ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। গতকাল সোমবারও সাজেক সড়কে যান চলাচল করেনি। পর্যটক না থাকায় সুনসান সাজেকের পর্যটন কেন্দ্রগুলো।
মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামাটির সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় গত বৃহস্পতিবার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই সংগঠন ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’। এর আগে ও ১১ অক্টোবর প্রথম দফায় সড়ক অবরোধ করা হলে প্রশাসনের আশ্বাসে তা স্থগিত করা হয়। তবে দাবি পূরণ না হওয়ায় ১৫ অক্টোবর দ্বিতীয় দফায় এবং গত বৃহস্পতিবার থেকে তৃতীয় দফায় এ অবরোধ শুরু করে। তাদের তিন দফা দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে বলে দাবি করছে সংগঠন দুটি।
সংগঠন দুটির নেতাদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু)-র সশস্ত্র সদস্যরা এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মহড়া দিচ্ছে এবং সাধারণ মানুষ ও জুমচাষিদের ভয়ভীতি দেখাচ্ছে। পাহাড়ি জনগণের পূর্ণ নিরাপত্তা ও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় তারা।
অন্যদিকে এ ঘটনায় জনসংহতি সমিতির (জেএসএস) বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতির (জেএসএস) রাঙ্গামাটি জেলার সভাপতি চাকমা। তার ভাষায় এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। দীর্ঘদিন ধরে সাজেকে ইউপিডিএফ যে সন্ত্রাসী তৎপরতা ও জনগণের উপর শোষণ-নিপীড়ন চালাচ্ছে, সেখান থেকে নজর সরাতেই তারা এ কাজ করছে।
প্রসঙ্গত আমরা মনে করি সাজেক ও এর আশেপাশের এলাকায় বিভিন্ন পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর (যেমন ইউপিডিএফ ও জেএসএস) মধ্যকার আধিপত্য বিস্তার এবং সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এই হামলা কেবল স্থানীয় কোনো সংঘর্ষ নয়, বরং দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর সরাসরি আঘাত।
পাহাড়ি দুই বা ততধিক আঞ্চলিক দলের (ইউপিডিএফ ও জেএসএস) আধিপত্য বিস্তারের লড়াইয়ের স্বীকার হচ্ছেন সাধারণ স্থানীয় অধিবাসী ও পর্যটকরা।
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতো পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সাথে সই করা পার্বত্য চুক্তির ২৮ বছর পর আনুষ্ঠানিকভাবে পার্বত্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটি।
এটাই সত্য যে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৮ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলে কাক্সিক্ষত শান্তি ও স্থিতিশীলতা আসেনি। উল্টো, চুক্তির শর্তাবলি বাংলাদেশের মূল সংবিধানের সাথে বহুলাংশে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক হওয়ায় পাহাড়ে পরিস্থিতি আরও জটিল ও নিরাপত্তাহীন হয়ে উঠেছে।
প্রসঙ্গত অভিজ্ঞমহল মনে করেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি কোন সরকারের সাথে স্বাক্ষর হয়নি, চুক্তি তৎকালীন সময়ে রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও ব্যক্তি শেখ হাসিনার সাথে চুক্তি হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের করা বিভিন্ন চুক্তিসহ সকল কিছু বাতিল হয়েছে। আওয়ামী লীগের করা এই পার্বত্য চুক্তিও বাতিল করতে হবে। পার্বত্য চুক্তিটি ছিলো মূলতঃ রাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়া একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সন্ত্রাসী কর্মকান্ড ছেড়ে আলোর পথে নিয়ে আসার একটি শুভ উদ্যোগ। তবে সেই শুভ উদ্যোগ বাস্তবায়ন করতে গিয়ে পার্বত্য চুক্তিতে অনেক অসাংবিধানিক এবং দেশের সার্বভৌমত্ব বিরোধী ধারা সংযোজন করা হয়েছে। তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে বাতিল করা দরকার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল