিবা (অনুসরণ-পায়রবী) করে, আমি তাকে সে পথে নিয়ে যাবো, যে পথ সে পছন্দ করে এবং তাকে জাহান্নামে পৌঁছাবো। আর তা নিকৃষ্টতর গন্তব্যস্থান। (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১৫)
অত্র পবিত্র আয়াত শরীফ উনার বিশুদ্ধ তাফসীর বা ব্যাখ্যা-বিশ্লেষণ:
(৪৬১)
{وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدى} اى: ومن سلك غير طريق الشريعة التي جاء بها الرسول صلى الله عليه وسلم، فصار في شق والشرع في شق، وذلك عن عَمْد منه بعد ما ظهر له الحق وتبين له واتضح له. وقوله: {وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ} هذا ملازم للصفة الاولى، ولكن قد تكون المخالفة لنص الشارع، وقد تكون لما اجمعت عليه الامة المحمدية، فيما علم اتفاقهم عليه تحقيقًا، فانه قد ضُمِنت لهم العصمة في اجتماعهم من الخطأ، تشريفًا لهم وتعظيما لنبيهم صلى الله عليه وسلم. وقد وردت في ذلك احاديث صحيحة كثيرة، قد ذكرنا منها طرفًا صالحًا في كتاب "احاديث الاصول"، ومن العلماء من ادعى تواتر معناها، والذي عول عليه الشافعي رحمه الله في الاحتجاج على كون الاجماع حجة تَحْرُم مخالفته هذه الآية الكريمة، بعد التروي والفكر الطويل. وهو من احسن الاستنباطات واقواها. ولهذا توعد تعالى على ذلك بقوله: {نُوَلِّه مَا تَوَلّى وَنُصْلِه جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا} اى: اذا سلك هذه الطريق جازيناه على ذلك، بان نحسنها في صدره ونزينها له استدراجًا له.
অর্থ: (যে ব্যক্তি হিদায়েত প্রকাশিত হওয়ার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধাচরণ করে) অর্থাৎ যে ব্যক্তি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা কিছু নিয়ে এসেছেন সেই পবিত্র শরীয়ত উনার বিপরীত চলে, তাই পবিত্র শরীয়ত হয় একদিকে এবং তার পথ হয় অন্যদিকে, অথচ সত্য তার নিকট প্রকাশিত হয়েছে এবং সে দলীল প্রমাণাদি দেখেছে। তথাপি সে উনার বিরুদ্ধাচরণ করে মুসলমানদের সরল ও পরিষ্কার পথ হতে সরে পড়ে, সুতরাং আমিও তাকে ঐ বক্র ও খারাপ পথেই ফিরিয়ে দিবো।
(এবং ঈমানদারগণের পথ ব্যতীত অন্য পথের ইত্তিবা করে,) মুসলমানদের পথ ছেড়ে দিয়ে অন্য পথ অনুসন্ধান করাই হচ্ছে প্রকৃতপক্ষে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধিতা করা। কিন্তু কখনো হয় তো তা পবিত্র শরীয়ত উনার স্পষ্ট দলীলের বিপরীত হয়, আবার কখনো কখনো উম্মতে হাবীবী উনারা যে বিষয়ে একমত প্রকাশ করেছেন তার বিপরীত হয়। আর উম্মতে হাবীবী কোনো বিষয়ে সর্বসম্মত কোনো রায় প্রকাশ করেছেন ইহা নিশ্চিতরূপে প্রমাণিত হলে উহার বিরোধিতা করা গুমরাহী বৈ কিছু নয়। কারণ এ উম্মত ও উনাদের মহাসম্মানিত নবী, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানের কারণে ইহা অবধারিত হয়েছে যে, উনারা সর্বসম্মতভাবে কখনো কোনো বিষয়ে ভ্রান্ত বিশ্বাস পোষণ বা ভ্রান্ত রায় প্রদান করবেন না। উপরোক্ত মর্মে বহু ছহীহ হাদীছ শরীফ বর্ণিত আছে।
‘কিতাবু আহাদিছিল উছূল’ নামক গ্রন্থে আমি এতদসম্পর্কিত পর্যাপ্ত সংখ্যক হাদীছ শরীফ উল্লেখ করেছি। কোন কোন হাদীছ শরীফ বিশারদ উনারা উল্লেখ করেছেন, এ উম্মতের ইজমা’ তথা সর্বসম্মত রায় নির্ভুল ও অভ্রান্ত হওয়া যে অনিবার্য ও অবধারিত- এ মর্মে পবিত্র হাদীছ শরীফ উনার সংখ্যা বিপুল, তাই উহা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে।
হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি আলোচ্য আয়াত শরীফ দ্বারা এ উম্মতের ইজমাকে অনিবার্যরূপে অভ্রান্ত হওয়া প্রমাণ করেন। তিনি বলেন, পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইজমাউল উম্মাহ উনার বিরোধিতা করাকে নিষেধ করা হয়েছে। অতএব, ইহা নির্ভুল হওয়া অনিবার্য। হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার উক্ত যুক্তি অত্যন্ত শক্তিশালী।
এজন্য মহান আল্লাহ পাক তিনি উনার কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ওয়াদা করেছেন যে, (আমি তাকে সে পথে নিয়ে যাবো, যে পথে সে যেতে চায় এবং তাকে জাহান্নামে পৌঁছাবো। আর তা নিকৃষ্টতর গন্তব্যস্থান।) অর্থাৎ যারা মু’মিনদের পথ হতে সরে পড়ে যে দিকেই যেতে চায়, আমি তাকে সে পথেই যাওয়ার জন্য ছেড়ে দেই। (তাফসীরুল কুরআনিল আযীম লি ইবনি কাছীর পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ ১১৫, লেখক: আল্লামা হযরত আবুল ফিদা ইসমাঈল বিন উমর বিন কাছীর কুরাশী দামিশ্কী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি বিলাদত: ৭০০ ওফাত: ৭৭৪ হিজরী)
(৪৬২)
وهو دليل على ان الاجماع حجة لا تجوز مخالفتها كما لا تجوز مخالفة الكتاب والسنة.
অর্থ: অত্র পবিত্র আয়াত শরীফ প্রমাণ করে যে, নিশ্চয়ই ‘ইজমাউল উম্মাহ’ সম্মানিত শরীয়ত উনার দলীল। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের খিলাফ করা যেমনি জায়িয নেই, তেমনি ইজমাউল উম্মাহ উনার খিলাফ করাও জায়িয নেই। (আত তাফসীরুল মাযহারী পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ ১১৫, লেখক: কাজী মুহম্মদ ছানাউল্লাহ উছমানী হানাফী মাতুরীদী মাযহারী মুজাদ্দিদী নকশবন্দী পানিপথী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ১২২৫ হিজরী) (চলবে)
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয
- পর্ব ৩ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৩) ১৭ জুন, ২০২৫
- পর্ব ৮৫ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৫) ২০ অক্টোবর, ২০২৬
- পর্ব ৮৬ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৬) ২ নভেম্বর, ২০২৬
- পর্ব ৮৭ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৭) ৯ নভেম্বর, ২০২৬
- পর্ব ৮৮ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৮) ১৬ নভেম্বর, ২০২৬
- পর্ব ৮৯ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৯) ১৯ নভেম্বর, ২০২৬
- পর্ব ৯০ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৯০) আপনি এখন এটি পড়ছেন
আরও পড়ুন
সব ›
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৯)
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১৬)
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৮)
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১৫)
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৭)
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৬)
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১৪)
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৫)
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকারী, কটাক্ষকারী, অবমাননাকারীদেরকে শরঈ শাস্তি প্রদান করা ওয়াজিব
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৪)
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১২)
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৩)
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ড