সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে কয়েকটি দেশের অংশগ্রহণে সক্রিয়ভাবে কাজ করছে সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, এই সমঝোতা হলে উভয়ের মধ্যে দীর্ঘমেয়াদি ও সামগ্রিক শান্তির পথ উন্মুক্ত হতে পারে।
আল জাজিরার ‘আল মুকাবলা’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, (সন্ত্রাসী) ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমঝোতার মাধ্যমে চলমান সংকট নিরসনে একটি সামগ্রিক সমাধানের পথ তৈরি হতে পারে। তবে কোনো চুক্তিই ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকারকে ক্ষুন্ন করবে না বলে স্পষ্ট করেছেন তিনি।
শারা বলেন, সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নতুন করে কোনো যুদ্ধে জড়ানো এড়িয়ে চলতে চাইছে সিরিয়া। তার মতে, উভয়ের মধ্যে একটি নিরাপত্তা সমঝোতা হলে উত্তেজনা কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনাও তৈরি হতে পারে।
বাশার আল-আসাদের সরকারের পতনের পর দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি অনুপ্রবেশ ও বিমান হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই নিরাপত্তা চুক্তির উদ্যোগটি সামনে এসেছে।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানে ওষুধশিল্পে সংকট, বন্ধ হওয়ার শঙ্কায় বহু কোম্পানি
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন প্রশাসনের অর্ধডজনের বেশি কর্মকর্তার
আল ইহসান ডেস্ক: নিরাপত্তাঝুঁকির কারণে মার্কিন প্রশাসনের অর্ধডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা এখন ওয়াশিংটনের সামরিক…
৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন প্রায় ১০ লাখ গ্রাহক
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
হামাসের বীরত্ব:
এসআইআরে বাবার নাম বাদ, জন্মসনদ পেলো না পশ্চিমবঙ্গের মুসলিম কন্যাশিশু
আল ইহসান ডেস্ক: শিশুটি জন্মেছে ভারতের মাটিতে। তার মা-বাবা এ দেশেরই নাগরিক। অথচ আড়াই মাস পেরিয়েও সেই শিশুর হাতে…
বড় যুদ্ধের প্রস্তুতি ব্রিটেনে, এক লাখেরও বেশি রিজার্ভ সেনাকে চিঠি
আল ইহসান ডেস্ক: জরুরি পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতি জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। যুদ্ধ বা বড় ধরনের …
মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় প্রস্তুত তেহরান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ইরান সরকারের
আল ইহসান ডেস্ক: মার্কিন নৌ-অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয়- কারণ ইরানের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।