রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ছুটি শেষে গাজীপুরে পুরোদমে উৎপাদন শুরু

-অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ পোশাক কারখানা

জামীল আল-মাদানী প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৩১ আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৫৫
-অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক:

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন ও তিনদিনের ছুটি শেষে বন্ধ শিল্প-কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে দলবেঁধে কর্মস্থলে প্রবেশ করছেন গাজীপুর শিল্প নগরীর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। উৎপাদন শুরু হয়েছে পুরোদমে।

কল কারখানা অধিদপ্তর সূত্রে জানা যায়, গাজীপুরে প্রায় সকল কারখানা খোলা রয়েছে। সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে গাজীপুর শিল্প নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রের দেখা মেলে।

ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক অহেদুল ইসলাম বলেন, বুধবার থেকে টানা তিনদিনের ছুটি ছিল। আজ কারখানা খুলছে। আমরাও স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে আসছি। টানা আন্দোলনে মালিকের পাশাপাশি আমাদের মতো শ্রমিকদেরও অনেক ক্ষতি হয়েছে।

সাবলাইম কারখানার নারী শ্রমিক ইতি আক্তার বলেন, সকাল সকাল বাসার কাজ শেষ করে কর্মস্থলে এসেছি। এটা আমাদের প্রতিদিনের রুটিন। কয়েকদিন কারখানা বন্ধ থাকায় খারাপ লাগছে। আন্দোলন তো পেটের দায়ে করি। এই যে একটু বেতন বাড়লো তাতে আমাদের যে কত উপকার হলো তা শুধু আমরা শ্রমিকরা বুঝি।

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ি, বাংলা বাজার, টঙ্গী, গাজীপুরা, নাওজোর শ্রীপুর শিল্প নগরী প্রায় সব কারখানার উৎপাদন পুরোদমে শুরু হয়েছে।

গাজীপুর শিল্প অঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে গাজীপুরের সব কারখানার উৎপাদন পুরোদমে শুরু হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ কারখানা এখনও বন্ধ রয়েছে। সকাল থেকে কোনো আন্দোলন, কর্মবিরতির খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য শিল্প নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্তক অবস্থানে রয়েছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ১ ঘণ্টা আগে অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ -স্পিকার অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ -স্পিকার ১ ঘণ্টা আগে ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা -রাষ্ট্রপতি ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা -রাষ্ট্রপতি ২ ঘণ্টা আগে পদ্মার ভাঙনে বিলীন দুই হাজার বিঘা জমি পদ্মার ভাঙনে বিলীন দুই হাজার বিঘা জমি ২ ঘণ্টা আগে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগাবে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষক চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগাবে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষক ২ ঘণ্টা আগে বেচাকেনায় মন্দা, ছোট ব্যবসায়ীদেরও মাথায় হাত বেচাকেনায় মন্দা, ছোট ব্যবসায়ীদেরও মাথায় হাত ২ ঘণ্টা আগে ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ৭ ঘণ্টা আগে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয় ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয় ৭ ঘণ্টা আগে ভর্তুকির চাপে বাজেট বাড়ছে ভর্তুকির চাপে বাজেট বাড়ছে ৭ ঘণ্টা আগে নাশকতা রোধে নতুন ছক নাশকতা রোধে নতুন ছক ৭ ঘণ্টা আগে পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র ৭ ঘণ্টা আগে আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের ২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদে… ১২ ঘণ্টা আগে