নতুন ধান বাজারে উঠতেই দামে পতন
নিজস্ব প্রতিবেদক:
মাঠে সোনালি ধান। কোথাও চলছে কাটা-মাড়াই, কোথাও ফসল ঘরে তোলার প্রস্তুতি। কয়েক মাসের হাড়ভাঙা পরিশ্রম শেষে নতুন ধান নিয়ে কৃষকের ঘরে আনন্দ ফেরার কথা। কিন্তু উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় এবার সেই আনন্দে ভাটা পড়েছে। নতুন ধান বাজারে উঠতেই কোথাও দাম কমতে শুরু করেছে, কোথাও ব্যাপকভাবে কমেছে। ফলে ভালো ফলন হলেও লাভের নিশ্চয়তা নেই। সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ বাড়তি ব্যয়ের পর এখন উৎপাদন খরচের হিসাব মেলাতে পারছেন না কৃষক।
জয়পুরহাটে নতুন আমন ধান বাজারে আসার সঙ্গে সঙ্গে দামে বড় ধরনের পতন ঘটেছে। কালাইয়ের পাঁচশিরা বাজারে মোটা জাতের মামুন ধান প্রতি মণ এক হাজার ৫০ থেকে এক হাজার ৮০ টাকা, স্বর্ণা-৫ ধান এক হাজার ১০০ থেকে এক হাজার ১৫০ টাকা এবং ধানি গোল্ড এক হাজার ৮০ থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই বাজারে গোল্ডেন আতপ ধান এক হাজার ৮৫০ থেকে এক হাজার ৯০০ টাকা এবং বিআর-৯০ আতপ ধান দুই হাজার ২৫০ থেকে দুই হাজার ৩০০ টাকায় কেনাবেচা হয়েছে।
এক সপ্তাহ আগে মোটা জাতের ধান মণপ্রতি এক হাজার ৬০০ থেকে এক হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়। সেই হিসাবে মামুন ধানের দাম কমেছে ৫২০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এর আগে পাঁচশিরায় মামুন, বিআর-২৯ ও বিআর-৪৯ ধান এক হাজার ১২০ থেকে এক হাজার ১৩০ টাকায় বিক্রি হয়েছিলো।
পুনটহাট বাজার এলাকার কৃষক আকরাম হোসেন জানান, আগে মোটা জাতের ধান মণপ্রতি এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি করলেও এখন দাম নেমেছে প্রায় এক হাজার ১০০ টাকায়। তিনি বলেন, উৎপাদন খরচ বাড়ার বিপরীতে ধানের দাম কমায় কৃষকরা আর্থিক চাপে পড়ছেন। সেখানকার কৃষক ফজলুল হক এবার ২০ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ করেছেন। বিঘাপ্রতি ১৪ থেকে ১৫ মণ হিসাবে তাঁর উৎপাদন হয়েছে ২৮০ থেকে ৩০০ মণ।
জমি প্রস্তুত, পরিচর্যা, ধান কাটা ও মাড়াই পর্যন্ত তার মোট উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে পাঁচ লাখ টাকার বেশি। বাজারে ধানের দরপতন দেখে তিনি বলেন, একমাত্র ধানই লাভজনক ছিলো। এখন মনে হয় সেটাও গেলো।
পাঁচশিরা বাজারের ব্যবসায়ী সাহেদ আলী বলেন, ধানের দানার মান ও শুকনো অবস্থার ওপর বাজারদর নির্ভর করে। নতুন ধানের সরবরাহ বৃদ্ধি এবং কিছু ধানের মান ভালো না হওয়াকে দাম কমার কারণ বলে মনে করেন তিনি। জয়পুরহাটের জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সরকারি সংগ্রহমূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে কিনা, সেটি নজরদারি করা হবে।
বগুড়ায় লাভের হিসাব কঠিন :
বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার কৃষকদের হিসাবে, এবার জমি প্রস্তুত, সার, কীটনাশক, সেচ, শ্রমিক ও পরিবহন প্রায় প্রতিটি খাতে খরচ বেড়েছে। শেরপুরের কৃষকদের হিসাবে, প্রতি বিঘায় উৎপাদন খরচ নিজেরা চাষ করলে হচ্ছে ১১ থেকে ১৩ হাজার টাকা। বাজারে প্রতি মণ ধান এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিঘাপ্রতি ফলন ১২ থেকে ১৫ মণ হলে কৃষকের মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১৩ হাজার ২০০ থেকে ১৮ হাজার টাকা।
ধুনট উপজেলায় উৎপাদন ব্যয় পাশের উপজেলা শেরপুর থেকে অনেক বেশি। এবার ১৮ থেকে ২১ হাজার টাকা পর্যন্ত খরচ হওয়ার কথা জানিয়েছেন অনেক কৃষক। ধুনটের কৃষক রাগেবুল রহমান জানান, ধান উৎপাদনের খরচ বাড়লেও বাজারে সেই অনুপাতে দাম পাওয়া যাচ্ছে না। এর আগে আলু চাষে লোকসান গুনেছেন। ধানেও প্রত্যাশিত দাম না পেলে আর্থিক সংকট আরও বাড়বে।

আরও পড়ুন
সব ›
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের
আওয়ামী লীগকে নিষিদ্ধে আইনি পদক্ষেপের বিষয় বিবেচনায় আছে -আইনমন্ত্রী
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১০…
রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া…
৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষ
আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি (৩১ দশমিক ১০৩৫ গ্রাম) ৪ হাজার ডলারের সীমা ভেঙে নিচে নেমেছে স্বর্ণের দাম। দরপতনের…
মিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
এর আগে শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ম…
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ
গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ জানায়, রাতে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের শাখা লক্ষ্য করে দুটি…
৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা
এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপ…
ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবা
এ প্রকল্প বাস্তবায়িত হলে অনলাইনে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বিভিন্ন কার্যক্রমও স…
যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর বিশ্বব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং যুক্তরাষ্ট্র আর আগের মতো অন্য…
শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।