পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল
সভায় কমিশনের সব সদস্য ছাড়াও ভার্চুয়াল প্লাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যবৃন্দ অংশগ্রহণ করেন। এদিন সভায় গত ৯ নভেম্বর, ২০২৬ তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যবৃন্দের সভায় গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত ওই সভায় ২০২৬ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। সেই সঙ্গে সেদিনের সভায় বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে নিজ নিজ আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়।
ওই সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় বিশেষ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে ৩টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে গত ৯ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে নিজ নিজ ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। এ ক্ষেত্রে সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন
সব ›
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
ইমাম-মুয়াজ্জিনের বেতন পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, ইমাম, মুয়াজ্জিন…
১৭ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডল…
সাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎ
এর আগে একইদিন বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামুলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। কারিগরি পরীক্ষার পরবর্তী …
রাজধানীতে বাসে আগুন
জানা গেছে, বিকেলে সড়কের পাশে পার্কিং করে রাখা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পাল…
গ্যাসের সংকটে বুটেক্সের হলগুলোতে রান্নায় ভোগান্তি, বাড়ছে ব্যয়
গ্যাস সংকটের প্রভাব পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক …
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।