মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১২)
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
ওযূ করার দোয়া মুবারকসমূহ :
ওযূ শুরু করার দোয়া মুবারক :
بِسْمِ اللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ اَلْحَمْدُ لِلّٰهِ عَلٰى دِيْنِ الْإِسْلاَمِ. اَلْإِسْلَامُ حَقٌّ وَّالْكُفْرُ بَاطِلٌ. اَلْاِسْلَامُ نُوْرٌ وَّالْكُفْرُ ظُلْمَةٌ.
অর্থ : মহামহিম মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারক স্মরণ করে শুরু করছি। সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনারই জন্য, যিনি আমাকে সম্মানিত দ্বীন ইসলাম উনার উপর দায়িম-ক্বায়িম রেখেছেন। সম্মানিত দ্বীন ইসলাম হলো সত্য এবং কুফর হলো বাতিল বা মিথ্যা। সম্মানিত দ্বীন ইসলাম হলো আলো বা হিদায়াত এবং কুফর হলো অন্ধকার বা গোমরাহী।
হাত কব্জি পর্যন্ত ধৌত করার দোয়া মুবারক :
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ الْيُمْنٰى وَالْبَرَكَةَ وَاَعُوْذُبِكَ مِنَ الشُّوْمِ وَالْهَلَكَةِ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আমি আপনার কাছে কল্যাণ ও বরকত মুবারক আরজী করছি এবং আপনার কাছে অকল্যাণ ও ধ্বংস হতে আশ্রয় প্রার্থনা করছি।
কুলি করার দোয়া মুবারক :
اَللّٰهُمَّ اَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَعَلٰى تِلَاوَةِ الْقُرْاٰنِ وَعَلٰى صَلٰوةِ حَبِيْبِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আমাকে আপনার পবিত্র যিকির, পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত এবং আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠ করার তাওফীক্ব দান করুন।
অথবা এ দোয়া মুবারক :
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ. اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. اَللّٰهُمَّ اَعِنِّىْ عَلٰى تِلَاوَةِ الْقُرْآنِ وَذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ.
অর্থ : পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারক স্মরণ করে শুরু করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোনো মা’বূদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব এবং মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আয় মহান আল্লাহ পাক! আমাকে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত, আপনার পবিত্র যিকির, আপনার পবিত্র শুকরিয়া এবং উত্তমরূপে আপনার সম্মানিত ইবাদত করার তাওফীক্ব দান করুন।
নাকে পানি দেয়ার দোয়া মুবারক :
اَللّٰهُمَّ أَرِحْنِىْ رَائِحَةَ الْجَنَّةِ وَأَنْتَ مِنِّيْ رَاضٍ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আপনি আমাকে সম্মানিত জান্নাত মুবারক উনার সুখ-শান্তি, ইতমিনান দান করুন এবং আপনার মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক দান করুন।
অথবা এ দোয়া মুবারক :
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ. اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. اَللّٰهُمَّ اَرِحْنِىْ رَائِحَةَ الْجَنَّةِ وَلَا تَرَحْنِىْ رَائِحَةَ النَّارِ.
অর্থ : পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারক স্মরণ করে শুরু করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোনো মা’বূদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব এবং মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আয় মহান আল্লাহ পাক! আমি যেন সম্মানিত জান্নাত মুবারক উনার খুশবু মুবারক নিতে পারি এবং জাহান্নামের দুর্গন্ধ যেন না পাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৫)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৩)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (২)
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (১)
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নেককাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২১)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেক কাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেক কাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সুন্নতী লিবাস ও পবিত্র লিবাসুত তাক্বওয়া দু’টি আলাদা পোশাক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক। গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (৪)
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক। গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (৩)
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












