১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে মুক্তা পানির তিনটি কারখানা নির্মাণ করেছিলো সরকার। কিন্তু ছয় বছরেও সেগুলোতে উৎপাদন শুরু হয়নি। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবল না থাকায় অব্যবহৃত পড়ে আছে কারখানাগুলো। অথচ উৎপাদন না হলেও বিদ্যুৎ বিলসহ এগুলোর পেছনে প্রতিবছর ব্যয় হচ্ছে প্রায় ৬০ লাখ টাকা।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তৎকালীন সমাজকল্যাণসচিব জুয়েনা আজিজ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মৈত্রী শিল্পের তখনকার নির্বাহী পরিচালক সেলিম খান। সেলিম খান এখন কৃষি মন্ত্রণালয়ের সচিব।
দায়িত্ব পালনের সময় তাদের নিজ নিজ এলাকায় কারখানাগুলো নির্মাণ করা হয়। তবে কারখানা স্থাপনের আগে প্রয়োজনীয়তা যাচাইয়ে সমীক্ষা হয়নি। উৎপাদন চালানোর জন্য জনবল নিয়োগের প্রস্তুতিও ছিলো না।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে গড়ে তোলা কারখানাগুলো অব্যবহৃত পড়ে থাকায় সরকারি অর্থের ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে বাজারে মুক্তা পানির চাহিদা থাকলেও উৎপাদন কমছে। এতে কর্মসংস্থান ও আয় বাড়ানোর উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।
কারখানা আছে, উৎপাদন নেই :
সমাজকল্যাণমন্ত্রী থাকাকালে আওয়ামী লীগের নেতা নুরুজ্জামান আহমেদ তার নির্বাচনী এলাকা লালমনিরহাটে মুক্তা পানির একটি কারখানা নির্মাণ করে। এতে ব্যয় হয় সাড়ে তিন কোটি টাকা। কিন্তু কারখানা চালানোর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। ফলে ছয় বছর ধরে সেটি অব্যবহৃত পড়ে আছে।
একই সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলো জুয়েনা আজিজ। তিনি তার নিজ এলাকা নোয়াখালীতে একই ব্যয়ে আরেকটি কারখানা নির্মাণ করে। তবে কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলের অভাবে সেখানেও উৎপাদন শুরু করা যায়নি।
এ ছাড়া মুন্সিগঞ্জে নির্মাণ করা হয় তৃতীয় কারখানাটি। সেটিও অব্যবহৃত। তিনটি কারখানা নির্মাণে সরকারের ব্যয় ১০ কোটি টাকা বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারখানাগুলো চালু না থাকলেও বিদ্যুৎ বিলসহ প্রতিবছর প্রায় ৬০ লাখ টাকা খরচ হচ্ছে।
নুরুজ্জামান আহমেদ ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলো। জুয়েনা আজিজ ২০১৯ সালের ২১ জানুয়ারি থেকে ২০২০ সালের ১ জানুয়ারি পর্যন্ত এ মন্ত্রণালয়ের সচিব ছিলো। তাদের দায়িত্ব পালনের সময়ের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কারখানা নির্মাণের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারখানা স্থাপনের আগে সম্ভাব্যতা যাচাই করা হয়নি। উৎপাদন চালাতে কতজন কর্মী লাগবে, তাদের কীভাবে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়েও প্রস্তুতি ছিলো না। ফলে অবকাঠামো নির্মিত হলেও উৎপাদন শুরু করা যায়নি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতি গ্রামে মুক্তা পানির কারখানাটি নির্মাণ করা হয়। এটি সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্বাচনী এলাকা। গত ২২ অক্টোবর দুপুরে কারখানায় গেলে সেটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানাটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। প্রধান প্রবেশপথের সঙ্গে পাকা সীমানাপ্রাচীর রয়েছে। সীমানাপ্রাচীরের উত্তর দিকের অংশ বাইরের দিকে ঝুঁকে কাত হয়ে পড়েছে। যেকোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবহার না হতে হতে অন্য স্থাপনাগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে।
তুষভান্ডার ইউনিয়নের বাসিন্দারা বলেন, তিন বছর আগ থেকে মুক্তা পানির কারখানার দৃষ্টিনন্দন ভবনটি তালাবদ্ধ রয়েছে। মাঝেমধ্যে দু-একজন লোক আসে। কিন্তু কারখানার উৎপাদন শুরু হচ্ছে না। তাহলে সরকারি টাকা খরচ করে নির্মাণ করে কী লাভ হলো? যত দ্রুত সম্ভব কারখানাটি চালুর দাবি করেন তারা।
অন্যদিকে নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার দূরে গ্রামীণ পিচঢালা সড়কের পাশে নির্মাণ করা হয় মুক্তা পানির কারখানা। গত ২২ অক্টোবর সরেজমিনে দেখা যায়, কারখানার প্রধান ফটক বন্ধ। ভেতরে গিয়ে দেখা যায়, চারপাশে সুনসান নীরবতা। পাকা উঁচু সীমানাপ্রাচীরে ঘেরা। কারখানায় প্রবেশপথের ডান পাশে দ্বিতল ভবন। যেটা দাপ্তরিক কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বৈদ্যুতিক লাইনসহ সব নির্মাণকাজই শেষ হয়েছে। হয়নি কেবল উৎপাদন শুরু।
কারখানা চালু করতে আরও ১৯ কোটি টাকা:
প্রতিষ্ঠানগুলো বোতলজাত বিশুদ্ধ মুক্তা পানি এবং মৈত্রী ব্র্যান্ডের প্লাস্টিক পণ্য উৎপাদন ও বাজারজাত করে। এখানে প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করেন। পণ্য বিক্রির আয় থেকে তাদের বেতন দেওয়া হয়। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মুন্সিগঞ্জ, লালমনিরহাট ও নোয়াখালীর কারখানাগুলোতে উৎপাদনের উপযোগী অবকাঠামো আছে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল ও দক্ষ কারিগরি জনবলের অভাবে উৎপাদন শুরু করা যাচ্ছে না।
কারখানাগুলো চালু করতে আরও ১৯ কোটি টাকা প্রয়োজন বলে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মন্ত্রণালয়কে জানিয়েছে। এর মধ্যে নতুন ইনজেকশন মোল্ডিং মেশিন কিনতে লাগবে ১০ কোটি টাকা। ভারী প্লাস্টিক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য উপকরণ কিনতে ব্যয় হবে আরও ৯ কোটি টাকা।
আরও পড়ুন
সব ›
প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস…
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের
নতুন ধান বাজারে উঠতেই দামে পতন
আওয়ামী লীগকে নিষিদ্ধে আইনি পদক্ষেপের বিষয় বিবেচনায় আছে -আইনমন্ত্রী
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১০…
রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া…
৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষ
আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি (৩১ দশমিক ১০৩৫ গ্রাম) ৪ হাজার ডলারের সীমা ভেঙে নিচে নেমেছে স্বর্ণের দাম। দরপতনের…
মিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
এর আগে শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ম…
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ
গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ জানায়, রাতে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের শাখা লক্ষ্য করে দুটি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।