সম্পাদকীয়-১
শহরের প্রতিটি বাড়ির ছাদ হোক এক টুকরো বাগান ও ছদকায়ে জারিয়ার খামার। সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের তৎপরতা দরকার। খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনায় এ নিয়ামত লাভ সম্ভব ইনশাআল্লাহ
, ১৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
ঢাকা শহরে ছাদ কৃষির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটানো যায়। ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে না। অতএব ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে। সবাই যেন ছাদ কৃষি করে সেজন্য প্রচারণা দরকার।
ছাদ বাগানেই মশার জন্ম হয় কথাটি সঠিক নয়। বরং নিয়ম মেনে ছাদ বাগান করলে ছাদে মশা জন্মানো বন্ধ করা সম্ভব। বাগান না করলে দেখা যায় অনেক ছাদে পানি জমে থাকে, অব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকে। এর ফলে সেখানে এডিসের লার্ভা জন্মায়। অতএব ছাদ বাগান করার মাধ্যমেই মশা নিয়ন্ত্রণ সম্ভব।
গবেষণায় দেখা গেছে, ছাদে সবজি, ফুল ও ফল বাগান করা হলে সংশ্লিষ্ট ভবনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। ছাদে, বাড়ির আঙ্গিনা ও খালি জায়গার বাগানে বিভিন্ন প্রজাতির পাখি, কীটপতঙ্গ ইত্যাদি গাছের ফুলে-ফলে বসে। এতে জীববৈচিত্র্য সংরক্ষিত হয়, পরাগায়ন সুসম্পন্ন হয়, পরিবেশ দূষণ মুক্ত থাকে। পাখি ক্ষতিকারক পোকা-মাকড়গুলো খেয়ে কীটপতঙ্গের আক্রমণ থেকে সবজি এবং ফল-ফলাদি রক্ষা করে।
এক্ষেত্রে ঢাকায় দুই সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের ভূমিকা ন্যাক্কারজনক।
দৈনিক আল ইহসানের অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, গুলশান ও কামরাঙ্গীর চরে কোনো কৃষিজমি নেই। আবাদ হয় না কোনো ফসলও। কিন্তু কৃষিকাজ দেখাশোনার জন্য রয়েছেন ৪২ জন কৃষি কর্মকর্তা। এছাড়া একাধিক স্পেয়ার মেকানিকসহ রয়েছেন আরও ২৯ জন কর্মচারী। এই কৃষি কর্মকর্তাদের কাজ কী বা তারা করেনই বা কী? তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এমন প্রশ্ন করা হলে সহজ উত্তর মেলে, ‘কেন, তারা ছাদ বাগানের বিষয়ে পরামর্শ দেন।
অথচ অধিকাংশ ঢাকাবাসীই জানেনই না, ঢাকার কৃষি দেখাশোনার জন্য এত সংখ্যক কৃষি কর্মকর্তা রয়েছেন। তবে যারা জানেন, তাদের সেবা পাওয়ার অভিজ্ঞতাও সুখকর নয়।
পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভা এলাকাগুলোতে পরিকল্পিতভাবে ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্স রিব্যাট (গৃহকরে ছাড়) পাবেন নগরবাসী। সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সাবেকমন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ছাদ বাগানের মাধ্যমে নাগরিকরা এ সুবিধা নিতে পারেন। কিন্তু এ বিষয়েও পর্যাপ্ত প্রচারণা ও সুবিধা প্রাপ্তির নজীর নাই। সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও সিটি কর্পোরেশনের এ বিষয়ে নজরদারি তৎপরতা নেই।
উল্লেখ্য, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য। অক্সিজেন আসে গাছ থেকে। কিন্তু ঢাকায় প্রয়োজন মতো গাছ নেই। আবার বিভিন্ন কারণে গাছ কাটা হচ্ছে। অপরদিকে ঢাকায় বিপুল সংখ্যক ভবনের ছাদ ফাঁকাই থাকে। এসব ভবনের ছাদে বাগান করে গাছের সংখ্যা বাড়ানো যায়। ঢাকায় হাজার হাজার কলকারখানা এবং যানবাহন প্রতিদিন যে বিশাল পরিমাণ কার্বনডাই-অক্সাইড বাতাসে ছাড়ছে তা শোষণের জন্য প্রয়োজনীয় গাছ নেই। তাই ঢাকায় বিশাল সংখ্যক ছাদের খোলা স্থানে গাছ লাগানো উচিত। ছাদ বাগানের কারণে গাছ থেকে প্রাপ্ত অক্সিজেনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি ছাদ বাগান থেকে প্রাপ্ত শাকসবজি, ফলমূল, মসলার কৃত্রিম সংকট হ্রাস পাবে। ছাদে নিজস্ব বাগানের কারণে কীটনাশক এবং ফরমালিনের ভয়ও থাকবে না।
সর্বোপরি ছাদ বাগান হবে বিশেষ ছদকায়ে জারিয়ার কাজ। পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, যখন কোন মুসলমান গাছ লাগায়, অথবা কোনো ফসল বোনে। আর মানুষ, পাখি বা পশু তা থেকে খায় এটা রোপনকারীদের জন্য ছদকা হিসেবে গণ্য হয়। সে গাছ ও ফল তার জন্য ছদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ)
মূলত, এসব বিষয় বাস্তবায়নের অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা ও জজবা এবং পরিক্রমা থেকে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের কুরবানীর পশু যাতায়াতের পথে এবং কুরবানীর হাটে যথাযথ নিরাপত্তাও বাস্তবায়ন হচ্ছে না কেন? সড়ক ও নৌপথে পশুবাহী যানগুলোতে চলছে চাঁদাবাজি-ডাকাতি চাঁদা না দিলে হত্যার ঘটনাও ঘটছে কুরবানী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাবেক পাট উপদেষ্টা নিজ ব্যবসার স্বার্থে কাঁচা পাট রফতানি বন্ধ করে পাট চাষী ও পাট শিল্পকে ধ্বংস করেছে। অবিলম্বে কাঁটা পাট রফতানি শুরুর পাশাপাশি সাবেক উপদেষ্টার দেশ ধ্বংসকারী পদক্ষেপের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে ইনশাআল্লাহ।
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












