অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ -স্পিকার
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। অতীতের বিষয়গুলো পেছনে ফেলে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভালোবাসা ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গত জুমুয়াবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বরাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনের বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) পরিদর্শন করে। সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে এসব কথা বলেন স্পিকার।
স্পিকার বলেছেন, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো জরুরি। লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- এলসিসিআইয়ের সভাপতি আলী হুসাম আসগর। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশের শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকা-ে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তান উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন এলসিসিআই সভাপতি।
চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে সহায়ক হবে।
আরও পড়ুন
সব ›
মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ
১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা -রাষ্ট্রপতি
পদ্মার ভাঙনে বিলীন দুই হাজার বিঘা জমি
চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগাবে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষক
বেচাকেনায় মন্দা, ছোট ব্যবসায়ীদেরও মাথায় হাত
-অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ পোশাক কারখানা
ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়
ভর্তুকির চাপে বাজেট বাড়ছে
নাশকতা রোধে নতুন ছক
পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র
আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদে…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।