মজুত পর্যাপ্ত, তবু বাড়ছে ভোজ্যতেলের দাম
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পর্যাপ্ত মজুত এবং সরবরাহ স্বাভাবিক থাকলেও স্থানীয় বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়ে গেছে। গত তিন-চার দিনে খুচরা পর্যায়ে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে প্রায় মাসখানেক ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তুলনামূলকভাবে কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা জাকির হোসেন বলেন, বেশি দাম দিতে চাইলেও বোতলে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।
জাকিরের দোকানে সপ্তাহে ২০০ লিটার তেলের চাহিদা থাকে। এর বিপরীতে তিনি পাচ্ছেন মাত্র ১০০ লিটার। চট্টগ্রামের পাইকারি বাজারেও ভোজ্যতেলের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ইরান যুদ্ধের কারণে বিশ^বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তায় এই মূল্যবৃদ্ধি।
খাতুনগঞ্জের পাইকারি বাজারে গত এক সপ্তাহে সয়াবিন ও পাম তেলের দাম মণপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি মণ (৩৭.৩২ কেজি) সয়াবিন তেল ৭ হাজার ১৭০ টাকায় এবং পাম তেল ৬ হাজার ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, পরিশোধনকারী কোম্পানিগুলো বাজারে তেল সরবরাহ কমিয়েছে।
ইতোমধ্যে খুচরা পর্যায়ে এর প্রভাব পড়তে শুরু করেছে। চট্টগ্রাম নগরে গত চার দিনে খোলা সয়াবিন তেলের দাম কেজিতে প্রায় ৭ টাকা বেড়ে ২০০ থেকে ২০২ টাকায় দাঁড়িয়েছে। আর খোলা পাম তেলের দাম কেজিতে প্রায় ৬ টাকা বেড়ে ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।
বোতলে সয়াবিন তেল পাওয়া কঠিন হয়ে পড়েছে খুলনাতেও। সেই সঙ্গে বেড়েছে দাম। আগে পাঁচ লিটারের যে বোতল ৯৯০ টাকায় বিক্রি হতো, তা এখন প্রায় ১ হাজার ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর ১ লিটারের বোতলের দাম ১৮৩ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা হয়েছে। ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহে কোম্পানিগুলো সরবরাহ কমিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)