বুধবার

হিজরী
০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’

মেসুত প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, রাত ১০:১২
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর যুদ্ধের আগের তুলনায় অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা আড়াই গুণ বাড়িয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জবাব দেয়া হবে কঠোরভাবে।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অর্জিত সাফল্য ধরে রাখার পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় প্রতিরোধশক্তি জোরদারে মনোযোগ দিচ্ছে ইরান।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘটিত অপরাধ ইরান কখনো ভুলবে না। এসব অপরাধের মধ্যে রয়েছে- ইসলামী বিপ্লবের শহিদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, শিশু, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ ও ইরানি নেতাদের হত্যা।’

মার্কিন ও ইসরায়েলি খুনি এবং সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করা ইসলামি প্রজাতন্ত্র ইরানের অটল সংকল্প বলেও মন্তব্য করেন তিনি। মুখপাত্র জানান, সাত মাস আগে যুদ্ধ শুরুর পর থেকেই দেশীয় প্রযুক্তিতে অস্ত্র, প্রতিরক্ষা সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনের পরিধি ক্রমাগত বাড়ছে। তিন মাস আগেই উৎপাদনের সক্ষমতা যুদ্ধপূর্ব পর্যায়ের প্রায় দ্বিগুণে পৌঁছেছিল এবং সাম্প্রতিক মাসগুলোতে তা আরও বৃদ্ধি পেয়েছে।

তালাই-নিক আরও জানান, ইরানের প্রতিরক্ষা শিল্প খাতের প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলোর সক্ষমতাকে কাজে লাগানোর ফলেই এই উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে। বেসরকারি খাতের অংশগ্রহণের ফলে কিছু কিছু অস্ত্রের উৎপাদন তিন গুণেরও বেশি বেড়েছে।

অস্ত্রগুলোতে আনা হয়েছে প্রযুক্তিগত উন্নয়ন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, যুদ্ধকালীন পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর নির্ধারণ করা অগ্রাধিকারের ভিত্তিতে দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্র বিষয়ক গবেষণা, উন্নয়ন ও উৎপাদন কর্মসূচিগুলোকে হালনাগাদ করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উৎপাদন নেটওয়ার্ক এবং তাদের সহযোগী কোম্পানিগুলোর মাধ্যমে ১ হাজারেরও বেশি ধরনের সিস্টেম, অস্ত্র, সরঞ্জাম ও গোলাবারুদ তৈরি করা হচ্ছে।

তালাই-নিক বলেন, ‘নতুন আক্রমণাত্মক ও রক্ষণাত্মক মতবাদের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব অস্ত্র ও সরঞ্জামের কিছু অংশে প্রযুক্তিগত উন্নয়ন আনা হয়েছে এবং এগুলোর উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং অস্ত্র ও সরঞ্জামের ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করবে, পাশাপাশি সম্ভাব্য হুমকির মোকাবিলায় দেশের সক্ষমতাকেও জোরদার করবে।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ১২ মিনিট আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ১৪ মিনিট আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ১৫ মিনিট আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ১৮ মিনিট আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ১৯ মিনিট আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ২০ মিনিট আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ২২ মিনিট আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৫ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৫ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৫ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৫ ঘণ্টা আগে চট্টগ্রাম বন্দরেও শ্রমিক বিক্ষোভ চট্টগ্রাম বন্দরেও শ্রমিক বিক্ষোভ ১৫ ঘণ্টা আগে