পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই উদ্যোগকে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। চলতি মাসেই নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ দেবে সরকার। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সরকারের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে পরবর্তী পররাষ্ট্র সচিব হচ্ছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জায়গায় নতুন নিয়োগ পাচ্ছেন মানবাধিকারকর্মী আইরিন খান। তাদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম দায়িত্ব নিয়েছেন গত বছরের ২০ জুন। একবছর না যেতেই নতুন করে আবারও সচিব নিয়োগ দেওয়া হচ্ছে। সেই হিসেবে গত ২১ মাসে তিনজন পররাষ্ট্র সচিব রদবদল হচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করে জানান, সালাহউদ্দিন নোমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত। যেকোনও সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
জানা গেছে, বর্তমান সচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করে পাঠানো হচ্ছে। দিল্লিতে নিযুক্ত বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে জেনেভায় পাঠানো হচ্ছে। জেনেভায় নিযুক্ত বর্তমান স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানকে ঢাকায় ফিরিয়ে এনে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর করা হচ্ছে। বর্তমান রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, নিউইয়র্কে ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেতিভ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)