সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
আল ইহসান ডেস্ক:
রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতা ও পরিচালনায় মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই শরীফ উনার সম্মানার্থে আজ পবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কোটি কোটি কন্ঠে বিশ্বজুড়ে একযোগে পবিত্র মীলাদ শরীফ পাঠ, ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলাকাভিত্তিক পবিত্র মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণ এবং পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মাঝে পশু জবাই করে বিশেষ আক্বীক্বাহ মুবারকসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
একইসাথে মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার অনুসরণে ও দিক-নির্দেশনায় রাজধানী ঢাকার ওয়ার্ডসমূহ এবং দেশের বিভিন্ন জেলা থেকেও বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। সারাদেশে রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতায় পরিচালিত মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায়ও অনুরূপ আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে ও পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ সম্মানিত ১২ই শরীফ উনার সম্মানার্থে প্রত্যেক হিজরী (আরবী) মাসের ১২ তারিখেই কোটি কোটি কন্ঠে মীলাদ শরীফ, তাবারুক বিতরণ ও আক্বীক্বাহ মুবারক করার ঘোষণা মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ!
মুবারক এই ঘোষণা মোতাবেকই আজ পবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ উল্লেখিত বরকতময় কার্যক্রমসমূহ পালন করার বন্দোবস্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-
-দিনের শুরুতেই বিশ্বজুড়ে অনলাইন/অফলাইনে সম্মিলিতভাবে একযোগে কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ পাঠ।
-দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়নসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ মীলাদ শরীফ পাঠ।
-পবিত্র তাবারুক বিতরণ করা।
-পশু জবেহের মাধ্যমে আক্বীক্বাহ মুবারক।
মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ ১২ই শরীফ উনার সম্মানার্থে রাজারবাগ দরবার শরীফ উনার পক্ষ থেকে বিশেষ লিফলেট, পোস্টার, ব্যানারসহ বিভিন্ন ধরণের বিশেষ উপকরণ প্রকাশ করা হয়েছে। আনজুমানে আল বাইয়্যিনাত উনার পক্ষ থেকে সকলকে এই সকল বিশেষ উপকরণসমূহ সংগ্রহ করা ও প্রচার-প্রসার করার বিশেষ আহ্বান জানানো হয়েছে। এবং দৈনিক আল ইহসান শরীফে বিশেষ আর্টিকেল প্রকাশিত হয়েছে। এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ সম্বলিত বিশেষ রেসালা শরীফ ও কিতাব প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন
সব ›
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের
নতুন ধান বাজারে উঠতেই দামে পতন
আওয়ামী লীগকে নিষিদ্ধে আইনি পদক্ষেপের বিষয় বিবেচনায় আছে -আইনমন্ত্রী
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১০…
রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া…
৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষ
আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি (৩১ দশমিক ১০৩৫ গ্রাম) ৪ হাজার ডলারের সীমা ভেঙে নিচে নেমেছে স্বর্ণের দাম। দরপতনের…
মিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
এর আগে শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ম…
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ
গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ জানায়, রাতে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের শাখা লক্ষ্য করে দুটি…
৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা
এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপ…
ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবা
এ প্রকল্প বাস্তবায়িত হলে অনলাইনে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বিভিন্ন কার্যক্রমও স…
যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর বিশ্বব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং যুক্তরাষ্ট্র আর আগের মতো অন্য…
শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।