সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতরোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষমিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞাতাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান

প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে

জামীল আল-মাদানী প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৪৭
প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে

নিজস্ব প্রতিবেদক:

২০১৮ সালে একটি ফৌজদারি মামলায় রাজধানীর ডেমরা থেকে পাঁচ কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। বছরখানেকের মধ্যে চারজনের জামিন হলেও কিশোর ফজলে রাব্বী আরও প্রায় ছয় বছর কারাগারে বন্দি থাকে কতিপয় আইনজীবীর প্রতারণার কারণে। তারা রাব্বীর জামিনের আশ্বাস দিয়ে তার পিতা মালয়েশিয়াপ্রবাসী বাবুল মিয়ার কাছ থেকে এই কয়েক বছরে প্রায় ছয় লাখ টাকা নেন। নানা অজুহাতে সময় নষ্ট করেন। অবশেষে ২০২৫ সালের মে মাসে অন্য এক আইনজীবীর মাধ্যমে জামিন হয় এই কিশোরের। কিন্তু প্রতারণায় যুক্ত আইনজীবীদের কারও বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নিতে পারেনি রাব্বীর পরিবার।

চলতি বছর যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে একাধিক রিট করেন মোহাম্মদ নুর আলম। এসব রিট করার সময় আগের মামলার তথ্য গোপন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিকাহ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক রিট করে তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর রিটকারী নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহমেদকে ১০ লাখ টাকা জরিমানা করেন প্রধান বিচারক জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

দেখা যাচ্ছে, নিম্ন আর্থ সামাজিক অবস্থার কারণে প্রথম ঘটনায় প্রতারণার শিকার পরিবারটি কোনো প্রতিকার পায়নি। দ্বিতীয় ঘটনায় প্রতিকার মেলার পাশাপাশি এই সত্য উঠে এসেছে যে, আইন-আদালত প্রাঙ্গণেও নানা প্রতারণা ঘটছে।

এমন উদাহরণ আরও আছে। যেমন- ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলমান একটি মামলার নথিতে জালিয়াতি করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় আদালত থেকে মামলার ফাইল দেখার সুযোগ নিয়ে নালিশি দরখাস্ত ও তদন্ত প্রতিবেদনে মূল আসামির নাম কেটে বসানো হয়েছে অন্য একজনের নাম। এ ঘটনায় মামলার বাদী নূরে আলমকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গত ৮ নভেম্বর জালিয়াতির এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতের বেঞ্চ সহকারী শরীফ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অথচ কিছুদিন আগেই আইনমন্ত্রী বলেছেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার কোনো শর্টকাট পথ নেই। মেধা, প্রজ্ঞা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই একজন আইনজীবীকে নিজের অবস্থান তৈরি করতে হবে। কিন্তু এর উল্টো পথে হাঁটছেন কিছু আইনজীবী।

এ প্রসঙ্গে সাবেক বিচারক ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, “অ্যাডভোকেটশিপ পাওয়ার সময় জীবিকানির্ভর নয়, বরং ইতিবাচক পেশাগত মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ। মেধা যদি জীবিকানির্ভর হয়, তাহলে মানুষ অনৈতিক পথে পা বাড়াতে পারে। এ জন্য গুরুত্বপূর্ণ হলো, আইনজীবী পরিচয়ের পরিবর্তে অ্যাডভোকেট হিসেবে নিজেকে বিকশিত করা”।

প্রতারণার শাস্তি কী?

অ্যাডভোকেটদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল সূত্রে জানা যায়, কোনো আইনজীবীর বিরুদ্ধে পেশাগত অসদাচরণ বা প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে বার কাউন্সিলের ট্রাইব্যুনাল তাকে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি দিয়ে থাকেন। অপরাধের মাত্রা কম হলে সতর্ক বা তিরস্কার কিংবা নির্দিষ্ট সময়ের জন্য আইন পেশা পরিচালনার লাইসেন্স বা সদস্যপদ স্থগিত রাখা হয়। কিন্তু গুরুতর অপরাধ বা পেশাগত অসদাচরণের দায়ে সনদ স্থায়ীভাবে বাতিল বা বহিষ্কার করা হতে পারে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাজিয়া শারমিন বলেন, “আদালতের প্রতি শ্রদ্ধা ও আস্থার জায়গায় ঘাটতি হলেই লেনদেনের ঘটে থাকে। এখানে ক্লায়েন্ট ও আইনজীবী উভয়পক্ষেরই দায় আছে”।

বার কাউন্সিলের সাবেক সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা জানান, কোনো আইনজীবী পেশাগত অসদাচারণ করলে বার কাউন্সিল অর্ডিন্যান্সের আওতায় তার বিচার করা হয়। বার কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যানের কাছে আবেদন দিতে হয়। তিনি তা যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে পাঠান বা অ্যাটর্নি জেনারেলসহ অন্যদের সঙ্গে বসে সেটার নিষ্পত্তি করেন। ‍সুষ্ঠুভাবে বার কাউন্সিল প্রতিনিধি নির্বাচন করতে পারলে আইনজীবীদেরও সুন্দরভাবে পরিচালনা করা যাবে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মজুরি নিয়ে মুখোমুখি বিজিএমইএ-সিপিডি, পাল্টা যুক্তিতে কী বললো গবেষণা সংস্থাটি নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপ… ৭ মিনিট আগে সারা দেশে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থ… ১৪ মিনিট আগে টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস… ১৭ মিনিট আগে ১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি ১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি ১৮ মিনিট আগে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের ১ ঘণ্টা আগে নতুন ধান বাজারে উঠতেই দামে পতন নতুন ধান বাজারে উঠতেই দামে পতন ১ ঘণ্টা আগে আওয়ামী লীগকে নিষিদ্ধে আইনি পদক্ষেপের বিষয় বিবেচনায় আছে -আইনমন্ত্রী আওয়ামী লীগকে নিষিদ্ধে আইনি পদক্ষেপের বিষয় বিবেচনায় আছে -আইনমন্ত্রী ১ ঘণ্টা আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন ১ ঘণ্টা আগে ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১০… ২ ঘণ্টা আগে রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া… ২ ঘণ্টা আগে ৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষ আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি (৩১ দশমিক ১০৩৫ গ্রাম) ৪ হাজার ডলারের সীমা ভেঙে নিচে নেমেছে স্বর্ণের দাম। দরপতনের… ২ ঘণ্টা আগে মিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩ এর আগে শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ম… ২ ঘণ্টা আগে