পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে বিলটি কণ্ঠভোটে পাস হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি ক্রয়সংক্রান্ত বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন।
পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইনে সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়ানো এবং নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ও সুবিধাবঞ্চিত দরদাতাদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে দেশীয় পণ্য ও শিল্পের সুরক্ষায় সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকার প্রয়োজনে নির্দিষ্ট কিছু পণ্য দেশ থেকে কেনা বাধ্যতামূলকও করতে পারবে।
নতুন আইনে দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় শর্ত আরোপের সুযোগ সীমিত করা হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেন কিংবা আগে সরকারি কাজ করার অভিজ্ঞতার মতো শর্ত দরপত্রে অংশগ্রহণের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তবে কোনো ক্রয়ের ধরন ও জটিলতার কারণে এসব শর্ত প্রয়োজন হলে তা আরোপ করা যাবে।
আইনে সীমিত দরপত্র পদ্ধতির পরিধি বাড়ানোর পাশাপাশি সরকারি ক্রয়ের জন্য নতুন কিছু পদ্ধতি যুক্ত করা হয়েছে। বিদেশি দরদাতাদের অংশগ্রহণের ক্ষেত্রেও দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের বিধান রাখা হয়েছে। বিধি অনুযায়ী, এ ধরনের অংশীদারত্বে ন্যূনতম দেশীয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে বিশেষ ধরনের ক্রয়ের ক্ষেত্রে সরকার এ শর্ত শিথিল করতে পারবে।
দরপত্র মূল্যায়নেও পরিবর্তন আনা হয়েছে। কারিগরি ও আর্থিক প্রস্তাব আলাদাভাবে জমা দিতে হবে। কারিগরি মূল্যায়নে উত্তীর্ণ দরদাতাদের আর্থিক প্রস্তাবই কেবল খোলা হবে। নির্দিষ্ট সীমার বেশি মূল্যের ক্রয়ের ক্ষেত্রে শুধু দর বিবেচনা না করে কারিগরি মান ও টেকসই ব্যবস্থাকেও মূল্যায়নের আওতায় আনা হবে। অস্বাভাবিক কম দর প্রস্তাব করা হলে তা আলাদাভাবে পরীক্ষা করার বিধানও রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০০৬ সালের ৬ জুলাই পাবলিক প্রকিউরমেন্ট আইন প্রণয়ন করা হয়। ২০২৬ সাল পর্যন্ত আইনটি ছয়বার সংশোধন করা হয়েছে। সরকারি ক্রয়ে বৈষম্য দূর করা, উন্মুক্ত প্রতিযোগিতা ও সমান অধিকার নিশ্চিত করা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায্যতা, সমান আচরণ ও দক্ষতা বাড়ানো এবং দেশীয় স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই নতুন সংশোধনী আনা হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ সংসদে উপস্থাপন করা হয়। সংসদ অধিবেশন না থাকাকালে গত ২১ সেপ্টেম্বর সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাদেশটি জারি করেন। পরে অধ্যাদেশকে আইনে পরিণত করতে গত ১১ নভেম্বর সংসদে বিল উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
আরও পড়ুন
সব ›
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।