রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধমসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশসাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধযুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটেরহরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরানসাভারে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাইমার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণঅবশেষে মায়ের জমি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, সবচেয়ে বড় ঝুঁকি দলীয়করণের
গোপন নথি প্রকাশ

হরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরান

মেসুত প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, রাত ১০:২০

সংযুক্ত আরব আমিরাতের তিনটি দ্বীপ ইরানের দখলে যাওয়া ঠেকাতে একসময় বড় ধরনের সামরিক পরিকল্পনা তৈরি করেছিল ব্রিটেন। কিন্তু শেষ মুহূর্তের কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ায় ৫৫ বছর আগে দ্বীপ তিনটি দখল করে নেয় ইরান। যুক্তরাজ্যের সদ্য অবমুক্ত গোপন নথিতে এ তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে দ্য ন্যাশনাল।

আমিরাতভিত্তিক এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আবু মুসা এবং গ্রেটার ও লেসার তুনব দ্বীপের নিয়ন্ত্রণ রাখতে যুদ্ধজাহাজ ও বিমান বাহিনীর স্কোয়াড্রনের তালিকা, রাতে অবতরণের জন্য সৈকতের মানচিত্র এবং গেরিলা যুদ্ধ শুরু হলে দ্বীপবাসীদের উদ্দেশে ফেলার জন্য আরবি ভাষায় লিফলেটও প্রস্তুত করা হয়েছিল।

১৯৭১ সালের অবমুক্ত করা নথিপত্র থেকে আরও জানা যায়, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারের সময় ইরানের তৎকালীন শাহ সরকার দ্বীপগুলো দখল করে নেবে, এমন আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। তবে সে সময় ইরান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মিত্র হওয়ায় শাহকে অসন্তুষ্ট করতে চায়নি ব্রিটিশ সরকার।

সংযুক্ত আরব আমিরাত গঠনের দুই দিন আগে, অর্থাৎ ১৯৭১ সালের ৩০ নভেম্বর ইরানি বাহিনী শারজাহ ও রাস আল খাইমাহর কাছ থেকে দ্বীপগুলো দখল করে নেয়। ইরান আজও তাদের এই দখলদারত্ব বজায় রেখেছে এবং হরমুজ প্রণালির কাছে দ্বীপগুলোকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে এসব দ্বীপ ফ্ল্যাশপয়েন্টে পরিণত হয়েছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভসের কাগজপত্রে দেখা যায়, দুই বছরেরও বেশি সময় ধরে দ্বীপগুলোতে ইরানের নিয়ন্ত্রণে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছিল। ১৯৬৯ সালের মার্চ মাসে যুক্তরাজ্যের শীর্ষ সামরিক প্রধানেরা ‘অপারেশন পেনসাম’ নামে একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন। এর লক্ষ্য ছিল ‘আবু মুসা ও তুনবের বিরুদ্ধে ইরানি পদক্ষেপ নিবৃত্ত করা’।

তাদের ছয় পৃষ্ঠার নথিতে বলা হয়েছিল, ইরান যদি গ্রেটার তুনবের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়, তাহলে একটি রয়্যাল নেভি ফ্রিগেট, পাঁচটি হেলিকপ্টার, টহল বিমানের একটি বহর এবং একটি সশস্ত্র প্লাটুন আবু মুসায় মোতায়েন করা যেতে পারে। সেনাদের কাছে ৪৮ ঘণ্টার রসদ থাকবে। শারজাহতে অপেক্ষমাণ থাকবে অতিরিক্ত রিজার্ভ বাহিনী।

ব্রিটিশ ন্যাশনাল আর্কাইভসের নথি অনুযায়ী, ১৯৬৯ সালের মার্চেই ‘অপারেশন পেনসাম’ নামে একটি সামরিক পরিকল্পনা অনুমোদন করেছিলেন ব্রিটেনের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এর উদ্দেশ্য ছিল আবু মুসা ও তুনব দ্বীপে ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপ প্রতিরোধ করা।

পরিকল্পনায় একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ, পাঁচটি হেলিকপ্টার, টহল বিমান এবং সশস্ত্র সেনাদল মোতায়েনের কথা ছিল। ইরানি বাহিনী আক্রমণ করলে আবু মুসা ও বৃহত্তর তুনব দ্বীপে প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা করা হয়। প্রয়োজনে রাতের অন্ধকারে নৌবাহিনীর একটি দল গোপনে দ্বীপে অবতরণ করে ভোরে অভিযান চালাত।

তবে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর বিষয়ে ব্রিটেনের অনীহা ছিল। সামরিক পরিকল্পনায়ও বলা হয়েছিল, রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে ইরান অভিযান চালালে যুক্তরাজ্যের প্রতিক্রিয়া কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে।

১৯৭১ সালজুড়ে দ্বীপগুলোর ভবিষ্যৎ নিয়ে ইরান ও ব্রিটেনের মধ্যে আলোচনা চলে। যুক্তরাজ্যের কূটনীতিক স্যার উইলিয়াম লুস ছিলেন প্রধান মধ্যস্থতাকারী। ১১ নভেম্বর শাহের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে তিনি মনে করেছিলেন, শাহ সমঝোতায় আগ্রহী। তবে শাহ একই সঙ্গে দ্বীপগুলো দখলের সামরিক প্রস্তুতি থাকার কথাও জানিয়েছিলেন। ইরানের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় কঠোর পদক্ষেপ নিতে চাননি যুক্তরাজ্যের কর্মকর্তারা।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট… ৫৬ মিনিট আগে মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যব… ৫৭ মিনিট আগে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থ… ৫৮ মিনিট আগে যুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় হুতি গোষ্ঠী সম্মত হলে ইয়েমেনের যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে বলে মন্তব্য ক… ৫৯ মিনিট আগে সাভারে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রেডিও কলোনি ইউটার্নে একটি মোটরসাইকেল ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে… ১ ঘণ্টা আগে মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত ওই সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও বিদ্য… ১ ঘণ্টা আগে অবশেষে মায়ের জমি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে ওই ভিক্ষুক পরিবারের জমির ওপর দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে অবৈধভা… ১ ঘণ্টা আগে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগ পাওয়া ১ হাজার ৪১৬ জনকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত… ১ ঘণ্টা আগে ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, সবচেয়ে বড় ঝুঁকি দলীয়করণের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রাম সরকারের কাজ হবে শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্… ১ ঘণ্টা আগে ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ৬ ঘণ্টা আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৭ ঘণ্টা আগে ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ৭ ঘণ্টা আগে