শিল্প-কলকারখানায় এক্ষুনি নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ!
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
এফবিসিসিআই জানিয়েছে, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতার হাতে গত কয়েকদিনে এক অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে।
এই অর্জনের মাঝেও কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী বিভিন্ন স্থানে জনগণের জান-মাল, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় হামলা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ব্যবসায়ী সমাজ এ ধরনের ঘৃণিত কাজের হোতাদের ধিক্কার জানাচ্ছে।
সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সম্মুখে বেশ কয়েকটি চ্যালেঞ্জ বিদ্যমান। এর মধ্যে এএফপির এক বিশ্লেষণে মোটা দাগে পাঁচটি চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম অর্থনৈতিক সংকট মোকাবিলা করা। বিশেষত এই মুহূর্তে উদ্ভূত পরিস্থিতিতে শিল্প- কলকারখানায় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। গত তিন সপ্তাহেরও অধিক সময় ধরে চলমান সহিংসতা ও অস্থিরতায় আমাদের জাতীয় অর্থনীতি পড়েছে চাপের মুখে। তিন দিন বন্ধ থাকার পর গত বুধবার হতে রপ্তানিমুখী তৈরি পোশাককারখানা ও বস্ত্রকল খুললেও ব্যবসায়ীরা রয়েছে আতঙ্কের মধ্যে।
আমাদের অর্থনীতিকে এই সমুহ বিপর্যয়ের হাত হতে উদ্ধার করতে হলে সমাজ ও রাষ্ট্রে যথাশীঘ্র নিয়ম-শৃঙ্খলা এবং শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠা করা জরুরি। উল্লেখ্য, ২০০৯ সাল হতে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশের অধিক। মাথাপিছু আয়ের দিক হতে বাংলাদেশ ২০২১ সালে ভারতকে ছাড়িয়ে যায়: কিন্তু সাম্প্রতিক অস্থিরতা বিশেষ করে গার্মেন্টসসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পের ভিতকে কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছে। সহিংসতার মুখে গার্মেন্টস কারখানাগুলো বন্ধ রাখিবার কারণে প্রতিনিয়ত বাড়ছে লোকসান। এমনকি বিদেশ হতে ওয়ার্কঅর্ডার বাতিল হয়ে যাচ্ছে। কারণ অনেকে বন্দর হতে কাঁচামাল খালাস করতে পারছেন না। কারখানায় পড়ে গিয়েছে পণ্যের স্তূপ। বিদেশি ক্রেতারা তাদের রপ্তানি আদেশের প্রায় ৩০ শতাংশ অংশ হিসাবে অন্যত্র সরিয়ে নিচ্ছে বলে জানা যায়। অথচ বাংলাদেশে ৫৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মধ্যে ৮৫ শতাংশই আসে এই খাতের প্রায় সাড়ে তিন হাজার কারখানা হতে। লিভাইস, জারা এবং এইচঅ্যান্ডএমসহ বহু শীর্ষস্থানীয় ব্র্যান্ড বাংলাদেশ হতে পোশাক আমদানি করে। পোশাক রপ্তানিতে চীনের পরই বাংলাদেশের অবস্থান: কিন্তু সহিংস পরিস্থিতির কারণে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পোশাক প্রস্তুতকারক হুলা গ্লোবাল তাদের কিছু নতুন অর্ডার বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতি উদ্বেগজনক নিঃসন্দেহে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেশের মানুষের জীবনজীবিকা ও অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলছে, তা কাটিয়ে উঠতে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে।
এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হলে সাপ্লাইচেইন ব্যাহত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ও জনদুর্ভোগ আরো বাড়বে। এই জন্য অর্থনীতির মূল চালিকাশক্তি হিসাবে বিবেচিত সামগ্রিকভাবে বেসরকারি খাতকে অতি দ্রুত ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। শিল্পোদ্যোক্তা ও অর্থনীতিবিদগণ বলছেন, সহিংসতায় সকল কিছু বন্ধ থাকার সময় দেশের অর্থনীতিতে দৈনিক ক্ষতির পরিমাণ ছিল ১ বিলিয়ন ডলার। সহিংসতাকে কেন্দ্র করে কারফিউ ও ইন্টারনেট শাটডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এসএমই তথা ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারাও। এতে বিশ্বে বাংলাদেশ একধরনের ইমেজ-সংকটেও পড়েছে।
তবে ব্যবসায়ী সমাজ আশান্বিত যে, এই নৈরাজ্য দমনে বাংলাদেশের সাহসী ছাত্রসমাজ পরিশ্রম করে যাচ্ছেন। তারা ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বাজার মনিটরিং করছে। এতে সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে কয়েকটি শিল্পাঞ্চলে মালিক ও কর্মীদের মাঝে এখনও আতঙ্ক রয়ে গিয়েছে। এমতাবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প-কারখানায় নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্রসমাজকেও এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












