ইমাম-মুয়াজ্জিনের বেতন পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এক শ্রেণির অসাধু ব্যক্তি টেলিফোনে যোগাযোগ করে সরকারি বরাদ্দ প্রদান কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা ব্যাংক হিসাবে পাঠানোর কথা বলে প্রতারণার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এতে আরও বলা হয়, নিজেদের সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে অগ্রিম টাকা বা খরচের দাবি করছে। এ ধরনের অর্থ দাবির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানের নামে ফোন করে বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ চাওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক ও ভিত্তিহীন। এ ধরনের কোনো অর্থ লেনদেনের নির্দেশনা ইসলামিক ফাউন্ডেশন থেকে দেয়া হয়নি।
এই অবস্থায় বিজ্ঞপ্তিতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সদস্য, ইমাম ও মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সবাইকে এমন প্রতারক চক্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সেই সঙ্গে টেলিফোনে কেউ সরকারি বরাদ্দ, বেতন-ভাতা কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে টাকা দাবি করলে কোনো অবস্থাতেই বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ প্রদান না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংক হিসাবের তথ্য, পিন নম্বর বা ওটিপি প্রদান থেকেও বিরত থাকতে বরা হয়েছে।
এ ক্ষেত্রে ইতোমধ্যে কেউ এমন প্রতারণার শিকার হলে অথবা প্রতারণার চেষ্টা সম্পর্কে জানতে পারলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা বিভাগীয় কার্যালয়ে জানানোর অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল
সভায় কমিশনের সব সদস্য ছাড়াও ভার্চুয়াল প্লাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যবৃন্দ অংশগ্রহণ করেন। এদিন স…
১৭ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডল…
সাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎ
এর আগে একইদিন বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামুলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। কারিগরি পরীক্ষার পরবর্তী …
রাজধানীতে বাসে আগুন
জানা গেছে, বিকেলে সড়কের পাশে পার্কিং করে রাখা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পাল…
গ্যাসের সংকটে বুটেক্সের হলগুলোতে রান্নায় ভোগান্তি, বাড়ছে ব্যয়
গ্যাস সংকটের প্রভাব পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক …
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।