লন্ডনে ‘গর্বের সাথে নন-হালাল’ নীতির জেরে এক রেস্তোরাঁ ঘিরে বিক্ষোভ
আল ইহসান ডেস্ক:
লন্ডনে একটি ভারতীয় রেস্তোরাঁর শিখ মালিক ‘হালাল’ খাবার বিক্রি করতে অস্বীকৃতি জানানোয় রেস্তোরাঁটি বন্ধের দাবিতে এর সামনে বিক্ষোভ করেছে কয়েকশ’ ব্যক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর জানিয়েছে।
লন্ডনের হ্যামারস্মিথ গ্রোভের অদূরে অবস্থিত রেস্তোরাঁটির সামনের কাচে মার্কার কলম দিয়ে লেখা একটি সাইনবোর্ডে বলা হয়েছে, ‘গর্বের সাথে নন-হালাল’ বা প্রাউডলি নন-হালাল।
‘সিং’স ডাইনিং’ নামের ওই রেস্তোরাঁর মালিক একজন ভারতীয় শিখ। সে হালাল গোশত পরিবেশন করতে অস্বীকৃতি জানানো এবং গাজা যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
এর মধ্যে এমন কিছু পোস্ট রয়েছে যেখানে তাকে বেকন বা শূকরের গোশত হাতে দেখা গেছে। একটি ছবির ক্যাপশনে সে লিখেছে, ‘দেখুন। বেকন পশ্চিমা দেশগুলোকে বাঁচাতে পারে’। আরেকটি পোস্টে তার রেস্তোরাঁর ভিডিও দিয়ে সে লেখে, ‘হ্যারডসে সেরা মানের শূকরের গোশত বিক্রি হচ্ছে’।
এরপর জুমুয়াবার রাতে রেস্তোরাঁটির বাইরে বিক্ষোভ শুরু হলে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের রেস্তোরাঁ থেকে দূরে রাখার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শী ও প্রামাণ্যচিত্রে দেখা যায়, বিশাল এক জনতা ফিলিস্তিনের পতাকা নেড়ে ‘আল্লাহু আকবার’, ‘ধিক্কার তোমাকে’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছিলো।
এদিকে গত জুমুয়াবার রাতে এই বিক্ষোভের কয়েক ঘণ্টা আগেই পশ্চিম লন্ডনের নিজ বাড়ি থেকে রেস্তোরাঁর মালিককে গ্রেফতার করে পুলিশ। ফলে রেস্তোরাঁর বাইরে বিক্ষোভকারীদের মুখোমুখি হতে হয় তার স্ত্রীকে।
আরও পড়ুন
সব ›
এডেনের দিকে হুথিরা, শহর রক্ষায় পরিখা খনন
‘মাহরাম’ ব্যতিত নারীদের ‘চিকিৎসা’ ও নাম ধরে ডাকতে মানা
আল ইহসান ডেস্ক: পুরুষ চিকিৎসক ও দন্তচিকিৎসক দিয়ে নারী রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেয়ার বিষয়ে সতর্কতা জ…
জাপানে তুষারপাত, পেরুতে তীব্র তাপপ্রবাহ
আল ইহসান ডেস্ক: শক্তিশালী এল নিনোর প্রভাবে কোথাও বাড়ছে তাপমাত্রা, কোথাও দেখা দিচ্ছে ভারী তুষারপাত। এরই মধ্যে জ…
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আল ইহসান ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুম-লে ১৫ লাখ টন কার্বন ডাই…
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।