সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতরোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষমিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞাতাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান

মজুরি নিয়ে মুখোমুখি বিজিএমইএ-সিপিডি, পাল্টা যুক্তিতে কী বললো গবেষণা সংস্থাটি

জামীল আল-মাদানী প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৫৫

নিজস্ব প্রতিবেদক:

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশ্লেষণের বিভিন্ন দিক নিয়ে আপত্তি জানিয়েছিলো তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনকারী সদস্য, দারিদ্র্যসীমা, বাসাভাড়াসহ জীবনযাত্রার ব্যয় নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে সংগঠনটি। এবার এসব আপত্তির জবাব দিয়েছে সিপিডি। সংস্থাটি বলেছে, তাদের হিসাব কোনও চূড়ান্ত মজুরি প্রস্তাব নয়; বরং ন্যূনতম মজুরি নিয়ে আলোচনার জন্য একটি সম্ভাব্য পরিসর।

গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (২২ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পাঠানো এক চিঠিতে নিজেদের অবস্থান ও বিশ্লেষণের ব্যাখ্যা তুলে ধরেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

চিঠিতে সিপিডি জানিয়েছে, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও কারখানা-উভয় পক্ষের বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি। এ জন্য হালনাগাদ তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় পরিসরের জরিপ প্রয়োজন। একইসঙ্গে জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

গত ১৮ নভেম্বর এক মিডিয়া ব্রিফিংয়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নিজেদের বিশ্লেষণ তুলে ধরে সিপিডি। এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর গবেষণার বিভিন্ন অনুমান ও পদ্ধতি নিয়ে পর্যবেক্ষণ জানিয়ে চিঠি দেয় বিজিএমইএ। সংগঠনটির সেই পর্যবেক্ষণের জবাবেই পাঁচ পৃষ্ঠার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে গবেষণা সংস্থাটি।

পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনকারী নিয়ে বিতর্ক:

সিপিডির বিশ্লেষণে প্রতি পরিবারে চার জন সদস্য এবং গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরা হয়েছে। এ হিসাবের ভিত্তি হিসেবে বিবিএসের খানা আয়-ব্যয় জরিপ (এইচআইইএস) ২০২২, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), অ্যানকারসহ বিভিন্ন গবেষণার তথ্য পর্যালোচনা করেছে সংস্থাটি।

সিপিডির পর্যালোচনায় পরিবারের গড় সদস্যসংখ্যা ৩ দশমিক ৬০ থেকে ৪ দশমিক ১৮ জনের মধ্যে পাওয়া গেছে। অন্যদিকে উপার্জনকারী সদস্যের সংখ্যা ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১০ জন। এসব তথ্যের মধ্যমান বিবেচনা করে চার জন সদস্য ও ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী নির্ধারণ করা হয়েছে।

বিজিএমইএর পক্ষ থেকে মধ্যমানের পরিবর্তে সরল গড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিলো। জবাবে সিপিডি জানিয়েছে, পাঁচটি উৎসে পাওয়া পরিবারের সদস্যসংখ্যার সরল গড় ৩ দশমিক ৯৩ জন। আর তাদের ব্যবহৃত মধ্যমান চার জন। দুই হিসাবের পার্থক্য খুবই সামান্য। ফলে এ কারণে মজুরির হিসাবে বড় ধরনের পরিবর্তন হওয়ার কথা নয়।

পরিবারের সদস্যসংখ্যা নির্ধারণে নতুন কোনও প্রতিনিধিত্বশীল জরিপ করা হয়নি বলেও স্বীকার করেছে সিপিডি।

পরিবারের সদস্য কম ধরলে মজুরি কমবে ১৮৬ টাকা:

পরিবারের সদস্যসংখ্যা নির্ধারণে বিবিএসের আর্থসামাজিক ও জনমিতিক জরিপ (এসইডিএস) ২০২৩-এর তথ্য ব্যবহারের প্রস্তাব দিয়েছিলো বিজিএমইএ। ওই জরিপে পরিবারের সদস্যসংখ্যা পাওয়া গেছে ৩ দশমিক ৯৬ জন।

এ বিষয়ে সিপিডি বলেছে, পরিবারের আয়, ব্যয়, ভোগ ও দারিদ্র্যসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এইচআইইএস বেশি প্রাসঙ্গিক। তাদের দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি হিসাবের মূল ভিত্তি এইচআইইএস ২০২২ এর ঢাকা বিভাগের শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা। এতে মাথাপিছু উচ্চ দারিদ্র্যসীমা ধরা হয়েছে ৪ হাজার ৯২২ টাকা।

তবে বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী পরিবারের সদস্যসংখ্যা চার জনের পরিবর্তে ৩ দশমিক ৯৬ জন ধরলেও মজুরির হিসাবে বড় পরিবর্তন হবে না। সিপিডির হিসাব অনুযায়ী, এতে দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে দাঁড়াবে ১৮ হাজার ৩৯২ টাকা। অর্থাৎ পার্থক্য মাত্র ১৮৬ টাকা।

এ কারণে একটি নির্দিষ্ট অঙ্ককে চূড়ান্ত মজুরি প্রস্তাব হিসেবে না দেখিয়ে আলোচনার জন্য সম্ভাব্য একটি পরিসর তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শহরের শ্রমিকের মজুরি নির্ধারণে গ্রামের দারিদ্র্যসীমা কেন নয়?

পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় নির্ধারণে শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহারের যৌক্তিকতাও তুলে ধরেছে সিপিডি।

সংস্থাটির মতে, তৈরি পোশাকশিল্পের বিপুলসংখ্যক শ্রমিক শহর ও শহরসংলগ্ন শিল্পাঞ্চলে বসবাস করেন। তাদের বড় একটি অংশকে বাসাভাড়া দিতে হয় এবং খাদ্যসহ দৈনন্দিন প্রয়োজনের অধিকাংশ পণ্য বাজার থেকে কিনতে হয়। ফলে তাদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় নির্ধারণে গ্রামীণ দারিদ্র্যসীমা যথাযথ চিত্র তুলে ধরবে না।

সিপিডি আরও জানিয়েছে, এইচআইইএস ২০২২-এ ব্যবহৃত ঢাকা বিভাগের শহরাঞ্চলের দারিদ্র্যসীমা শুধু ঢাকা মহানগরের জন্য নির্ধারিত নয়। গাজীপুর ও নারায়ণগঞ্জসহ ঢাকা বিভাগের শহর হিসেবে শ্রেণিবদ্ধ শিল্পাঞ্চলের ক্ষেত্রেও এটি প্রাসঙ্গিক।

অন্যদিকে বিজিএমইএ শহর ও গ্রামের দারিদ্র্যসীমার সরল গড় ব্যবহারের যে প্রস্তাব দিয়েছে, সেটি যথাযথ হবে না বলে মনে করে সিপিডি। কারণ, কত শতাংশ শ্রমিক শহরে এবং কত শতাংশ গ্রামে বসবাস করেন, সেই তথ্য ছাড়া দুই এলাকার দারিদ্র্যসীমাকে সমান গুরুত্ব দেওয়া যুক্তিসংগত নয়।

তবে শ্রমিকদের বসবাসের এলাকাভিত্তিক তথ্য পাওয়া গেলে শ্রমিকসংখ্যা অনুযায়ী ভারিত গড় দারিদ্র্যসীমা নির্ধারণ করা যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ জন্য সদস্য কারখানাগুলোর এলাকাভিত্তিক শ্রমিকসংখ্যার তথ্য বিজিএমইএর কাছে চেয়েছে সিপিডি।

বাসাভাড়া দুবার গণনার অভিযোগ নাকচ:

সিপিডির মজুরি হিসাব নিয়ে বিজিএমইএর আরেকটি আপত্তি ছিলো বাসাভাড়া গণনা নিয়ে। সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যে আবাসন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। এরপর আবার আলাদাভাবে ১০ হাজার টাকা বাসাভাড়া যোগ করলে একই ব্যয় দুবার গণনার আশঙ্কা থাকে।

জবাবে সিপিডি জানিয়েছে, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব থেকে ঘরভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাকের খরচ বাদ দিয়ে অন্যান্য অপরিহার্য ব্যয় নির্ধারণ করা হয়েছে। এসব ব্যয়ের মধ্যে পোশাক, ইউটিলিটি বিল, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা ও যোগাযোগ খরচ অন্তর্ভুক্ত ছিলো। ফলে বাসাভাড়া দুবার গণনা করা হয়নি।

সংস্থাটি বলেছে, জীবনধারণ উপযোগী মজুরি নির্ধারণের আন্তর্জাতিক পদ্ধতিতেও খাদ্য, আবাসন ও অন্যান্য মৌলিক প্রয়োজনের ব্যয় আলাদাভাবে হিসাব করার নীতি অনুসরণ করা হয়।

৯ শতাংশ ইনক্রিমেন্টে নতুন শ্রমিকের ন্যূনতম মজুরি বাড়েনি:

বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশ করার বিষয়টিও বিজিএমইএর পর্যবেক্ষণে উঠে এসেছে। এ বিষয়ে সিপিডি বলেছে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৯ শতাংশ করা হয়েছে। এতে বর্তমানে কর্মরত শ্রমিকদের মজুরি বেড়েছে। তবে বার্ষিক ইনক্রিমেন্ট ও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি এক বিষয় নয়।

সিপিডির ব্যাখ্যা অনুযায়ী, বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়। অন্যদিকে ন্যূনতম মজুরি হলো নির্দিষ্ট গ্রেডে নতুন নিয়োগ পাওয়া শ্রমিকের জন্য নির্ধারিত সর্বনিম্ন মজুরি।

বর্তমান মজুরিকাঠামো অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে নতুন যোগদানকারী একজন শ্রমিকের মোট ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বার্ষিক ইনক্রিমেন্টের ফলে পুরোনো শ্রমিকদের মজুরি বাড়লেও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত এই ন্যূনতম মজুরি পরিবর্তিত হয়নি। তবে ইনক্রিমেন্টের কারণে কারখানার সামগ্রিক শ্রমব্যয় বেড়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সারা দেশে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থ… ২০ মিনিট আগে প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে ২১ মিনিট আগে টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস… ২৩ মিনিট আগে ১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি ১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি ২৪ মিনিট আগে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের ১ ঘণ্টা আগে নতুন ধান বাজারে উঠতেই দামে পতন নতুন ধান বাজারে উঠতেই দামে পতন ১ ঘণ্টা আগে আওয়ামী লীগকে নিষিদ্ধে আইনি পদক্ষেপের বিষয় বিবেচনায় আছে -আইনমন্ত্রী আওয়ামী লীগকে নিষিদ্ধে আইনি পদক্ষেপের বিষয় বিবেচনায় আছে -আইনমন্ত্রী ১ ঘণ্টা আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন ১ ঘণ্টা আগে ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১০… ২ ঘণ্টা আগে রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া… ২ ঘণ্টা আগে ৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষ আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি (৩১ দশমিক ১০৩৫ গ্রাম) ৪ হাজার ডলারের সীমা ভেঙে নিচে নেমেছে স্বর্ণের দাম। দরপতনের… ২ ঘণ্টা আগে মিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩ এর আগে শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ম… ২ ঘণ্টা আগে