সুন্নত মুবারক তা’লীম
লোহার পাতযুক্ত, কাঠের তৈরী পানির পেয়ালা ব্যবহার করা খাছ সুন্নত মুবারক (২)
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কাঠের তৈরি বাটিতে ঠান্ডা পানি, মধু, নবীয, দুধ, ছাতু ইত্যাদি পানীয় পান করেছেন। উনার সেই মুবারক পান পাত্রটি ছিল প্রশস্ত। উনার দৈর্ঘ্য থেকে প্রস্থ বেশি ছিল। উনার কিনারায় লোহার, অপর বর্ণনায় রুপার পাত বা বেড়ী লাগানো ছিল। পাত্রটি মজবুত ও দীর্ঘস্থায়ী করার জন্য সে পাত বা বেড়ী স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি লাগিয়েছেন। অন্য বর্ণনায় উনার বিশিষ্ট খাদিম হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি লাগিয়েছেন বলে উল্লেখ আছে। (জামউল ওয়াসায়িল ২৯৪)
উল্লেখিত পবিত্র হাদীছ শরীফ থেকে আমরা জানতে পারলাম যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পান পাত্র মুবারক অর্থাৎ পেয়ালা মুবারক ছিলেন, কাঠের তৈরী ও লোহার পাত যুক্ত এবং সেই পেয়ালায় তিনি পানি, নাবীয, মধু এবং দুধ পান করতেন। তাই, লোহার পাত যুক্ত কাঠের তৈরী পেয়ালা ব্যবহার করা খাছ সুন্নত মুবারক এবং অশেষ ফযীলত মুবারক লাভের কারণ।
প্রসঙ্গত; উল্লেখ্য পানপাত্র মুবারক ও বাটি বা পেয়ালা মুবারক যেটাই বলিনা কেন, তা বড় আকারে তৈরী করলে প্লেট এর মত দেখায় এবং মাধ্যম আকারে তৈরী করলে বাটির মত দেখায়। সেই বাটি বা প্লেট খাছ সুন্নতী তৈজসপত্র হিসেবে ব্যবহার করলে তার ফযীলত মুবারক পাওয়া যাবে। সুবহানাল্লাহ!
বি:দ্র: খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রহমাতুল্লিল আলামীন, আওলাদে রসূল, আহলু বাইতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পান পাত্র ও বাসন মুবারক ছিলেন, বাবলা কাঠের তৈরী। সুবহানাল্লাহ!
কাঠের তৈরী পাত্র ব্যবহারের উপকারিতা:
কাঠের তৈরি বাসন ও রান্নার সামগ্রী স্বাস্থ্য, পরিবেশ এবং রান্নাঘরের সরঞ্জামের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী। এটি বিষাক্ত রাসায়নিক ও প্লাস্টিকমুক্ত, তাপ কুপরিবাহী হওয়ায় হাত পোড়ার ভয় থাকে না এছাড়া কাঠের রয়েছে অনেক গুণাগুণ। কাঠের বাসন ব্যবহারের প্রধান উপকারিতাগুলো নিচে দেওয়া হলো:
১) স্বাস্থ্য সুরক্ষা ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত: কাঠ সম্পূর্ণ প্রাকৃতিক তাই শতভাগ স্বাস্থ্যসম্মত। প্লাস্টিক বা ধাতুর মতো কাঠের বাসনের কোনো রাসায়নিক বিক্রিয়া নেই। ফলে গরম খাবারে কোনো বিষাক্ত উপাদান বা মাইক্রো-প্লাস্টিক মিশে যাওয়ার ঝুঁকি থাকে না।
২) প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কাঠের প্রাকৃতিকভাবেই জীবাণু ধ্বংস করার ক্ষমতা রয়েছে, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাড়তে দেয় না।
৩) টেকসই ও পরিবেশবান্ধব: মেলামাইনের মতো হাত থেকে পড়ে ঝরঝর করে ভেঙে যাওয়ার ভয় নেই, আর প্লাস্টিকের মতো স্ক্র্যাচ পড়ে নোংরা হয় না। কাঠ একটি নবায়নযোগ্য এবং পরিবেশবান্ধব প্রাকৃতিক উপাদান। সঠিকভাবে যতœ নিলে কাঠের বাসন, পেয়ালা, লবণদানি, চামচ, বাটি বা হাতা বছরের পর বছর ভালো থাকে।
৪) শতভাগ কেমিক্যাল-মুক্ত ও নিরাপদ: কাঠ একটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। গরম কিংবা ঠান্ডা-যেকোনো খাবার খাওয়ার জন্য এটি শতভাগ নিরাপদ।
পরকালীন উপকারিতা:
প্রতিটি মহাসম্মানিত সুন্নত মুবারক পালনেই রয়েছে বেমেছাল ফযীলত ও বরকত মুবারক। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে ‘যে ব্যক্তি আখেরী যামানায় ফিতনা ফাসাদের যুগে একটি মহাসম্মানিত সুন্নত মুবারক আঁকড়ে ধরে থাকবে সে একশত শহীদ উনাদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ! (মিশকাত শরীফ)
বি:দ্র: কাঠের বাসনপত্র দীর্ঘস্থায়ী করতে এগুলো অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন না। ব্যবহারের পর সাধারণ সাবান দিয়ে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন এবং শুকানোর জন্য নির্দিষ্ট স্থানে রেখে দিন।
সকলের দায়িত্ব-কর্তব্য হলো মহাসম্মানিত সুন্নত মুবারক পালনের উদ্দেশ্যে পাতযুক্ত কাঠের পেয়ালা ব্যবহার করা। তবেই সর্বপ্রকার নিয়ামত-রহমত মুবারক লাভ করা সহজ ও সম্ভব। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১২)
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লোহার পাতযুক্ত, কাঠের তৈরী পানির পেয়ালা ব্যবহার করা খাছ সুন্নত মুবারক (১)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাবার রান্নায় চুলা ও ডেকচি ব্যবহার করা খাছ সুন্নত মুবারক
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছুরি এবং চাকু দিয়ে খাবার কেটে খাওয়া খাছ সুন্নত মুবারক
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাঁচের পাত্র ব্যবহার করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাহফিলে বসার মহাসম্মানিত সুন্নতী তারীক্বাহ মুবারক (২)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাহফিলে বসার মহাসম্মানিত সুন্নতী তারীক্বাহ মুবারক (১)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১১)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পথচলা এবং চলার পথে এদিক সেদিক দৃষ্টিপাত করার মহাসম্মানিত সুন্নতী তারতীব (২)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পথচলা এবং চলার পথে দৃষ্টিপাত করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পথচলা এবং চলার পথে দৃষ্টিপাত করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রোগীর জন্য প্রয়োজনে খাদ্য আহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা মহাসম্মানিত সুন্নাহ শরীফ উনার অন্তর্ভুক্ত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












