রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধমসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশসাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধযুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটেরহরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরানসাভারে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাইমার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণঅবশেষে মায়ের জমি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, সবচেয়ে বড় ঝুঁকি দলীয়করণের

মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মডেল মসজিদসহ দেশের সব মসজিদে বিদ্যুৎ সাশ্রয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
মেসুত প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, রাত ১০:২৩

বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের সব মসজিদে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা (রুফটপ সোলার সিস্টেম) স্থাপনের সর্বশেষ অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে দ্বিতীয় বৈঠকে আজ এ সুপারিশ করা হয়।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ৫৬টি ইসলামিক মিশন কেন্দ্র ও তিনটি ইসলামিক মিশন হাসপাতালের কার্যক্রম, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ এবং মডেল মসজিদের ইমামদের প্রশিক্ষণসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ কার্যক্রমের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড থেকে পাস করা জনবলকে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে ইসলামিক মিশন হাসপাতাল ও মিশন কেন্দ্রগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং শূন্য পদ পূরণের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মিশনসহ ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখ জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধার করার জন্য সুপারিশ করা হয় বৈঠকে।

ইসলামিক মিশন হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা প্রদানের সুপারিশ করা হয়।

এ ছাড়া ইসলামিক মিশন কেন্দ্রগুলোর মাধ্যমে পরিচালিত চিকিৎসাসেবা, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে গৃহীত কর্মসূচি আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (২০২৪ সালে সংশোধিত) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি এবং হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিদ্যমান হজ এজেন্সিগুলোর পারফরমেন্স যাচাই-বাছাই করে ন্যায়সংতভাবে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্স দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

মডেল মসজিদ ও অন্যান্য মসজিদের ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

সভাপতি রফিকুল ইসলাম জামাল ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে কমিটি সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, সদস্য মো. জাহিদুর রহমান, সূবর্না সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশগ্রহণ করেন।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট… ৫৬ মিনিট আগে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থ… ৫৮ মিনিট আগে যুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় হুতি গোষ্ঠী সম্মত হলে ইয়েমেনের যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে বলে মন্তব্য ক… ৫৯ মিনিট আগে হরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরান সংযুক্ত আরব আমিরাতের তিনটি দ্বীপ ইরানের দখলে যাওয়া ঠেকাতে একসময় বড় ধরনের সামরিক পরিকল্পনা তৈরি করেছিল ব্রিটেন।… ১ ঘণ্টা আগে সাভারে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রেডিও কলোনি ইউটার্নে একটি মোটরসাইকেল ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে… ১ ঘণ্টা আগে মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত ওই সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও বিদ্য… ১ ঘণ্টা আগে অবশেষে মায়ের জমি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে ওই ভিক্ষুক পরিবারের জমির ওপর দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে অবৈধভা… ১ ঘণ্টা আগে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগ পাওয়া ১ হাজার ৪১৬ জনকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত… ১ ঘণ্টা আগে ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, সবচেয়ে বড় ঝুঁকি দলীয়করণের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রাম সরকারের কাজ হবে শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্… ১ ঘণ্টা আগে ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ৬ ঘণ্টা আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৭ ঘণ্টা আগে ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ৭ ঘণ্টা আগে