সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
إِنَّ الدِّينَ عِنْدَ اللهِ الْإِسْلَامُ
এজন্য নাযিল হয়েছে যে, ইসলাম মহান আল্লাহ পাক উনার তরফ থেকে একটা পূর্ণ দীন। এর ব্যাখ্যায় বলা হয়ে থাকে, ইসলাম হচ্ছে- মহান আল্লাহ পাক উনার তরফ থেকে মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ওহীর মাধ্যমে নাযিলকৃত একমাত্র মনোনীত, সন্তুষ্টিপ্রাপ্ত, পরিপূর্ণ, পছন্দনীয় দীন। সেটা হচ্ছে ইসলাম। যা মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি নাযিল করা হয়েছে। যখন পূর্ণ হয়ে গেলো ইসলাম, তখনই মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে গেলেন। এই আয়াত শরীফ-এর ব্যাখ্যায় হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ: خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ
হযরত আবূ বাকরাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুৎবা দিলেন নহরের দিন, কুরবানীর দিন। যখন বিদায় হজ্জের কুরবানী হয়ে গেল, কুরবানীর দিন হলো, সেই দিন মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এবং আরাফার ময়দানেও মহান আল্লাহ পাক উনার হাবীব বলেন, কি বলেন?
أَلَا هَلْ بَلَّغْتُ؟ قَالُوا: نَعَمْ
আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন সমস্ত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণকে লক্ষ্য করে, আমি কি তোমাদের কাছে আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? উনারা সকলেই বললেন-
قَالُوا نَعَمْ
‘হে মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি পৌঁছিয়েছেন।’
তখন মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-
قَالَ: اَللّٰهُمَّ اِشْهَدْ، فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ، فَرُبَّ مُبَلَّغٍ أَوْعٰى مِنْ سَامِعٍ
আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে মহান আল্লাহ পাক! আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। আরো বললেন যে দেখুন, আপনাদের মধ্যে এমন অনেক লোক রয়েছেন যাঁরা শুনেছেন আমার কথাটা উনারা, যারা শুনেনি তাদের কাছে পৌঁছে দিবেন, হতে পারে যারা শুনেনি, যারা শুনেছেন এবং যারা পৌঁছাবেন উনাদের চাইতে অনেক বেশি আমল করবে। এ একটা বর্ণনা।
আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ অর্থাৎ নূরুত তাশরীফ উপলক্ষে খুশি প্রকাশ করা বা সেই দিন উপলক্ষে খুশি প্রকাশ করা প্রত্যেকটাই ফযীলতের কারণ।
কিছু লোক রয়েছে যারা বলে থাকে যে, মহান আল্লাহ পাক উনার হাবীব আখিরী নবী নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আসার যে তারিখটা রয়েছে ১২ই রবীউল আউওয়াল শরীফ সোমবার দিন, যা মশহূর মত যেটা আমরা বলে থাকি। এতে তারা মতবিরোধ করে থাকে, ইখতিলাফ করে থাকে। হ্যাঁ, মতবিরোধ থাকাটা স্বাভাবিক।
সেজন্য মহান আল্লাহ পাক বলেন-
هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
তোমরা সত্যবাদী হলে দলীল পেশ করো। যে বিষয় দলীল বেশি হবে সেটাই গ্রহণ করতে হবে। সেজন্য মহান আল্লাহ পাক অন্যত্র বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ ۖ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللهِ وَالرَّسُولِ
হে ঈমানদারগণ! মহান আল্লাহ পাক উনাকে অনুসরণ করো। মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করো এবং যাঁরা মহান আল্লাহ পাক উনার মতে মত হয়েছেন, মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হয়েছেন উনাদেরকে অনুসরণ করো।”
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।