নারিকেল দ্বীপে পর্যটক ভ্রমন নিয়ে সাবেক প্রতারক সরকার এবং পতিত জালেম সরকারের পথেই কী হাটতে চায় বর্তমান সরকার।
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
নারিকেল দ্বীপের নিরাপত্তা ও দ্বীপবাসীর জীবিকা সমৃদ্ধ করণে সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে।
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নারিকেল দ্বীপে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে নারিকেল দ্বীপ।
নতুন আদেশ অনুযায়ী, এই মৌসুমে আগামী ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত নারিকেল পর্যটকদের জন্য খোলা থাকবে।
সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত থাকলেও গত বছর সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। নভেম্বর মাসে পর্যটকদের রাতযাপনও নিষিদ্ধ ছিল।
এ বছর কী সময়সীমা বাড়ানো হচ্ছে? বাস্তবে কী? একদিকে গত বছর ৩১ শে মার্চের পর এবারে ১৫ই মার্চ করা হচ্ছে, অপরদিকে এই সময়ের মধ্যে একমাস থাকছে রোজা ও ঈদ। এসময়টাতে পর্যটক হবে না বললেই চলে। কিন্তু সে বিষয়টি নীতি-নির্ধারকরা খেয়াল করতে ব্যর্থ হয়েছে।
দ্বীপবাসীর অভিযোগ, সময় কমিয়ে দেওয়ায় বিগত বছরে ভরা মৌসুমেও তারা প্রত্যাশিত আয় করতে পারেননি। ফলে টানা ৯ মাস পর্যটন বন্ধ থাকলে জীবিকা বিপন্ন, বিপর্যস্থ হয়ে পড়েছে, জানিয়েছে স্থানীয়রা।
নারিকেল দ্বীপের বাসিন্দাদের দুঃখ-দুর্দশা শুনলে হৃদয় ভারী হয়ে আসে।
অথচ বঙ্গোপসাগরে সেপ্টেম্বর থেকে মে মাসের মাঝামাঝি বা শেষ ভাগ পর্যন্ত তুলনামূলকভাবে সমুদ্র শান্ত থাকে এবং আবহাওয়া পর্যটনের জন্য অনুকূল থাকে।
নারিকেল দ্বীপের অধিকাংশ মানুষের আয় সরাসরি পর্যটনের ওপর নির্ভরশীল। সেপ্টেম্বর থেকে মে মাস ৯ মাস পর্যন্ত পর্যটন চালু থাকলে স্থানীয় হোটেল, রেস্তোরাঁ, ট্রলার/জাহাজ মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পুরো বছরের অর্থনৈতিক চাহিদা পূরণের সুযোগ পান।
দ্বীপে কৃষিকাজ বা অন্যান্য অর্থনৈতিক কর্মকা-ের সুযোগ সীমিত। পর্যটন মৌসুম সংক্ষিপ্ত হলে স্থানীয় অধিবাসীদের জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে।
পর্যটন ব্যবসায়ীদের অবকাঠামোগত ও পরিচালনা সংক্রান্ত বিশাল বিনিয়োগ থাকে। মাত্র ৩-৪ মাসের স্বল্প সময়ের বদলে মে মাস পর্যন্ত (প্রায় ৯ মাস) পর্যটন চালু থাকলে বিগত বছরগুলোর ব্যবসার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
এছাড়া সময়সীমা সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত বাড়ালে শীতকালীন মাসগুলোতে (ডিসেম্বর-জানুয়ারি) হঠাৎ অতিরিক্ত পর্যটকের ভিড় না হয়ে সারা মৌসুমে পর্যটকদের আনাগোনা সুষমভাবে বণ্টন হয়, যা দ্বীপে এককালীন অতিরিক্ত চাপ কমায়।
পরিবেশ ও জনসংখ্যা ভারসাম্য রক্ষার নামে অনেক সময় পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ বা মৌসুম সংক্ষিপ্ত করার দাবি উঠে। সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত পর্যটন সুবিধা বজায় রাখা-দুটোর মধ্যেই ভারসাম্য আনা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।
প্রসঙ্গত নারিকেল দ্বীপ দীর্ঘদিন পর্যটক ও জন কোলহল মুক্ত থাকায় মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যে চলমান অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব ক্রমেই বাংলাদেশের সীমান্ত ও সামুদ্রিক নিরাপত্তায় পড়ছে। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদী এলাকায় আরাকান আর্মির তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশের সার্বভৌম ভূখ- নারিকেল দ্বীপকে ঘিরে নানা আলোচনা ও অপপ্রচারের মধ্যেই সীমান্তে বিজিবি এবং সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডই শুধু না নৌবাহিনীর কঠোর নজরদারি জোরদার করা প্রয়োজন।
বাংলাদেশ-মিয়ানমারের প্রায় ২৭২ কিলোমিটারের সীমান্তের মিয়ানমার অংশের বড় একটি এলাকায় বর্তমানে আরাকান আর্মির প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিবেদনে উঠে এসেছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনায় নতুন বাস্তবতা তৈরি হয়েছে।
সীমান্ত পরিস্থিতির সবচেয়ে স্পর্শকাতর অংশগুলোর একটি হচ্ছে টেকনাফ নারিকেল দ্বীপ সামুদ্রিক অঞ্চল। মিয়ানমারের রাখাইন (আরাকান) উপকূলে সংঘাত চলমান থাকায় বাংলাদেশের জেলেরা প্রায়ই অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে মাছ ধরতে যাচ্ছেন।
একটা প্যারামিলিটারি আরাকান বাহিনী, তারা যখন আমাদের ৪৫০ জন মানুষকে আটক করে রাখে এবং সরকার সেটার কোনো সুরাহা করতে পারে না, তার অর্থ দাড়ায় সে সরকার সম্পূর্ণরূপে ব্যার্থ।’ আরাকান আর্মির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই জুমাদাল ঊলা শরীফ আজ।
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান মহাপবিত্র ১১ই জুমাদাল ঊলা শরীফ। যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি ইয়াওমিল ক্বিয়ামাহ, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহাব্বুন নাসি ইলান নাবিয়্যি, সাইয়্যিদাহ, ত্বহিরাহ, ত্বইয়িবাহ, যাকিয়্যাহ, রদ্বিয়্যাহ, মারদ্বিয়্যাহ, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবুল ইলম, কুতুবুল আলম, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চিনিকলগুলো থেকে বাণিজ্যিকভাবে ভিনেগার, জৈব দ্রাবক, হ্যান্ড স্যানিটাইজার সহ রাসায়নিক সামগ্রী সহ-উৎপাদক হিসেবে প্রচুর পরিমাণে পাওয়া সম্ভব।
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিউনিসিয়া এবং পেরু, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনলেও বাংলাদেশ কেনো সক্ষম হচ্ছে না।
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূলিল্লাহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূলিল্লাহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাবেক সরকার নারিকেল দ্বীপে পর্যটক বন্ধ করে- দেশে নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার, জীবন জীবিকার অধিকার চরমভাবে ক্ষুন্ন করেছে।
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: পারিবারিক বন্ধন ধ্বংস, পর্নোগ্রাফির রাজত্ব এবং ইসলামী মূল্যবোধের গুরুত্ব।
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












