রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধমসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশসাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধযুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটেরহরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরানসাভারে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাইমার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণঅবশেষে মায়ের জমি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, সবচেয়ে বড় ঝুঁকি দলীয়করণের

যুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের

মেসুত প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, রাত ১০:২১ আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬, রাত ১০:৩৬

জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় হুতি গোষ্ঠী সম্মত হলে ইয়েমেনের যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তবে হুতিদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সময় পর্যন্ত তাদের ওপর সামরিক চাপ বজায় রাখার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মালিকি বলেন, ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনকে ঘিরে ‘রেড লাইন’ নির্ধারণ করেছে সৌদি আরব। হুতি যোদ্ধারা শহরটির কাছাকাছি চলে আসায় এটি রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

মালিকি বলেন, সবচেয়ে ভালো সমাধান রাজনৈতিক। হুতিরা ইয়েমেন সরকারের সঙ্গে শান্তি পরিকল্পনার রূপরেখায় সম্মত হলে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। তবে ততদিন জোট সামরিক শক্তি প্রয়োগ করে হুতিদের সক্ষমতা কমানোর চেষ্টা চালাবে। ইয়েমেনের সরকারি বাহিনীকে ২৪ ঘণ্টা বিমান সহায়তা দেয়া এবং হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণব্যবস্থা ও ড্রোনের সক্ষমতা ধ্বংস করার কথা জানান তিনি।

ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারের বাহিনী বর্তমানে হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানা দখলের পরিবর্তে এডেন রক্ষা এবং তাইজ শহরের ওপর থেকে হুতিদের অবরোধ তুলে দেয়ার দিকে মনোযোগ দিচ্ছে। হুতিরা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

তবে সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইয়েমেনে সৌদি স্থলসেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করেছেন মালিকি। তার দাবি, ইয়েমেনি বাহিনীর নিজেদের অবস্থান রক্ষার মতো জনবল ও সামরিক সক্ষমতা রয়েছে।

অন্যদিকে, হুতিরা সৌদি আরবের কাছে ইয়েমেন সরকারকে সহায়তা বন্ধ, বিমান ও সমুদ্রবন্দরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে।




এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট… ৫৬ মিনিট আগে মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যব… ৫৭ মিনিট আগে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থ… ৫৮ মিনিট আগে হরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরান সংযুক্ত আরব আমিরাতের তিনটি দ্বীপ ইরানের দখলে যাওয়া ঠেকাতে একসময় বড় ধরনের সামরিক পরিকল্পনা তৈরি করেছিল ব্রিটেন।… ১ ঘণ্টা আগে সাভারে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রেডিও কলোনি ইউটার্নে একটি মোটরসাইকেল ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে… ১ ঘণ্টা আগে মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত ওই সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও বিদ্য… ১ ঘণ্টা আগে অবশেষে মায়ের জমি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে ওই ভিক্ষুক পরিবারের জমির ওপর দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে অবৈধভা… ১ ঘণ্টা আগে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগ পাওয়া ১ হাজার ৪১৬ জনকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত… ১ ঘণ্টা আগে ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, সবচেয়ে বড় ঝুঁকি দলীয়করণের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রাম সরকারের কাজ হবে শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্… ১ ঘণ্টা আগে ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ৬ ঘণ্টা আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৭ ঘণ্টা আগে ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ৭ ঘণ্টা আগে