রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগাবে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষক

জামীল আল-মাদানী প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৩৮ আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৫৫
চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগাবে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষক

শরীয়তপুর সংবাদদাতা:

পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চর নওপাড়ায় ১০০ একর জমিতে প্রায় ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন। তবে এ উদ্যোগে আপত্তি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসা ফসলি জমিতে বনায়ন করা হচ্ছে। গত অক্টোবর থেকে শুরু করে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার গাছ লাগানো হয়েছে। এতে জীবিকা হারানোর শঙ্কায় পড়েছেন কৃষক পরিবারগুলো।

কৃষকদের দাবি, তাদের পূর্বপুরুষদের ভোগদখলে থাকা জমি নদীভাঙনে বিলীন হওয়ার পর আবার চর জেগে উঠলে তারা সেখানে চাষাবাদ শুরু করেন। জমিগুলো সরকারি খাস হলেও প্রকৃত চাষিদের বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে প্রশাসনের দাবি, জমিগুলো সরকারি খাস ও নদী শ্রেণিভুক্ত। বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকায় সেখানে নিয়মিত কৃষিকাজ হয় না। সরকারি কর্মসূচির অংশ হিসেবে বনায়নের জন্য জমিগুলো নির্বাচন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নটি পদ্মা নদীবেষ্টিত। স্থানীয়দের ভাষ্য, ১৯৮৫ সালের দিকে পদ্মার বুকে আবার জেগে ওঠে নওপাড়া চর। এর আগে কয়েক দফা নদীভাঙনে বিস্তীর্ণ এলাকার বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছিল। চর জেগে ওঠার পর ধীরে ধীরে সেখানে বসতি গড়ে ওঠে এবং শুরু হয় কৃষিকাজ। বর্তমানে ইউনিয়নের ডাইনগাঁও মৌজার বিস্তীর্ণ এলাকায় মরিচ, মুগ, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে।

স্থানীয়দের দাবি, এসব জমির মালিক ছিলেন তাদের পূর্বপুরুষেরা। নদীভাঙনে জমি বিলীন হওয়ার পর চর জেগে উঠলে আগের মালিকদের ওয়ারিশরা আবার সেখানে চাষাবাদ শুরু করেন। তাদের দাবি, কয়েক প্রজন্ম ধরে এসব জমির সঙ্গে তাদের পরিবারের জীবিকা ও সম্পৃক্ততা রয়েছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, নওপাড়া ইউনিয়নের ডাইনগাঁও মৌজার প্রায় সাড়ে ৬০০ একর জমিই সরকারি খাস ও নদী শ্রেণিভুক্ত। এর মধ্যে ৪৩৮ নম্বর দাগের ১০০ একর জমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গত অক্টোবরের শুরুতে সেখানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। আগামী জুনের মধ্যে ওই জমিতে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইউএনও আব্দুল কাইয়ুম খান।

কৃষকদের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান। তিনি বলেন, ডাইনগাঁও মৌজার প্রায় সাড়ে ৬০০ একর জমিই নদী শ্রেণিভুক্ত সরকারি খাসজমি। সেখান থেকে ১০০ একর বনায়নের জন্য নির্বাচন করা হয়েছে। জমিগুলো বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকে। সেখানে নিয়মিত কৃষিকাজ হয় না। যাচাই-বাছাই করেই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএনও বলেন, আমরা যখন বৃক্ষরোপণ শুরু করি, তখন সেখানে কোনো ফসল ছিল না। সেখানে কোনো দরিদ্র কৃষক নেই। রয়েছেন জমি ভোগদখলকারী মহাজন ও তাঁদের অধীনে কাজ করা শ্রমিক। খাসজমিতে বনায়নের উদ্যোগ নেওয়ায় ভোগদখলকারীদের স্বার্থে আঘাত লেগেছে। এ কারণে তারা শ্রমিকদের সামনে রেখে বিরোধিতা করছেন।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ১ ঘণ্টা আগে অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ -স্পিকার অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ -স্পিকার ১ ঘণ্টা আগে ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা -রাষ্ট্রপতি ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা -রাষ্ট্রপতি ১ ঘণ্টা আগে পদ্মার ভাঙনে বিলীন দুই হাজার বিঘা জমি পদ্মার ভাঙনে বিলীন দুই হাজার বিঘা জমি ১ ঘণ্টা আগে বেচাকেনায় মন্দা, ছোট ব্যবসায়ীদেরও মাথায় হাত বেচাকেনায় মন্দা, ছোট ব্যবসায়ীদেরও মাথায় হাত ২ ঘণ্টা আগে -অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ পোশাক কারখানা -অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ পোশাক কারখানা ২ ঘণ্টা আগে ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ৭ ঘণ্টা আগে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয় ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয় ৭ ঘণ্টা আগে ভর্তুকির চাপে বাজেট বাড়ছে ভর্তুকির চাপে বাজেট বাড়ছে ৭ ঘণ্টা আগে নাশকতা রোধে নতুন ছক নাশকতা রোধে নতুন ছক ৭ ঘণ্টা আগে পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র ৭ ঘণ্টা আগে আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের ২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদে… ১২ ঘণ্টা আগে