বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি

বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ

আন নাফে’ প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, বিকাল ৩:৫৭
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ

আল ইহসান ডেস্ক:

বাংলাদেশগামী একটি বাণিজ্যিক মালবাহী জাহাজ থেকে রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত ৪০৫ টন রাসায়নিক পদার্থ ‘সোডিয়াম পারক্লোরেট’ এবং লাখ লাখ অনিবন্ধিত ৪জি এলটিই সিম কার্ড জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

আফ্রিকার দ্বীপরাষ্ট্র কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ (আইএমও: ৮৩৫৬৯৬২) নামের জাহাজটি চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে আসছিলো। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ানের নৌসীমায় জাহাজটিকে আটক করা হয়।

নৌবাহিনীর ফার্স্ট রিজিওনাল কমান্ডের সদর দপ্তরে ইন্দোনেশিয়ান ফ্লিট কমান্ডের সংবাদ ব্রিফিংয়ের পর গত ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করে ইন্দোনেশীয় নৌবাহিনী।

আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেল ফাইন্ডার’-এর তথ্য অনুযায়ী, জাহাজটির ৮ নভেম্বর দুপুর ১২টায় মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিলো। তবে এই চালানের আমদানিকারক প্রতিষ্ঠান বা ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাস্টমস সূত্র জানিয়েছে, সাধারণত ‘ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট’ (আইজিএম)-এর মাধ্যমে আমদানিকারকের পরিচয় নিশ্চিত হওয়া যায়, যাতে আমদানিকারক ও পণ্যের বিস্তারিত বিবরণ থাকে। কিন্তু জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর আগেই আটক হওয়ায় আমদানিকারকের পরিচয় নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি নির্ধারিত সময়ে মোংলায় না গিয়ে দেশটির নৌসীমায় অননুমোদিতভাবে যাত্রা বিরতি করে। সে সময় জ্বালানি নেওয়ার প্রয়োজনের কথা জানিয়েছিলো জাহাজ কর্তৃপক্ষ।

তবে জাহাজটির গতিবিধি ও চলাচলে অসংগতি ধরা পড়লে নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’ সেটিকে গতিরোধ করে। অভিযোগ রয়েছে, জাহাজটি নৌবাহিনীর রেডিও যোগাযোগের কোনো জবাব দেয়নি।

জাহাজে থাকা মোট ৩৬টি কনটেইনারে তল্লাশি চালিয়ে ১৫টি কনটেইনার থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট উদ্ধার করে নৌবাহিনীর সদস্যরা। এ ছাড়া ৫৪টি প্যালেটে লাখ লাখ অনিবন্ধিত খালি ফোরজি সিম কার্ড পাওয়া যায়।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ ১৩ মিনিট আগে ইউরোপের জন্মহারে রেকর্ড পতন, ঝুঁকি বাড়াচ্ছে শ্রম ঘাটতির আল ইহসান ডেস্ক: সরকারি তথ্য অনুযায়ী, ইউরোপে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৫.৪ শতাংশ কমে ৩.৬৭ মিলিয়নে দাঁড়িয়েছে। যা কয়… ১৭ মিনিট আগে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ১৭ মিনিট আগে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড ১৫ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৫ ঘণ্টা আগে রোহিঙ্গাসহ বিভিন্ন দেশে গণহত্যায় যেভাবে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল আল ইহসান ডেস্ক: জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গত ১৯ নভেম্বর এক রায়ে প্রথম… ১ দিন আগে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের ১ দিন আগে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা ১ দিন আগে গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই আল ইহসান ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে তাঁবুতে বসবাস করা লাখো মানুষের জীবন দুর্বিষহ হয়… ১ দিন আগে ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ১ দিন আগে ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার! ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার! ১ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ২ দিন আগে