শ্রেষ্ঠ উসমানীয় সুলতান মুরাদ আল রাবির ন্যায়পরায়নতা এবং এক রাতের ঘঁনা
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইতিহাস
সুলতান মুরাদ এক রাতে বিছানায় শুয়েছিলেন, দেখেন তার দম বন্ধ হয়ে আসছে। কেন এমন অস্থির লাগছে, বুঝতে পারছেন না। এ অবস্থায় তিনি নিরাপত্তাকর্মীকে ডাকলেন। শাসক হিসেবে সুলতান মুরাদের অভ্যাস ছিল, পোশাক পরিবর্তন করে জনসাধারণের খোঁজখবর নেওয়া। এ হিসেবে তাদের বললেন, চলো, কিছু সময় লোকদের ভিড়ে কাটিয়ে আসি। যেতে যেতে শহরের এক কোনায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একজন মানুষ মাটিতে লুটিয়ে আছে। এ অবস্থা দেখে সুলতান মুরাদ ওই লুটিয়ে পড়ে থাকা লোকটিকে নেড়ে দেখলেন। দেখছেন লোকটি মৃত। আর লোকটির পাশ অতিক্রম করে অনেক লোক আসছে, যাচ্ছে। কিন্তু কেউ লোকটিকে স্পর্শও করে দেখছে না।
সুলতান মুরাদ মানুষদের ডেকে বলল, ভাই এদিকে এসো। মানুষ একত্রিত হলো; কিন্তু তারা সুলতানকে চিনতে পারল না। সুলতান জিজ্ঞেস করলেন, লোকটি এভাবে মৃত পড়ে আছে আপনারা দেখছেন, তারপরও কেউ লোকটিকে উঠাচ্ছেন না কেন? চলুন তাকে উঠিয়ে তার ঘরে পৌঁছে দিই। তখন লোকেরা বলে, এই লোক বড় গোনাহগার মানুষ। তখন সুলতান মুরাদ বললেন, ভাই গোনাহগার হলেও সে কি মহান আল্লাহ পাক উনার বান্দা নয়? সে কি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত নয়? চলো, তাকে উঠিয়ে তার ঘরে দিয়ে আসি। মানুষ সুলতানের কথায় প্রভাবিত হলো আর লাশটি ওয়ারিশের কাছে পৌঁছে দিল। যখন ঘরে গেলেন, তখন লাশটি নিয়ে তার আহলিয়া অঝোরে কাঁদতে লাগলেন, লোকেরা চলে গেল। সুলতান মুরাদ এবং নিরাপত্তাকর্মী বাড়ির বাইরে দাড়িয়ে সেই কান্না শুনতে পেলেন। কাঁদতে কাঁদতে মহিলাটি বললেন, মহান আল্লাহ পাক উনার শপথ, আপনি অনেক বড় একজন ওলীআল্লাহ এবং বুজুর্গ ব্যক্তি।
একথা শুনে সুলতান মুরাদ আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করল, এটা কীভাবে সম্ভব? মানুষ তো সাক্ষ্য দিচ্ছে যে, লোকটি বড়ই পাপী। এমনকি কেউ তার লাশ স্পর্শও করছে না। তখন ওই লোকটির স্ত্রী বলল, আমিও মানুষের মতো এই একই বিষয়ে একমত। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রকৃত বিষয় হলো আমার স্বামী প্রতি রাতে মদের দোকানে যেতেন। পকেটে যত টাকা থাকত, তা দিয়ে মদ কিনে আনতেন। ঘরে এনে মদগুলো নষ্ট করতেন। আর বলতেন দেখ কিছু মুসলমানের গোনাহের বোঝা তো কমাতে পেরেছি।
একইভাবে তিনি প্রতি রাতে সরাইখানায় গিয়ে একটি খারাপ মহিলা যারা মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করতো তাদেরকে অর্থ দিয়ে সরাইখানা থেকে দূরে একটি ঘরে রাখতেন আর নির্দেশ দিতেন যেন কেউ তার নিকট না আসে। এরপর ঘরে এসে বলতেন, মহান আল্লাহ পাক উনার শুকরিয়া। কিছু মুসলমান যুবকের পাপের বোঝা কিছুটা হালকা করতে পারলাম।
আর মানুষ তাকে এসব জায়গায় আসতে যেতে দেখে বড়ই পাপী মনে করত। আমিও তাকে বলতাম, মানুষ কি এসব দেখে আপনার মৃত্যুর পর আপনার জানাজা পড়বে কি? তখন ওই ব্যক্তি বলতেন, আপনি দেখবেন স্বয়ং সুলতান মুরাদ আমার জানাজা পড়বেন।
ঘটনা শুনে সুলতান মুরাদ খুবই আবেগাপ্লুত হলেন এবং বললেন যে, ক্ষমা করবেন! আমিই সুলতান মুরাদ। কাল আমিই নিজ হাতে ওই ব্যক্তিকে গোসল দেব এবং উনার জানাজা পড়াবো। সত্যিই পরদিন বুজুর্গ ব্যক্তি উনার জানাজা হয়েছিল তুরস্কের রাজদরবারে সুলতান মুরাদের রাজকীয় মসজিদের মাঠে। এতে শরিক হন তৎকালীন তুর্কি বিখ্যাত ওলীআল্লাহগণ এবং ওলামায়ে কিরামগণ। সাথে ছিলো লাখ লাখ জনসাধারণ।
এমনই ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত মুবারকে গরক মুসলিম শাসক এবং উনাদের শাসন। মুসলিম শাসক এবং শাসিত। উনাদের সোনালি ইতিহাস মানুষকে আজও অনুপ্রাণিত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












