বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি

এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের

আন নাফে’ প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, বিকাল ৪:০০

আল ইহসান ডেস্ক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন। এ জন্য সাধারণ মানুষের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট জিনপিং।

তবে এআই খাতকে ঘিরে শেয়ারবাজারে তৈরি হওয়া বুদ্‌বুদ এবং সাম্প্রতিক দরপতন তার সেই পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলেছে। বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইয়ারডেনি রিসার্চের সতর্কবার্তা, এ পরিস্থিতি চীনের অর্থনীতি ও জিনপিংয়ের নেতৃত্বের জন্য ‘সত্যিকার অর্থেই বিপজ্জনক মুহূর্ত’।

রিসার্চের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রযুক্তিনির্ভর স্টার ৫০ সূচক (স্টার ৫০) চলতি গ্রীষ্মে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর থেকে ৪৪ শতাংশ কমেছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক রেকর্ড উচ্চতা থেকে কমেছে ১৮ শতাংশ।

করোনার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের সবচেয়ে খারাপ সপ্তাহ পার হওয়ার পরও চীনের বাজারে পতনের মাত্রা অনেক বেশি। এই পরিস্থিতি জিনপিংয়ের অর্থনৈতিক পরিকল্পনায় বড় বাধা তৈরি করেছে।

জিনপিংয়ের পরিকল্পনা ছিলো, সাধারণ মানুষের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করা। সেই অর্থ দিয়ে এআই খাতের সম্প্রসারণে অর্থায়ন করা এবং আবাসন খাতের ওপর অর্থনীতির নির্ভরতা কমানো।

চীনে পরিবারের মোট সম্পদের প্রায় ৭০ শতাংশ আবাসন খাতে বিনিয়োগ করা। দীর্ঘদিন ধরে সঞ্চিত অর্থ রাখার অন্যতম মাধ্যম ছিলো এই খাত। কিন্তু আবাসন খাতের মন্দা ভোক্তাদের চাহিদা কমিয়ে দিয়েছে। দেশটিতে বিভিন্ন সময়ে পণ্যের দাম কমে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক বিনিয়োগ কমছে।

গত অক্টোবরে আবাসন খাতে বিনিয়োগ প্রায় ২২ শতাংশ কমেছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে চীন কম দামে বিপুল পরিমাণ পণ্য রপ্তানির ওপর নির্ভর করছে। পাশাপাশি শেয়ারবাজারে অর্থের জোগান বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সমন্বয়ে গঠিত ‘ন্যাশনাল টিম’ ব্যবহার করছে বেইজিং।

তবে তীব্র প্রতিযোগিতা, করের বোঝা বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, শুল্ক এবং চীনা পণ্যের কম দাম নিয়ে বাণিজ্য অংশীদার দেশগুলোর উদ্বেগের কারণে দেশটির শেয়ারবাজারে চাপ তৈরি হয়েছে বলে মনে করছে ইয়ারডেনি রিসার্চ।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ ১৩ মিনিট আগে বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক ২৪ মিনিট আগে পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি ২৬ মিনিট আগে রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার ২৮ মিনিট আগে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ৩১ মিনিট আগে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ ৩৩ মিনিট আগে ‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’ নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা… ৩৫ মিনিট আগে দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের… ৩৬ মিনিট আগে ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা… ৩৭ মিনিট আগে দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল… ৩৮ মিনিট আগে শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা… ৩৮ মিনিট আগে হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার -শামা ওবায়েদ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার -শামা ওবায়েদ ৪০ মিনিট আগে